এক্সপ্লোর

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলা ! তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা : বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলা ! তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ। প্রথম বাড়ি, পরে কার্যালয়, দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। কার্যালয়ের বাইরে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার-পোস্টার ছেঁড়ার অভিযোগ। পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে, অভিযোগ বিধায়ক কুণাল ঘোষের। বেলেঘাটার তৃণমূল বিধায়কের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্ব রয়েছে তাঁর কার্যালয়। সেখানে ভরসন্ধ্যায় এভাবে হামলা চালাল কারা? কোনও রাজনৈতিক অভিসন্ধি কি রয়েছে এই ঘটনার পিছনে? কুণাল ঘোষের কার্যালয়ের বাইরে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। 

বুধবার ১২ অগস্ট সন্ধ্যায় ৮টার কিছু সময় পর প্রথমে কুণাল ঘোষের বাড়িতে যান বেশ কয়েকজন মহিলা এবং পুরুষ। সেখানে বিধায়ককে না পেয়ে বেলেঘাটা বিধানসভার ২৮ নম্বর ওয়ার্ডে কুণাল ঘোষের কার্যালয়ে যান ওই মহিলা এবং পুরুষের দল। এই কার্যালয়ে নিয়মিত বসেন বিধায়ক। সাধারণ মানুষের সাক্ষাৎ থেকে শুরু করে বিধায়কের যাবতীয় কাজকর্ম করেন এই কার্যালয় থেকেই। সেখানেই হামলার অভিযোগ উঠেছে। এমনকী কার্যালয়ের বাইরে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার, ব্যানারও ছেঁড়া হয়। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। কার্যালয়ের বাইরে একটি ফ্লেক্স রয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের ছবি রয়েছে। এই ফ্লেক্সটি ছেঁড়া হয়েছে। 

৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী 

জানা গিয়েছে, প্রথমে কুণাল ঘোষের বাড়িতে যান ওই মহিলা-পুরুষের দল। সেখানে বিধায়ককে না পেয়ে স্থানীয় একটি ক্লাবে যেখানে কুণাল ঘোষ প্রায়ই বসেন, সেখানে যান ওই মহিলা এবং পুরুষরা। কুণাল ঘোষের নামে নানা ধরনের অভিযোগ করতে থাকেন তাঁরা। কখনও বলেন তিনমাস ধরে বিধায়ককে পাওয়া যাচ্ছে না, সই করাতে এসে কুণাল ঘোষকে পাওয়া যাচ্ছে না, কখনও বলেন রাস্তা খারাপ। এরপর সেখানে থেকে কুণাল ঘোষের কার্যালয়ের সামনে চলে যান বিক্ষোভকারীরা। সেখানে গিয়ে হামলা চালানো হয়, ভাঙচুর করা হয়। 

এই ঘটনায় বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলছেন, 'পুলিশ এটা সিরিয়াস ভাবে নিচ্ছে না, অথবা ওদের সিরিয়াসলি না নিতে নির্দেশ দেওয়া আছে। পরিকল্পিত হামলার একটা চেষ্টা হচ্ছে। যেহেতু আমাদের মাথা নত করানো যায়নি, আত্মসমর্পণ করানো যায়নি, বালিশ শিবিরেও নাম লেখাইনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করছি... অর্গানাইজড ভাবে আমায় হিট করার চেষ্টা হচ্ছে। ২০ তারিখ মাঝরাতেও হয়েছে। আমি সেগুলো সবসময়েই কখনও নিজে লিখেছি, কখনও ফেসবুকে, কখনও এক্স- এ কলকাতা পুলিশকে ট্যাগ করে লিখেছি, দেখা যাচ্ছে তারা আমাদের এলাকার লোকই নয়। অপেক্ষা করছিল, তারপর সন্ধেবেলা হামলা চালিয়েছে। যারা এসেছে তারা একটা পরিকল্পিত টার্গেট করে এসেছে, তারা সইয়ের জন্য আসেনি, কারণ আমার এখানে সই পড়ে থাকে না। অমুক রাজনৈতিক দল করেছে সেটা আমি বলছি না। কিন্তু অমুক রাজনৈতিক দলের সাহায্য নিয়ে কেউ করতে পারে, যাদের আমার সক্রিয়তায় অসুবিধা হচ্ছে...' 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget