এক্সপ্লোর

Astro Tips: লক্ষ্মীবারে কোনও শুভ কাজের যোগ কি রয়েছে? কখন যাত্রা-যোগ?

Daily Panjika : এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ২৫ বৈশাখ , ৩০ এপ্রিল -

সূর্যোদয়- সকাল ৫টা ১০ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৬টে ০ মিনিট

বারবেলাদি- ৯:৫৯, গতে ১:১১ মধ্যে

কালরাত্রি- ১২:৫৯, গতে ২:২২ মধ্যে

যাত্রা- নেই

শুভকাজ- গর্ভাধান

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল

মেষ-   আজ কারো থেকে উপহার পেতে পারেন। কারও প্ররোচনায় কোনও কাজ হাতে নেবেন না। অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন।  প্রেমে অশান্তির আশঙ্কা।  

বৃষ- পরিবারে বিবাদের আশঙ্কা।পরিশ্রমের ফল পাবেন। দরকারি কাজ সেরে রাখুন।নতুন কাজের খবর আসতে পারে, প্রস্তুত থাকুন সেই জন্য। তর্ক বাধতে পারে, মাথা ঠান্ডা রাখুন।বায়ুপথ এড়িয়ে চলুন। 

মিথুন- বাড়তি আয়ে বিপদ। ঝামেলা থেকে দূরে থাকুন। আগুন থেকে খুব সাবধান থাকুন। সম্পত্তি নিয়ে ঝামেলা বাধতে পারে। বুঝে পদক্ষেপ নিন।

কর্কট- বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা। প্রেমে সতর্ক থাকুন। চলাফেরায় সতর্ক থাকুন। ভ্রমণের আলোচনা বাতিল হওয়ার সম্ভাবনা। বুঝে বিনিয়োগ করুন।  

সিংহ-  ভাল খবর আসতে পারে।আগুন থেকে সাবধান। স্বামীর কোনও কাজে শান্তি পাবেন আপনি।  আবেগের বশে কাজ করতে গিয়ে বিপদে পড়তে পারেন।

কন্যা- সেবায় শান্তিলাভ।  বদনাম রটতে পারে। বাবা-মায়ের ব্যবহারে মানসিক চাপ বাড়তে পারে। আলোচনার মধ্য দিয়ে এগিয়ে যান। প্রিয়জনের থেকে আঘাত পেতে পারেন।

তুলা-  নতুন চাকরির সুযোগ। প্রেমে নতুন দিগন্ত। বিয়ে নিয়ে আলোচনা হবে। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। পাওনাদারের পাওনা মিটিয়ে দিন, নইলে বিবাদের আশঙ্কা রয়েছে।  

বৃশ্চিক- অতিথি আসতে পারে। বিয়ের আলোচনা হতে পারে। রাগের থেকে ক্ষতির আশঙ্কা। ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকুন।   সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে।

ধনু- পুলিশি ঝামেলা মিটে যাবে।শরীর নিয়ে সতর্ক থাকুন। অংশীদারি ব্যবসায় সাফল্য। বিবাদ এড়িয়ে চলুন। ভালবাসার সম্পর্কে নিঃসঙ্গতা আসতে পারে। ঋণশোধ করে ফেলার চেষ্টা করুন। সমস্যায় পড়লে স্বামীর সঙ্গে আলোচনা করুন, সমাধান মিলবে।

মকর-চলাফেরায় সতর্ক থাকুন। কাজের সূত্রে ভ্রমণ। কাজের জায়গা বদলাতে পারে।   কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভাবুন। কাজের জন্যে বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে।  

কুম্ভ- প্রেমে নিঃসঙ্গতা আসতে পারে।আজ ভাল খবর আসবে।কাজের চাপ বাড়বে।  বাড়িতে অতিথি আসতে পারে। আজ আপনার ইচ্ছেপূরণ হতে পারে। তর্ক থেকে এড়িয়ে যান। চাকরি স্থানে উন্নতির সুযোগ আসতে চলেছে। 

মীন-আর্থিক সমস্যা বাড়তে পারে।পরিস্থিতি বিরুদ্ধে যেতে পারে। অশান্তি এড়িয়ে যান। শরীর নিয়ে সতর্ক থাকুন। ফলের আশা না করে পরিশ্রম করে যান, সুখবর আসতে পারে।  ঘুরতে যাওয়ার আলোচনা হতে পারে। 

ডিসক্লেমার (Disclaimer): এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weekly Horoscope: ধনুর ভাগ্যে বড় সাফল্য, মকরের হাতে নতুন দায়িত্ব! সপ্তাহ কেমন কাটবে?
ধনুর ভাগ্যে বড় সাফল্য, মকরের হাতে নতুন দায়িত্ব! সপ্তাহ কেমন কাটবে?
Weekly Horoscope: তুলা রাশির হাতে আসবে টাকা, বৃশ্চিকের মিলবে নতুন কাজ! জেনে নিন সাপ্তাহিক রাশিফল
তুলা রাশির হাতে আসবে টাকা, বৃশ্চিকের মিলবে নতুন কাজ! জেনে নিন সাপ্তাহিক রাশিফল
Shani Vakri 2026: শনির বক্রী গতিতে জেরবার হবে ৩ রাশি, একাধিক স্বাস্থ্য সমস্যা, অর্থ কষ্টের আশঙ্কা
শনির বক্রী গতিতে জেরবার হবে ৩ রাশি, একাধিক স্বাস্থ্য সমস্যা, অর্থ কষ্টের আশঙ্কা
Kalker Rashifal : আয়-রোজগার নিয়ে চিন্তা পিছু ছাড়বে না এই রাশির, কর্মক্ষেত্রে থাকুন সতর্ক
আয়-রোজগার নিয়ে চিন্তা পিছু ছাড়বে না এই রাশির, কর্মক্ষেত্রে থাকুন সতর্ক

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget