এক্সপ্লোর

Astro Tips : একাধিক দিকে আজ যাত্রা নিষেধ, দিনের ভাল-খারাপ সময় কখন ?

Daily Panjika : এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ৩০ জ্যৈষ্ঠ, ১৪ জুন -

সূর্যোদয়- সকাল ৪টা ৫৬ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৬ টে ২০ মিনিট

কালবেলাদি- ৮:১৭, গতে ৯:৫৭ মধ্যে ও ১১:৩৮ গতে ১:১৮ মধ্যে

কালরাত্রি- ২:১৭, গতে ৩:৩৬ মধ্যে 

যাত্রা- শুভ উত্তরে ও দক্ষিণে নিষেধ, দিবা ৬:৩৮ গতে অগ্নিকোণে ঈশানেও নিষেধ, দিবা ৬:৪০ গতে যাত্রা নেই, দিবা ৯:৫৭ গতে পুনঃ যাত্রা শুভ উত্তরে দক্ষিণে অগ্নিকোণে ও ঈশানে নিষেধ, দিবা ১০:১৪ গতে মাত্র উত্তরে ও দক্ষিণে নিষেধ, দিবা ৩:২৩ গতে পুনঃ যাত্রা নেই।

শুভকাজ- গাত্রহরিদ্রা, নামকরণ

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

কর্মজীবনে চ্যালেঞ্জ, আর্থিক জীবনেও ভোগান্তি; ১৯ জুন থেকে সমস্যা শুরু এদের !

যখন একটি গ্রহ সূর্যের খুব কাছাকাছি পৌঁছে যায়, তখন সেটি অস্তমিত হয়ে যায়। অস্তের সময়, গ্রহটি তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে। বুধ যুক্তি ও বুদ্ধির কারক। বুধের অবস্থান শক্তিশালী হলে প্রতিটি কাজেই সাফল্য পাওয়া যায়। অন্যদিকে বুধ 'অস্ত' যাওয়ার কারণে রাশির জাতক জাতিকাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। আগামী ১৯ জুন সকাল ৭টা ১৬ মিনিটে বৃষ রাশিতে অস্তমিত যাবে বুধ। বুধ অস্ত যাওয়ার কারণে ৪টি রাশির অসুবিধা বাড়তে চলেছে।

মিথুন- বুধের এই অবস্থানের কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। এই সময়ের মধ্যে আপনাকে সঠিক ফলাফল পেতে কঠোর পরিশ্রম করতে হবে। কর্মক্ষেত্রে কাজের জন্য প্রশংসা পাবেন না। কর্মজীবনে কিছু বাধার সম্মুখীন হতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রতিদ্বন্দ্বীরা আপনার উপর আধিপত্য বিস্তার করতে পারেন। এই সময়টি আর্থিক দৃষ্টিকোণ থেকেও আপনার জন্য কঠিন হতে পারে। উপার্জনে সম্পূর্ণরূপে সন্তুষ্ট হবেন না। আপনার সঞ্চয় করতেও সমস্যা হবে।

সিংহ- রাশির জাতক জাতিকারা বুধ অস্ত যাওয়ার কারণে অনুকূল ফল পাবেন না। ভাগ্য সহায় হবে না। এই মুহূর্তে আপনি সম্পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারবেন না। ইচ্ছা পূরণ করতে অক্ষম হবেন। কর্মজীবনে আপনাকে আরও চাপের সম্মুখীন হতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে তাদের ঊর্ধ্বতন এবং কর্মকর্তাদের সামনে সম্মানের ক্ষতি হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও, আপনাকে পরিকল্পনা করে এগোতে হবে, অন্যথা আপনাকে ক্ষতি সহ্য করতে হবে। 

বৃশ্চিক- বুধ 'অস্ত' যাওয়ায় আপনি নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন। সঠিক সিদ্ধান্ত গ্রহণে বাধার মুখে পড়তে পারেন। কর্মজীবনে আপনার উপর কাজের চাপ বাড়তে পারে। কঠোর পরিশ্রমের জন্য যথেষ্ট প্রশংসা পাবেন না। এমনকি অফিসেও আপনি আপনার সিনিয়রদের সমর্থন পাবেন না। বৃশ্চিক রাশির যাদের নিজস্ব ব্যবসা রয়েছে তাদের এই সময়ে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া বুধের বিপরীতমুখী অবস্থান আপনার আর্থিক জীবনকে প্রভাবিত করতে পারে। এই সময়ে আপনার বাজেটে ঘাটতি পড়তে পারে। যে কারণে আপনাকে অসুবিধার সম্মুখীন হবেন।

ধনু- এই রাশির জাতকদের এই সময়ে সুশৃঙ্খলভাবে কাজ না হলে ক্ষতির মুখে পড়তে হবে। ব্যবসায়ীরা এই সময়টিকে আরও চ্যালেঞ্জিং মনে করতে পারেন, তাই আপনাকে ধৈর্য্য ধরতে হবে। এই রাশির লোকেরা যারা অংশীদারিত্বে ব্যবসা করছেন তাঁদের এই সময়ের মধ্যে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে দেখলে, এই সময়ে আপনার খরচ বাড়তে পারে। যে কারণে আপনি চিন্তিত হয়ে পড়বেন। কর্মজীবনেও চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Friday Astro: আজ ১২ রাশির জীবনে কী ঘটতে চলেছে ? কোন কোন ক্ষেত্রে উন্নতি ও বাধা ? পড়ুন শুক্রবারের রাশিফল
আজ ১২ রাশির জীবনে কী ঘটতে চলেছে ? কোন কোন ক্ষেত্রে উন্নতি ও বাধা ? পড়ুন শুক্রবারের রাশিফল
Astro: জীবনের কোন কোন ক্ষেত্রে খুলবে ভাগ্য ? রাশি অনুযায়ী শুভ সংখ্যা ও শুভ রং কী ? পড়ুন শুক্রবারের রাশিফল
জীবনের কোন কোন ক্ষেত্রে খুলবে ভাগ্য ? রাশি অনুযায়ী শুভ সংখ্যা ও শুভ রং কী ? পড়ুন শুক্রবারের রাশিফল
Daily Astrology :যাকে ফেলে এসেছেন পিছনে, কাল দেখা হতে পারে হঠাৎ, জীবন বদলাচ্ছে আপনার, কর্মে-সম্পর্কে বড় প্রভাব এই রাশির জাতকদের
যাকে ফেলে এসেছেন পিছনে, কাল দেখা হতে পারে হঠাৎ, জীবন বদলাচ্ছে আপনার, কর্মে-সম্পর্কে বড় প্রভাব এই রাশির জাতকদের
Ajker Rashifol: অর্থ ঢুকবে মুঠো মুঠো, পাবেন লটারি ! ১২ রাশির কোন ক্ষেত্রে খুলবে ভাগ্য, পড়ুন আপনার রাশিফল
অর্থ ঢুকবে মুঠো মুঠো, পাবেন লটারি ! ১২ রাশির কোন ক্ষেত্রে খুলবে ভাগ্য, পড়ুন আপনার রাশিফল

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget