এক্সপ্লোর

Astro Tips: পঞ্চমীতে শুভ যোগ, আজ কোন সময়ে যাত্রা করলে ফললাভ? কী বলছে পাঁজি?

Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের (Marriage) অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা (Panjika) বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না। (Religion) 

কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ১ কার্তিক, ১৯ অক্টোবর -

সূর্যোদয়- সকাল ৫টা ২১মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৫ টা ৫৭ মিনিট

বারবেলাদি- ০৬:৫৫ থেকে ০৮:২৯, এবং  ১:১৩ থেকে ২.৪৭ পর্যন্ত

কালরাত্রি- ০৭:২২ গতে ৮:৪৭ মধ্যে

যাত্রা- মধ্যম পূর্বে ও উত্তরে নিষেধ, দিবা ঘ ৯। ১৬ গতে দক্ষিণেও নিষেধ, দিবা ঘ ১২। ৫২ গতে যাত্রা নেই 

শুভকাজ- রাত্রি ৯:১২ গতে ১:৫ মধ্যে

বিবিধ- মৃতে দোষনাস্তি। যোগিনী- দক্ষিণে ২২.০৮ পর্যন্ত। পরে পশ্চিমে

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল

মেষ- মন খুশি থাকবে। ভাল খবর পেতে পারবেন। কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন। বাবা-মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। কারও উপর নিজের মতামত চাপিয়ে দেবেন না। (astrology today) 

বৃষ- যে কাজই করবেন তাতে সাফল্য পাবেন। অর্থ সংক্রান্ত সমস্যা দূর করবে। ব্য়বসার কাজ শুরু করার জন্য ভাল দিন। জীবন সঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। সন্তানের কারণে গৌরব অনুভব করবেন। 

মিথুন- পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তা কমে যেতে পারে। পরিবারের শান্তির পরিবেশ থাকবে। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভাল হবে।

কর্কট- এদিন মজা করার মেজাজে থাকবেন। পুরনো কোনও বাজে অভ্যাস থাকলে তা এড়ান। এদিন কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। কোনও উপহার পেতে পারেন। 

সিংহ- সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। কর্মক্ষেত্রে কোনও সমস্যা হতে পারে। ধৈর্য ধরে থাকুন। জীবনসঙ্গীর কেরিয়ার সংক্রান্ত উদ্বেগ আপনাকেও ছুঁতে পারে। ছোটখাট সমস্যা এড়িয়ে চলার চেষ্টা করুন। 

কন্যা- অর্থের টানাপড়েন থাকবে না। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের পরে তার সাফল্য আপনি পাবেন। পরিবারে কারও বিবাহ সংক্রান্ত সমস্যা থাকলে তা নিয়ে আলোচনা জরুরি। কাউকে কোনও টাকা ধার দিতে পারেন।

তুলা- আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন আপনি। ব্যবসায়ীদের জন্য ভাল দিন। কোনও আত্মীয়কে আপনি পরামর্শ দিতে পারেন। তাতে তাঁর উপকার হবে। পরিবারে আপনার সম্মান বাড়বে। 

বৃশ্চিক- এদিন শান্তিপূর্ণ কাটবে। সম্পত্তি সম্পর্কিত কোনও আইনি বিরোধ যদি থাকে, তার থেকে দূরে থাকতে হবে। নতুন কোনও কাজের সন্ধান পেতে পারেন। পরিবারে অতিথি আগমন হতে পারে।

ধনু- বিবাহিত জীবন সুখের হবে। কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে। পরিবারে কোনও মতবিরোধ হতে পারে। বেকারদের জন্য সুখবর আসতে পারে। আর্থিক অবস্থারও উন্নতি হতে পারে।

মকর- দ্রুত কোনও সিদ্ধান্ত নেবেন না। বিরোধীরা আপনাকে সমস্যায় ফেলতে পারবে। কিন্তু মাথা ঠান্ডা রাখলে যে কোনও সমস্যা এড়িয়ে চলতে পারবেন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হতে পারেন। 

কুম্ভ- ভাল-মন্দয় মিশিয়ে যেতে পারে দিনটি। কাজের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল করে কথা বলুন। কোথাও বিনিয়োগ করতে পারেন। 

মীন- আয় বৃদ্ধি পেতে পারে। জীবনযাত্রার মান বৃদ্ধি হবে। পরিশ্রমে সাফল্য মিলবে। অকারণে অর্থ অপচয় করবেন না। ছোট কেউ আপনার কাছে কিছু চাইতে পারে।

 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajker Rashifol: অর্থ ঢুকবে মুঠো মুঠো, পাবেন লটারি ! ১২ রাশির কোন ক্ষেত্রে খুলবে ভাগ্য, পড়ুন আপনার রাশিফল
অর্থ ঢুকবে মুঠো মুঠো, পাবেন লটারি ! ১২ রাশির কোন ক্ষেত্রে খুলবে ভাগ্য, পড়ুন আপনার রাশিফল
Astro: খসবে মোটা টাকা ! প্রতিকারের উপায় কী ? কোন কোন ক্ষেত্রে উন্নতি ? কেমন কাটবে রাশিচক্রের শেষ চার রাশির দিন ?
খসবে মোটা টাকা ! প্রতিকারের উপায় কী ? কোন কোন ক্ষেত্রে উন্নতি ? কেমন কাটবে রাশিচক্রের শেষ চার রাশির দিন ?
Tomorrow Horoscope: এই কাজে তাড়াহুড়ো নয় ! ব্যবসা ও চাকরিতে বিরাট উন্নতি, কেমন কাটবে এই ৪ রাশির জাতক-জাতিকাদের ?
এই কাজে তাড়াহুড়ো নয় ! ব্যবসা ও চাকরিতে বিরাট উন্নতি, কেমন কাটবে এই ৪ রাশির জাতক-জাতিকাদের ?
Daily Astro: আকাশছোঁয়া সৌভাগ্য এই ২ রাশির ! কোন কোন ক্ষেত্রে বাধা ? পড়ুন আগামীকালের রাশিফল
আকাশছোঁয়া সৌভাগ্য এই ২ রাশির ! কোন কোন ক্ষেত্রে বাধা ? পড়ুন আগামীকালের রাশিফল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget