এক্সপ্লোর

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

India vs Sri Lanka: গলে ১৫ অগাস্ট থেকে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ১৬ জনের শ্রীলঙ্কা দল ঘোষণা করা হল।

গল: আর মাত্র দিন দু'য়েকের অপেক্ষা। তারপরেই গলে প্রথম টেস্ট খেলতে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা (IND vs SL)। সেই টেস্টর জন্য ভারত ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। তবে লঙ্কা প্রিমিয়ার লিগ চলায় শ্রীলঙ্কা দল ঘোষণা করেনি। অবশেষে নিজেদের দল ঘোষণা করল লঙ্কান লায়ান্সরা। দলে নেই এক নয়, দুই দুইজন তারকা ক্রিকেটার।

কুশল মেন্ডিস ফিট হয়ে উঠতে পারেন কি না, তিনি ভারতের বিরুদ্ধে খেলত পারেন কি না, সেই বিষয়ে জানতেই মূলত সকলে শ্রীলঙ্কান দল ঘোষণার অপেক্ষায় ছিলেন। শেষমেশ জল্পনাই সত্যি হল। কুশল মেন্ডিস ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামতে পারছেন না। তাঁকে দ্বীপরাষ্ট্রের ঘোষিত ১৬ জনের দলে রাখা হয়নি। 

আরও পড়ুন:- ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI 

লঙ্কা প্রিমিয়ার লিগে ক্যান্ডি রয়্যালসের বিরুদ্ধে কলম্বো ক্যাপসের হয়ে খেলার দলের অধিনায়ক কুশল মেন্ডিস দ্রুত রান নিতে গিয়ে চোট পান। রান নেওয়ার সময়ই তাঁর ডান পেশিতে টান লাগে। তাঁকে বেশ যন্ত্রণায় দেখায়। এর জেরে তিনি গোটা ম্যাচে ঠিকভাবে রানও নিতে পারছিলেন না। শেষমেশ রান আউট হয়েই সাজঘরে ফিরতে হয়। পরবর্তীতে মেডিক্যাল স্ক্যান করার পর দেখা যায় মেন্ডিসের চোট বেশ বড়। তিনি লঙ্কা প্রিমিয়ার লিগে আর খেলতেই পারবেন না। তিনি জাতীয় হাইপারফরম্যান্স সেন্টারে এরপরে রিহ্যাব সারবেন বলে লঙ্কান বোর্ডের তরফে জানানো হয়।

 

এরপরে আশঙ্কা করা হচ্ছিল মেন্ডিস হয়তো ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে ফিট হতে পারবেন না। হলও তাই। প্রথম টেস্টে খেলবেন না কুশল মেন্ডিস। তাঁর পরবর্তে কিপার-ব্যাটার হিসাবে নিরোশান ডিকওয়ালাকে লাল বলের ক্রিকেটে ফেরানো হয়েছে। সেই ২০২৩ সালে ডিকওয়ালা শেষবার শ্রীলঙ্কান জাতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটে খেলেছিলেন। তবে কুশল মেন্ডিস চোট পাওয়ায় প্রথম টেস্টে তাঁর প্রত্যাবর্তন প্রায় পাকা। ডিকওয়ালার পাশাপাশি দিলশান মধুশঙ্কাও শ্রীলঙ্কার টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন। তিনি ফেরায় দ্বীপরাষ্ট্রের ফাস্ট বোলিং বিভাগের শক্তি বাড়ল।

তবে প্রথম টেস্টে শুধু কুশল মেন্ডিস নয়, দলে রাখা হয়নি পাথুম নিসঙ্কাকেও। তিনিও চোটের কবলে রয়েছেন। কব্জির চোট সারাচ্ছেন লঙ্কান তারকা ওপেনার। মেন্ডিসরা দ্বিতীয় টেস্টের আগে ফিট হয়ে উঠতে পারেন কি না, এখন সেটাই দেখার বিষয়। সেই সম্ভাবনা আছে বলেই সম্ভবত শ্রীলঙ্কা ক্রিকেট আপাতত গলে প্রথম টেস্টের দলই কেবল ঘোষণা করেছে। নিসঙ্কা এবং কুশল মেন্ডিস দলে না থাকায় যে অন্তত প্রথম টেস্টে শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে, তা বলাই বাহুল্য। দলকে যথারীতি ধনঞ্জয় ডি সিলভাই নেতৃত্ব দেবেন।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

Rajkumar On Virat: কোহলি কি আদৌ খেলবেন ২০২৭ বিশ্বকাপ? বড় বয়ান দিলেন ছোটবেলার কোচ রাজকুমার শর্মা
কোহলি কি আদৌ খেলবেন ২০২৭ বিশ্বকাপ? বড় বয়ান দিলেন ছোটবেলার কোচ রাজকুমার শর্মা
Manav Suthar Record: ১৩১ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করলেন, কাউন্টিতেও এবার রেকর্ডবুকে মানব সুথার
১৩১ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করলেন, কাউন্টিতেও এবার রেকর্ডবুকে মানব সুথার
Shubman Gill: ক্রিকেট থেকে বিরতিতে, লিভারপুল ক্যাপ্টেনের সঙ্গে দেখা করলেন গিল, কী করছেন?
ক্রিকেট থেকে বিরতিতে, লিভারপুল ক্যাপ্টেনের সঙ্গে দেখা করলেন গিল, কী করছেন?
IND vs AFG: আফগান সিরিজ়ের আগে অনুশীলনে ফিরে স্বমহিমায় বুমরা, যশপ্রীতের বোলিং সামলাতে নাকানি চোবানি খেল বৈভব
আফগান সিরিজ়ের আগে অনুশীলনে ফিরে স্বমহিমায় বুমরা, যশপ্রীতের বোলিং সামলাতে নাকানি চোবানি খেল বৈভব
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ২ : জোড়াফুলের ফয়সালায় দিল্লিতে বৈঠক। কে পাবে জোড়াফুল প্রতীক?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ১ : সুরেন্দ্রনাথ ল কলেজের ভাইস প্রিন্সিপালকে চাপ দিয়ে পদত্যাগ?
Kolkata Metro News : কাল সকালে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা | ABP Ananda
WB By Election: উপনির্বাচনের আগেই ফয়সালা? আজ ১ ঘণ্টার ব্যবধানে ২ তৃণমূলের সঙ্গে কমিশনের বৈঠক
MD Selim : 'আমরা পৌষমেলা করি না? পৌষ উৎসব হয় না?' বললেন সেলিম | BJP Government
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget