এক্সপ্লোর

Astro Tips: একাধিক শুভকাজ করা যেতে পারে আজ, দিনের ভাল সময় কখন ?

Panjika Guide : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ২৮ অগ্রহায়ণ, ১৫ ডিসেম্বর -

সূর্যোদয় - সকাল ৬টা ১৪মিনিট

সূর্যাস্ত - সন্ধে ৪টা ৫০ মিনিট

বারবেলাদি - ৮:৫৩ গতে ১১:৩২ মধ্যে

কালরাত্রি - ৮:১১ গতে ৯:৫২ মধ্যে

যাত্রা - মধ্যম, পশ্চিমে নিষেধ, দিবা ১০:৪১ গতে যাত্রা নেই

শুভকাজ- দীক্ষা, দিবা ১১:৩২ গতে গাত্রহরিদ্রা, নামকরণ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, শান্তিস্বস্ত্যয়ন, বিবাহ 

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল-

মেষ- হাসি মুখে কঠিন সমস্যার মোকাবিলা করুন। আর্থিক কারণে পরিবারে বিবাদ। কথা বলার সময় ভেবে কথা বলুন। সামান্য বিষয়ে বিবাদ হতে পারে। কোনও প্রজেক্টের কাজ শেষ হতে পারে।

বৃষ- রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারেন। শারীরিক সমস্যা বাড়তে পারে। আপনার আচরণ নিয়ে চিন্তা বাড়তে পারে বাবা মায়ের। চাহিদা  বাড়েত পারে। আপনাকে ভাল রাখার চেষ্টা করবেন সঙ্গী।

মিথুন- আপনার আচরণ জীবনে সুখ নিয়ে আসতে পারে। বিনিয়োগে মন দিন। অন্য কারোর মেজাজে মন খারাপ হতে পারে। সঙ্গীর সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত কাটবে। কর্মক্ষেত্রে সহকর্মীর থেকে সাহায্য পাবেন। অযথা অর্থ ব্যয় নয়।

কর্কট- স্বাস্থ্য ঠিক থাকবে আজ। আয়ের পথ প্রশস্ত করতে নতুন সুযোগকে কাজে লাগান। আজ কোনও কিছু প্ল্যান করুন। নতুন কিছু শুরুর ক্ষেত্রে স্বামীর সহযোগিতা পাবেন। সঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে।

সিংহ - সুস্থ থাকতে যোগব্যায়াম করুন। বুঝে খরচা করতে হবে। কর্মক্ষেত্রে ভাল দিন। পরিবারের সদস্যদের দুঃখ দেবেন না। বৈবাহিক জীবন সুখের হবে।

কন্যা-  নিজের যত্ন নিন। বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। ভাষা সম্পর্কে সতর্ক হতে হবে। নতুন কাজের সুযোগ আসতে পারে। সুস্থ থাকতে দিনের যে কোনও সময় হাঁটতে হবে।

তুলা- ভরপুর এনার্জি থাকবে। কাজ শেষ করতে পারবেন। আর্থিক লাভের সম্ভাবনা। সন্তানের সাফল্যে মন খুশি। আপনার আচরণ তার উপর ইতিবাচক প্রভাব ফেলবে। ফাঁকা সময়ে ধর্মীয় কাজে অংশ নিতে পারেন।

বৃশ্চিক- আর্থিক ক্ষতি হতে পারে। কোনও বিষয়ে পড়াশোনা শুরু করতে পারেন। যা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কাজে দেবে। প্রশংসা পেতে পারেন।

ধনু- কাজের চাপে মেজাজ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। যাওয়া আসার ক্ষেত্রে সাবধান। আর্থিক পুরস্কার পেতে পারেন।  বাস্তব এবং স্বপ্নের অমিলে প্রেমের সম্পর্কে জটিলতা বাড়বে।

মকর- কোনও ভাল কাজে এনার্জি ব্যয় করুন।  বন্ধু এবং অপরিচিত উভয়ের সঙ্গে কথা বলার বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। অত্যধিক টিভি বা মোবাইল ব্যবহার সম্পর্কে সচেতন হোন। সময়ের অপচয় হতে পারে।

কুম্ভ- সঙ্গীর সঙ্গে যে কোনও কাজ ভাগ করে নিন।  সৃজনশীল কোনও কিছু শুরু করতে পারেন। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সঙ্গীর থেকে চমক পেতে পারেন।

মীন- প্রশংসা পেতে পারেন। আর্থিক লাভের সম্ভবনা। সন্তানের কারণে খুশির হাওয়া বাড়িতে। কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা করতে পারেন। বাড়িতে বিবাদ হতে পারে।

তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Kalker Rashifal : এই রাশিতে কাল গ্রহের অবস্থান অনুকূল নয়, সতর্ক থাকুন; সন্তানের কোনও বিষয় নিয়ে হতে পারে উদ্বেগ
এই রাশিতে কাল গ্রহের অবস্থান অনুকূল নয়, সতর্ক থাকুন; সন্তানের কোনও বিষয় নিয়ে হতে পারে উদ্বেগ
Kalker Rashifal : ৩ রাশিতে দু'হাত ভরে অর্থ কয়েক ঘণ্টা পরেই, 'সর্বার্থ সিদ্ধি যোগ'-এর প্রভাবে জীবনে বড় পরিবর্তন
৩ রাশিতে দু'হাত ভরে অর্থ কয়েক ঘণ্টা পরেই, 'সর্বার্থ সিদ্ধি যোগ'-এর প্রভাবে জীবনে বড় পরিবর্তন
Kalker Rashifal : কাল গোপন প্রতিপক্ষ সমস্যায় ফেলতে পারে এই রাশিকে, আর্থিক ক্ষেত্রে সুবিধাজনক থাকবে না ভাগ্য
কাল গোপন প্রতিপক্ষ সমস্যায় ফেলতে পারে এই রাশিকে, আর্থিক ক্ষেত্রে সুবিধাজনক থাকবে না ভাগ্য
Kalker Rashiphal : কাল কেরিয়ারে বড় প্রাপ্তি-যোগ এই রাশির, অর্থ-ব্যবস্থা ঘুরে যেতে পারে
কাল কেরিয়ারে বড় প্রাপ্তি-যোগ এই রাশির, অর্থ-ব্যবস্থা ঘুরে যেতে পারে

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget