এক্সপ্লোর

Astro Tips : আজ দিনটি কেমন ? কোন কোন শুভকাজের যোগ রয়েছে

Daily Panjika : এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ২৮ ফাল্গুন, ১৩ মার্চ-

সূর্যোদয়- সকাল ৫টা ৫৩ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৫ টে ৪১ মিনিট

কালবেলাদি- ৭:২২, ৮:৫০, ২:৪৪, ৪:১৩

কালরাত্রি- ১০:১৬, ১১:৪৭ 

যাত্রা- নেই, গত যাত্রা শুভ পূর্বে নিষেধ

শুভকাজ- দিবা, গাত্রহরিদ্রা, নামকরণ, দেবতাগঠন, ক্রয়বাণিজ্য

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল

মেষ  : আপনি আজ খুব চিন্তিত থাকবেন।  অনেক কাজ সম্পন্ন হবে। অর্থের দিক থেকে হতাশা আসতে পারে। আজ বিনিয়োগ করবেন না এবং কোনও দামি জিনিস কিনবেন না। আজ সন্তানদের সঙ্গে সময় কাটালে মন খুশি থাকবে। বিবাহিত মহিলারা সুখবর পেতে পারেন। পরিবারে আপনি সমাদৃত হবেন।

বৃষ  : আজ মহিলাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজ আপনি দিনভর খুব ব্যস্ত থাকবেন ।  কারও জন্য অপেক্ষা করবে আপনার মন, কাছের কাউকে মিস করবেন। পরিবারে কিছু বিষয়ে উদযাপন হবে। কর্মক্ষেত্রে আজ কোনও প্রকার তাড়াহুড়ো করবেন না, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে, সতর্ক থাকুন।

মিথুন: স্বাস্থ্যের উন্নতি হবে। প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন, উপকার পাবেন। আজ কোনও আর্থিক সিদ্ধান্ত নেবেন না বা কোনও ধরনের ক্রয়-বিক্রয় করবেন না। ব্যক্তিগত জীবনে সঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে, ধৈর্য ও ইতিবাচক মন নিয়ে বিষয়টি সমাধান করুন।

কর্কট : আজ আপনাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হতে পারে, আপনি সাফল্য পাবেন। আজ আপনার ব্যয় নিয়ন্ত্রণ করুন, অফিসে কারও সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আজ পরিবারের সদস্যদের সঙ্গে কিছু উদযাপন করতে পারেন। আপনি একটি নতুন বাড়ি কেনার কথা বিবেচনা করতে পারেন। আজ নতুন সুযোগ পেতে পারেন। 

সিংহ : আপনার স্বাস্থ্যের যত্ন নিন, আপনি শক্তির অভাব অনুভব করতে পারেন। আর্থিক লাভের খুব ভাল সম্ভাবনা রয়েছে।  একটি বড় চুক্তি চূড়ান্ত করতে ব্যস্ত থাকবেন আজ । সাফল্য পাবেন এবং বন্ধুদের সঙ্গে পার্টি করার পরিকল্পনা করা যেতে পারে। অংশীদারি ব্যবসায় বিশেষ লাভ হবে।

কন্যা : আজকের দিনটি আপনার জন্য খুব শুভ। নতুন কাজ শুরু করার জন্য সময় অনুকূল। আজ আপনি বসে বসে অন্যকে আপনার কাজ করাতে সফল হবেন। আপনার কাছের কারও কাছ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ স্বাস্থ্য ভালো থাকবে। দিনটি  আনন্দে কাটবে।

তুলা : আজ আপনি বন্ধু এবং  আত্মীয়দের সঙ্গে দেখা করার ইচ্ছে অনুভব করবেন। আজ কিছু নিয়ে উত্তেজনা হতে পারে, যা আপনার মানসিক উত্থান-পতনের কারণে হতে পারে। আপনার চিন্তাভাবনা ইতিবাচক রাখুন, ভাল হবে। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ বজায় থাকবে। প্রেম জীবন খুব ভাল যাবে, আপনি আপনার সঙ্গীর সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।

বৃশ্চিক : আজ নারীদের জন্য খুব ভালো খবর আসতে পারে। আজ কর্মক্ষেত্রে নতুন সুযোগ পেতে পারেন।  সততার সঙ্গে কাজ করুন এবং বুঝে শুনে সিদ্ধান্ত নিন। ব্যক্তিগত জীবনে সুখ আসবে, অনেক ধরনের সুখ ও সুবিধা পাওয়া যাবে। আপনি একটি নতুন বাড়ি কেনার জন্য আপনার মন তৈরি করতে পারেন।

ধনু : আজকের দিনটি আপনাকে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকুন। কর্মক্ষেত্রে আপনার চেয়ে উচ্চ পদের লোকদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিন, উপকার পাবেন। ব্যক্তিগত জীবনে কারও কথা খারাপ লাগতে পারে, অপ্রয়োজনীয় মানসিক চাপ থেকে দূরে থাকুন এবং ধৈর্য ধরুন, সময়ের সঙ্গে সবকিছু নিজেই ঠিক হয়ে যাবে।

মকর : আজ স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হবে। কর্মজীবনে কোথাও আটকে গেলে  বড়দের পরামর্শ নিন। আজ মনে রাখবেন আপনার কথায় কারও  যেন খারাপ না লাগে। আপনি আপনার কর্ম ক্শীষমতা কাজে লাগান। শীঘ্রই আপনি সুখবর পাবেন।

কুম্ভ:  যে কোনো ধরনের কাজ শুরু করার জন্য অনুকূল। আজ কিছু বড় অর্জন পাবেন। সন্তানদের সঙ্গে সময় কাটবে, পরিবারে প্রশংসা পাবেন। আপনার বিনয় বজায় রাখুন। সূর্য দেবতার পূজা করুন।

মীন : মানসিক চাপ ভোগাবে।  অনেক ধরনের চিন্তা আপনার মনে চলবে। যেকোনো পরীক্ষার ফল ঘোষণা হলে ফল ভাল হওয়ার সম্ভাবনা। ব্যক্তিগত জীবনে ধৈর্যের সঙ্গে কাজ করুন, রাগ থেকে দূরে থাকুন। নিজের জন্য কিছু সময় নিন এবং ধ্যান করুন, মন ভাল রাখতে সাহায্য করবে। আজ নতুন সুযোগ আসবে, চোখ কান খোলা রাখুন।

ডিসক্লেইমার (Disclaimer): এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।

সেরা শিরোনাম

Kalker Rashifal : কাল গোপন প্রতিপক্ষ সমস্যায় ফেলতে পারে এই রাশিকে, আর্থিক ক্ষেত্রে সুবিধাজনক থাকবে না ভাগ্য
কাল গোপন প্রতিপক্ষ সমস্যায় ফেলতে পারে এই রাশিকে, আর্থিক ক্ষেত্রে সুবিধাজনক থাকবে না ভাগ্য
Kalker Rashiphal : কাল কেরিয়ারে বড় প্রাপ্তি-যোগ এই রাশির, অর্থ-ব্যবস্থা ঘুরে যেতে পারে
কাল কেরিয়ারে বড় প্রাপ্তি-যোগ এই রাশির, অর্থ-ব্যবস্থা ঘুরে যেতে পারে
Surya Ketu Yuti: আগামী ৩০ দিন ৫টি রাশির জন্য অত্যন্ত কঠিন! সূর্য-কেতুর অশুভ সংযোগ, অর্থের ব্যাপারে সতর্কতা, কর্মক্ষেত্রে মতবিরোধ
আগামী ৩০ দিন ৫টি রাশির জন্য অত্যন্ত কঠিন! সূর্য-কেতুর অশুভ সংযোগ, অর্থের ব্যাপারে সতর্কতা, কর্মক্ষেত্রে মতবিরোধ
Kalker Rashiphal : রাত পোহালেই মারাত্মক আর্থিক চাপ এই রাশিতে, কেরিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে
রাত পোহালেই মারাত্মক আর্থিক চাপ এই রাশিতে, কেরিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget