Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
ABP Ananda LIVE : রাজ্য়ে শিল্পের অগ্রগতি, উন্নয়নে বিনিয়োগ, এবং পরিকাঠামোর উন্নতির লক্ষ্য়ে আয়োজিত হল সম্মেলন। জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬'> অনুষ্ঠানে শিল্প মন্ত্রী তাপস রায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের আরো তিন মন্ত্রী অর্জুন সিং উমেশ রায় ও অজয় কুমার পোদ্দার।শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, "শিল্পপতিদের কাছে এই সরকারের বার্তা মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা যে যে কারণে আপনারা এখানে করতে পারছিলেন না বা এক্সপেনশনে যাচ্ছিলেন না বা নতুন ইউনিট করার কথা ভাবছিলেন না বা ছেড়ে গিয়েছিলেন, আপনারা আপনাদের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন কলিগ তাদের সকলকে আবার ডেকে আনুন যা প্রয়োজন শিল্প গড়ার ক্ষেত্রে সেগুলো সরকার প্রদান করবে ১৯ অগাস্ট তেকে শুরু হয়েছে এই শিল্প সম্মেলন চলবে ২১ আগস্ট পর্যন্ত চলবে ।





















