এক্সপ্লোর

Astro Tips : আজ দিনটি কেমন ? কোনও শুভকাজ করা যায় ?

Panjika Guide : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ২৭ অগ্রহায়ণ, ১৪ ডিসেম্বর -

সূর্যোদয় - সকাল ৬টা ১৪মিনিট

সূর্যাস্ত - সন্ধে ৪টা ৫০ মিনিট

কালবেলাদি - ২:১১ গতে ৪:৫০ মধ্যে

কালরাত্রি - ১১:৩২ গতে ১:১২ মধ্যে

যাত্রা - নেই, রাত্রি ২:৩৮ গতে যাত্রা মধ্যম দক্ষিণে নিষেধ

শুভকাজ- রাত্রি ২:৩৮ গতে গর্ভাধান 

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল-

মেষ রাশি (Aries Horoscope)-

হঠাৎ করে ধন লাভ হতে পারে। অলস লাগতে পারে। শরীরে মরসুমি রোগের প্রভাব পড়তে পারে। কেরিয়ারের জন্য পরিশ্রম করতে হবে। তাতে সাফল্য পাবেন। প্রেমে সুখের সময়। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় যাত্রায় যেতে পারেন। মা-বাবার ভরপুর ভালবাসা পাবেন।

বৃষ রাশি (Taurus Horoscope)-

পরিবারের সঙ্গে কোনও মাঙ্গলিক কাজে সামিল হতে পারেন। কলা ও সাহিত্যের সঙ্গে জড়িতদের দিনটা ভাল যাবে। শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করলে লাভবান হতে পারেন। প্রেমে সম্পর্ক মজবুত থাকবে। স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া উচিত, মাথাব্যথা বা পাঁজরে ব্যথা সম্পর্কিত যে কোনও সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। স্ত্রীর দিক থেকে আপনার মন খুশি থাকবে।

মিথুন রাশি (Gemini Horoscope)-

দিনটি ভাল কাটবে। ব্যবসায় লাভ হতে পারে। ব্যবসায় কোনও বড় সিদ্ধান্ত নিতে পারেন যাতে আর্থিক লাভ হবে। বিবাহিত জীবনে সুখ। কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। কথাবার্তায় সংযম রাখুন। কারও সঙ্গে বিতর্ক হতে পারে। 

কর্কট রাশি (Cancer Horoscope)-

বৃহস্পতিবার আপনাকে একটু সামলে থাকতে হবে। চাকরিতে কারও প্রতারণার শিকার হতে পারেন। মানসিক চাপে পড়তে পারেন এবং আপনার মন খুব অস্থির হয়ে উঠতে পারে। কোনও বিষয়ে জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে। কথাবার্তা নিয়ন্ত্রণ করা উচিত। অন্যথা, স্ত্রীর সঙ্গে পার্থক্য বাড়তে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে দিনটি ভাল। 

সিংহ রাশি (Leo Horoscope)-

আর্থিক লাভ হতে পারে। টাকা বাঁচিয়ে রাখুন। ব্যবসায় উন্নতি হতে পারে। কেরিয়ারে ওঠা-নামা লেগে থাকতে পারে। যে কারণে মন অশান্ত থাকবে। স্বাস্থ্য অনুকূল থাকবে। মাথায় যন্ত্রণার সমস্যা হতে পারে। পরিবার ও পেশায় সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করুন। 

কন্যা রাশি (Virgo Horoscope)-

শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করলে, লাভ পেতে পারেন। পরিবারে সুখের পরিবেশ থাকবে। কোনও বিষয়ে আপনার মন সন্তুষ্ট থাকবে, তবে আপনার ওপর অনেক কাজের বোঝা থাকবে। পারিবারিক দায়িত্ব ভালভাবে পালন করবেন। চাকরিতে ​​পদোন্নতি পেতে পারেন। আপনার বেতন বাড়তে পারে। আপনার যদি কোলেস্টেরলের সমস্যা বা উচ্চ রক্তচাপের সমস্যা থাকে, তাহলে খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করুন। প্রোমোশন পেতে পারেন। 

তুলা রাশি (Libra Horoscope)-

অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারেন। স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে। ভাল করে ডাক্তার দেখিয়ে চিকিৎসা করান, অন্যথা রোগ বেড়ে যেতে পারে। কেরিয়ারে উন্নতি হতে পারে। কিন্তু, অনেক পরিশ্রম করতে হবে। সন্তানের বিষয়ে মন প্রসন্ন থাকবে। 

বৃশ্চিক রাশি (Scorpio Horoscope)-

ব্যবসায় নতুন পরিকল্পনা করতে পারেন, যাতে আপনি সাফল্য পাবেন এবং আর্থিক সুবিধা পেতে পারেন। যে কারণে আপনার আর্থিক অবস্থার অনেক উন্নতি হতে পারে। চাকরিজীবীদের অফিসে সহকর্মীদের সঙ্গে বিবাদ হতে পারে। কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন। খরচ বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে কোনও বিষয়ে বিবাদ হতে পারে।

ধনু রাশি (Sagittarius Horoscope)-

পরিবারের সঙ্গে কোনও তীর্থযাত্রায় যেতে পারেন। যেখানে মনে অনেক শান্তি পাবেন। চাকরিতে উন্নতি করতে পারেন। প্রোমোশনও পেতে পারেন। ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হতে পারেন। শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে আর্থিক লাভ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে। পরিবারে কোনও বিশেষ অতিথি আসতে পারেন।

মকর রাশি (Capricorn Horoscope)-

নতুন গাড়ি কিনতে পারেন। নিজের জন্য কিছু সোনা বা রুপোর গয়নাও কিনতে পারেন। চাকরিজীবীদের দিনটি ভাল যাবে। আপনার মন একটু বিচলিত হতে পারে। অফিসে যে কোনও ধরনের রাজনীতি থেকে দূরে থাকতে হবে। পরিবারের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। 

কুম্ভ রাশি (Aquarius Horoscope)-

জীবনসঙ্গীর সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। টাকা-পয়সার ব্যাপারে একটু সাবধানে থাকুন। কারও সঙ্গে আর্থিক লেনদেন করবেন না। পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। ভাই-বোনের সাহায্য পাবেন। 

মীন রাশি (Pisces Horoscope)-

আর্থিক দিক থেকে বৃহস্পতিবার দিনটি ভাল। চাকরিতে উন্নতি করতে পারেন। বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ থাকবে। ত্বকের রোগে সমস্যায় পড়তে পারেন। নতুন চাকরির অফার পেতে পারেন। ব্যবসায় উন্নতি করতে পারেন। 

তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Kalker Rashifal : এই রাশিতে কাল গ্রহের অবস্থান অনুকূল নয়, সতর্ক থাকুন; সন্তানের কোনও বিষয় নিয়ে হতে পারে উদ্বেগ
এই রাশিতে কাল গ্রহের অবস্থান অনুকূল নয়, সতর্ক থাকুন; সন্তানের কোনও বিষয় নিয়ে হতে পারে উদ্বেগ
Kalker Rashifal : ৩ রাশিতে দু'হাত ভরে অর্থ কয়েক ঘণ্টা পরেই, 'সর্বার্থ সিদ্ধি যোগ'-এর প্রভাবে জীবনে বড় পরিবর্তন
৩ রাশিতে দু'হাত ভরে অর্থ কয়েক ঘণ্টা পরেই, 'সর্বার্থ সিদ্ধি যোগ'-এর প্রভাবে জীবনে বড় পরিবর্তন
Kalker Rashifal : কাল গোপন প্রতিপক্ষ সমস্যায় ফেলতে পারে এই রাশিকে, আর্থিক ক্ষেত্রে সুবিধাজনক থাকবে না ভাগ্য
কাল গোপন প্রতিপক্ষ সমস্যায় ফেলতে পারে এই রাশিকে, আর্থিক ক্ষেত্রে সুবিধাজনক থাকবে না ভাগ্য
Kalker Rashiphal : কাল কেরিয়ারে বড় প্রাপ্তি-যোগ এই রাশির, অর্থ-ব্যবস্থা ঘুরে যেতে পারে
কাল কেরিয়ারে বড় প্রাপ্তি-যোগ এই রাশির, অর্থ-ব্যবস্থা ঘুরে যেতে পারে

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget