এক্সপ্লোর

Astro Tips: আজ কি কোনও শুভকাজের যোগ আছে ? দিনের ভাল-খারাপ সময় কখন ?

Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ৭ অগ্রহায়ণ, ২৪ নভেম্বর -

সূর্যোদয় - সকাল ৬টা ১ মিনিট

সূর্যাস্ত - সন্ধে ৪টা ৪৭ মিনিট

বারবেলাদি - ৮:৪৩ গতে ১১:২৪ মধ্যে

কালরাত্রি - ৮:৫ গতে ৯:৪৫ মধ্যে

যাত্রা - নেই, অপরাহ্ন ৪:৪ গতে যাত্রা শুভ পশ্চিমে দক্ষিণে নৈর্ঋতে ও অগ্নিকোণে নিষেধ, রাত্রি ৬:১৮ গতে মাত্র পশ্চিমে ও দক্ষিণে নিষেধ

শুভকাজ- দীক্ষা, দিবা ৮:৪৩ মধ্যে গাত্রহরিদ্রা, পঞ্চামৃত, সাধভক্ষণ, নামকরণ, শান্তিস্বস্ত্যয়ন 

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল-

মেষ- দিনটি ভাল যাবে। কোনও আধ্য়াত্মিক অনুষ্ঠানে যোগ দিয়ে মন ভাল থাকবে। ছোটখাট বিষয়ে তর্ক করবেন না। প্রেমের সম্পর্কে জটিলতা কেটে যাবে। ব্যয় বেশি হতে পারে। তার জন্য আর্থিক সংকটের মুখোমুখি হতে পারেন।  

বৃষ- আর্থিকভাবে লাভবান হতে পারেন আপনি। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা আপনার হাতে আসবে। সব কাজ সময়ে শেষ হবে। পুরনো বন্ধু সঙ্গে দেখা হতে পারে।

মিথুন- দিনটি নানা কারণে ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। এদিন পরিবার নিয়ে আপনি চিন্তিত থাকবেন। কোনও কারণে মানসিক চাপের সম্মুখীন হতে পারেন। অচেনা কাউকে বিশ্বাস করবেন না। 

কর্কট- ব্যবসায়ীরা আর্থিক সুবিধা পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। পরিবার বা আত্মীয়ের কাছ থেকে ভাল কোনও খবর শুনতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।  

সিংহ- সকালে কিছু সমস্যা হতে পারে। সেগুলি এড়িয়ে যেতে পারলেই বাকি দিন ভাল যাবে। জীবনসঙ্গীকে পূর্ণ সমর্থন করতে পারেন। বাবা-মায়ের স্বাস্থ্য়ের যত্ন নিন।

কন্যা- কোনওকারণে দ্বিধায় পূর্ণ হবে জীবন। কোনও কারণে দুশ্চিন্তায় থাকতে পারেন আপনি। সন্তানের ভবিষ্যত নিয়ে চিন্তিত হতে পারেন। তবে সেই বিষয়গুলি সহজেই মিটিয়ে ফেলতে পারবেন। 

তুলা- মন খুব অস্থির থাকবে। কোনও গুরুত্বপূর্ণ কাজ আটকে থাকলে তা মিটে যেতে পারে। কাজ মিটে গেলেও কোনও কারণে মন চিন্তিত থাকতে পারে। শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করতে গেলে সতর্ক হতে হবে।

বৃশ্চিক- পরিবারে কোনও ভাল খবর শুনতে পারেন। খাবারের দিকে খেয়াল রাখুন। সুষম খাবার খেতে হবে। বাইরের খাবার পারলে এড়িয়ে চলুন। ব্যবসার ক্ষেত্রে সহকর্মীদের উপর আস্থা রাখুন।

ধনু- ভালভাবে শুরু হবে দিনটি। মন ভাল থাকবে। পরিবারের জন্য সময় বের করুন। কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। চাকরিতে প্রতিপক্ষের সঙ্গে টক্কর দিতে হবে।  

মকর- স্বাস্থ্য ভাল থাকবে। মরশুমি রোগ থেকে দূরে থাকতে হবে। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে আজ। পরিবারের জন্য কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। আটকে থাকা টাকা ফেরত পাবেন। 

কুম্ভ- সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকতে পারেন। ব্যবসা যদি ভালমতো না হয় এই কদিন, তাহলে এবার তা ফের ভাল হবে। রাগ নিয়ন্ত্রণ করুন। জীবনসঙ্গীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। 

মীন- ব্য়বসার জন্য পরিকল্পনা করতে পারেন। যে কোনও পরিকল্পনা সফল হবে। অংশীদারি ব্যবসায় ভাল খবর পেতে পারেন। চাকরিতে উচ্চপদ মিলতে পারে। শেয়ার বাজার থেকে লাভ মিলতে পারে। 

ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

সেরা শিরোনাম

Kalker Rashifal : এই রাশিতে কাল গ্রহের অবস্থান অনুকূল নয়, সতর্ক থাকুন; সন্তানের কোনও বিষয় নিয়ে হতে পারে উদ্বেগ
এই রাশিতে কাল গ্রহের অবস্থান অনুকূল নয়, সতর্ক থাকুন; সন্তানের কোনও বিষয় নিয়ে হতে পারে উদ্বেগ
Kalker Rashifal : ৩ রাশিতে দু'হাত ভরে অর্থ কয়েক ঘণ্টা পরেই, 'সর্বার্থ সিদ্ধি যোগ'-এর প্রভাবে জীবনে বড় পরিবর্তন
৩ রাশিতে দু'হাত ভরে অর্থ কয়েক ঘণ্টা পরেই, 'সর্বার্থ সিদ্ধি যোগ'-এর প্রভাবে জীবনে বড় পরিবর্তন
Kalker Rashifal : কাল গোপন প্রতিপক্ষ সমস্যায় ফেলতে পারে এই রাশিকে, আর্থিক ক্ষেত্রে সুবিধাজনক থাকবে না ভাগ্য
কাল গোপন প্রতিপক্ষ সমস্যায় ফেলতে পারে এই রাশিকে, আর্থিক ক্ষেত্রে সুবিধাজনক থাকবে না ভাগ্য
Kalker Rashiphal : কাল কেরিয়ারে বড় প্রাপ্তি-যোগ এই রাশির, অর্থ-ব্যবস্থা ঘুরে যেতে পারে
কাল কেরিয়ারে বড় প্রাপ্তি-যোগ এই রাশির, অর্থ-ব্যবস্থা ঘুরে যেতে পারে

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget