এক্সপ্লোর

Astro Tips : মানলে এই সময়সূচি, সাফল্য পাবে আপনার কর্মসূচি

Dainik Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ১৭ শ্রাবণ, ৩ অগাস্ট -

সূর্যোদয়- সকাল ৫টা ১১ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৬ টে ১৬ মিনিট

কালবেলাদি- ৩:০, গতে ৬:১৬ মধ্যে

কালরাত্রি- ১১:৪৪, গতে ১:৫ মধ্যে 

যাত্রা- মধ্যম দক্ষিণে নিষেধ, অপরাহ্ন ৪:১৫ গতে উত্তরে পশ্চিমেও নিষেধ, রাত্রি ৭:৫১ গতে মাত্র দক্ষিণে নিষেধ

শুভকাজ- দিবা ৩:০ নামকরণ, দেবতাগঠন, শান্তিস্বস্ত্যয়ন

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল

মেষ রাশি: দিনটি আনন্দে কাটবে। পরিবারের সদস্যের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। নানা কারণে আপনি খুশি হবেন। ব্যবসা সংক্রান্ত  অনেক সুযোগ আসতে পারে। ব্যবসা ফুলে ফেঁপে উঠতে পারে। কর্মক্ষেত্রে বোনাস মেলার সম্ভাবনা রয়েছে।  

বৃষ রাশি: সমাজে সম্মান পাবেন। আপনার যশ বৃদ্ধি পাবে। পরিবারের সঙ্গে সম্পর্কের বাঁধন আরও মজবুত হবে। নতুন কোনও উদ্যোগ নেওয়ার জন্য ভাল দিন। কোনও মামলায় জয় লাভের সম্ভাবনা রয়েছে। 

মিথুন রাশি: কোনও সমস্যায় পড়লে ভাইবোনের সাহায্য পাবেন। কারও কারও ক্ষেত্রে পরিবারের পাশে দাঁড়াতে হতে পারে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে পারেন। পেট সংক্রান্ত কোনও রোগে ভোগার ঝুঁকি রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। মানসিক চাপ থাকবে, নিজের দিকে খেয়াল রাখুন। 

কর্কট রাশি: স্ত্রী বা স্বামীর সঙ্গে মতবিরোধ হতে পারে। কথাবার্তায় সংযম বজায় রাখুন। অংশীদারি ব্যবসা থেকে থাকলে সঙ্গীর দিকে কড়া নজর রাখুন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে। সন্তানের জন্য উদ্বিগ্ন থাকতে পারেন। 

সিংহ রাশি:দিনটি ভাল যাবে। যে কোনও কাজের জন্যই পরিবারের সমর্থন পাবেন। বহুদিনের কোনও ইচ্ছে পূরণ হতে পারে। কোনও ধর্মীয় কাজে মনোনিবেশ করতে পারেন। পারিবারিক বিবাদের মীমাংসা হতে পারে। 
 
কন্যা রাশি: কোনও ধরনের বিতর্কে জড়াবেন না। ক্ষতি হওয়ার থেকে সাবধান থাকুন। কর্মক্ষেত্রে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। কাজের জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন।

তুলা রাশি: বিশেষ কারণে সুখের অনুভূতি পেতে পারেন। আর্থিক অবস্থা মজবুত হবে। কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। যাঁরা ব্য়বসায়ী তাঁরা নতুন সুযোগ পেতে পারেন। কাজের নতুন সুযোগ আসতে পারে। 

বৃশ্চিক রাশি: কোনও ভ্রমণ এড়িয়ে চলুন। রাস্তায় চলাফেরা করার সময় সতর্ক থাকুন। গাড়ি চালানোর সময় যত্ন নিন। খরচ বাড়তে পারে। চাকরির জায়গায় কারও সঙ্গে বিতর্ক হতে পারে। কিছু বিষয় মনের মধ্যেই রাখুন।

ধনু রাশি: দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ মিটে যেতে পারে। কাজের জায়গায় সহকর্মীদের পূর্ণ সমর্থন পাবেন। কোনও শুভ অনুষ্ঠান নিয়ে পরিকল্পনা করতে পারেন এদিন। যে কোনও রকম বিতর্ক এড়িয়ে চলুন। পরিবারের সদস্যের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

মকর রাশি: পেশাগত ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। হাতে টাকা আসতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলে এবার তা দূর হয়ে যাবে। নিজের জন্য কিছুটা সময় বের করুন। 

কুম্ভ রাশি: পেট বা কোমর সংক্রান্ত কোনও সমস্যা মাথাচাড়া দিতে পারে। পরিচিত কেউ আপনাকে প্রতারিত করতে পারে, প্রথম থেকেই সতর্ক থাকুন। সঙ্গীর সঙ্গে কোনও কারণে ভুল বোঝাবুঝি হলেও তা আলোচনার মাধ্য়মে সমাধান করা যাবে। 

মীন রাশি: হঠাৎ করে কোনও সিদ্ধান্ত নেবেন না। তীর্থযাত্রায় যাওয়ার জন্য পরিকল্পনা শুরু করতে পারেন। কাজের জায়গায় হঠাৎ করে কোনও বদল আনবেন না। এখনই কোথাও বিনিয়োগ না করাই ভাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saptahik Rashifal: পুরনো ভুল বোঝাবুঝি দূর, এই সপ্তাহে লাভের ঘোড়া ছোটাবে এই রাশিরা, সাপ্তাহিক রাশিফলে জ্যাকপট
পুরনো ভুল বোঝাবুঝি দূর, এই সপ্তাহে লাভের ঘোড়া ছোটাবে এই রাশিরা, সাপ্তাহিক রাশিফলে জ্যাকপট
Weekly Horoscope: জীবনে আসছে একের পর এক সুখবর! বিদেশি ব্যবসায় সুযোগ, প্রমোশন-বেতন বৃদ্ধি
জীবনে আসছে একের পর এক সুখবর! বিদেশি ব্যবসায় সুযোগ, প্রমোশন-বেতন বৃদ্ধি
Weekly Astrology : অর্থলাভ দিয়ে সপ্তাহ শুরু হতে চলেছে এই রাশির, একাধিক সমস্যার স্থায়ী সমাধান; কেরিয়ারেও সুসংবাদ
অর্থলাভ দিয়ে সপ্তাহ শুরু হতে চলেছে এই রাশির, একাধিক সমস্যার স্থায়ী সমাধান; কেরিয়ারেও সুসংবাদ
Weekly Astrology : কাল থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে সুবর্ণ সুযোগ ২ রাশিতে, অর্থলাভ-পদোন্নতি; চনমনে থাকবে স্বাস্থ্য
কাল থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে সুবর্ণ সুযোগ ২ রাশিতে, অর্থলাভ-পদোন্নতি; চনমনে থাকবে স্বাস্থ্য

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget