এক্সপ্লোর

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী

NRS হাসপাতালে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য় ছড়াল। বুধবার রাতে অ্যান্টিনেটাল ওয়ার্ড ও অ্যান্টিনেটাল অবজারভেশন রুম লাগোয়া শৌচালয় ভেঙে উদ্ধার করা হয় তাঁকে।

NRS এ নার্সের মৃত্যু , কী বললেন মৃতার স্বামী

1/10
সেই অগাস্ট মাস! দু’বছর আগে অগাস্ট মাসেই সামনে এসেছিল আর জি কর-কাণ্ড। এবার ফের কলকাতার এক মেডিক্যাল কলেজে কর্তব্যরত অবস্থায় নার্সের রহস্যমৃত্যু ঘিরে ছড়াল চাঞ্চল্য। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গাইনি বিল্ডিংয়ের শৌচাগার থেকে উদ্ধার হল নার্সিং স্টাফ রূপালি বর্মনের দেহ। পটাশপুরের বাসিন্দা রূপালি বুধবার রাতে হাসপাতালে নাইট ডিউটিতে ছিলেন।

2/10
হাসপাতাল সূত্রে খবর, বুধবার রাতে NRS-এর স্ত্রীরোগ বিভাগের HDU-তে ডিউটি করছিলেন রূপালি। ঘণ্টাখানেক পরও তাঁকে নার্সিং স্টেশনে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন সহকর্মীরা। এরপর অ্যান্টিনেটাল ওয়ার্ড এবং অ্যান্টিনেটাল অবজারভেশন রুম লাগোয়া শৌচালয়ে গিয়ে দেখা যায়, ভিতর থেকে দরজা বন্ধ। দরজা ভেঙে সেখান থেকেই উদ্ধার করা হয় রূপালিকে।

3/10
রূপালির চলে যাওয়ার খবর  কীভাবে পেলেন স্বামী রাহুল দাস? সংবাদমাধ্যমকে রাহুল জানিয়েছেন, রাত ১১টা নাগাদ  তাঁর কাছে একটি ফোন আসে। ফোনটি করা হয়েছিল রূপালির ফোন নম্বর থেকেই।  ফোনের ওপার থেকে জানানো হয়, তাঁর স্ত্রীর শরীর খারাপ। তাঁকে দ্রুত হাসপাতালে আসতে বলা হয়। রাহুলের বক্তব্য,   স্ত্রীর ফোন থেকেই তাঁকে ফোন করেছিলেন কেউ।

4/10
অন্যদিকে, রূপালির বাবা অর্জুন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে খবর পান তাঁরা। মেয়ের মৃত্যুর ঘটনায় পরিবারের তরফে সঠিক তদন্তের দাবি করেন তাঁরা। মৃতদেহের পাশে ফেন্টানিলের দু’টি এবং মিডাজোলামের একটি ফাঁকা ভায়ল পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

5/10
অস্ত্রোপচারের সময় রোগীদের অজ্ঞান করার জন্য এই ধরনের ওষুধ ব্যবহার করা হয়। NRS-এর প্রিন্সিপাল সনৎ কুমার ঘোষ জানিয়েছেন, ডিউটিতে থাকাকালীন হঠাৎ রূপালিকে পাওয়া যাচ্ছিল না। খোঁজ করতে গিয়ে দেখা যায়, শৌচাগারের দরজা বন্ধ। পরে দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করা হয়।

6/10
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের আধিকারিকরা। অ্যাডিশনাল সিপি ক্রাইম কুণাল আগরওয়াল জানান, ঘটনাস্থল সিল করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই হোমিসাইড তদন্তভার নিয়েছে। পুলিশের তরফে ওই রাতে হাসপাতালে ডিউটিতে থাকা প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীরা কীভাবে এবং কোন পরিস্থিতিতে ওই ওষুধগুলি রূপালির শরীরে পৌঁছল, তা খতিয়ে দেখছেন।

7/10
ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশেই তিনি হাসপাতালে এসেছেন। হাসপাতালের এক নার্স জানিয়েছেন, এদিন ওই নার্স  রাত ৯টা ১০ থেকে ৯টা ১৫ মিনিটের মধ্যে  বাথরুমে গিয়েছিলেন। রূপালি হাসপাতালের হস্টেলে থাকতেন না। চলতি বছরের মার্চেই তাঁর বিয়ে হয়। স্বামীর সঙ্গে ক্যান্টনমেন্ট এলাকায় ভাড়া থাকতেন তিনি। তাঁর শ্বশুরবাড়ি দিল্লিতে এবং বাপের বাড়ি পূর্ব মেদিনীপুরে।

8/10
মেডিক্যাল কলেজ পুলিশ মর্গে ফরেন্সিক ডিপার্টমেন্টের HOD-র তত্ত্বাবধানে NRS-এর নার্সের ময়নাতদন্ত হয়। সুরতহালে মৃত নার্সের কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ নজরে এসেছে বলে সূত্রের খবর।

9/10
ময়নাতদন্তে চিকিৎসকদের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মাত্রায় ফেন্টানিল ও মিডাজোলাম প্রয়োগের ফলে মৃত্যু হয়ে থাকতে পারে। তবে সেটিই মৃত্যুর  কারণ কি না, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট এবং ফরেন্সিক পরীক্ষার পরই তা স্পষ্ট হবে।

10/10
প্রাথমিক রিপোর্টে  এও বলা হয়েছে,  শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে নার্সের মৃত্যুর উল্লেখ রয়েছে। অক্সিজেনের অভাবে চোখের সাদা অংশের পাশাপাশি নখ ও জিভের একাংশও নীলচে হয়ে গিয়েছিল বলে জানা গিয়েছে।

আরও জানুন জেলার

Sponsored Links by Taboola
Advertisement

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor
Advertisement

সেরা শিরোনাম

NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি,  এই  এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
Advertisement
Advertisement

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের  ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?

Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget