এক্সপ্লোর

Astro Tips: শুভকাজে আজ কি যাত্রা করা যায় ? দিনের ভাল-খারাপ সময় কখন ?

Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ১২ আশ্বিন, ৩০ সেপ্টেম্বর -

সূর্যোদয়- সকাল ৫টা ৩১ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৫টা ২৫ মিনিট

কালবেলাদি- ৭:০ মধ্যে ও ১২:৫৭ গতে ২:২৬ মধ্যে ও ৩:৫৫ গতে ৫:২৫ মধ্যে

কালরাত্রি- ৬:৫৫ মধ্যে ও ৪:০ গতে ৫:৩২ মধ্যে 

যাত্রা- নেই, দিবা ৭:০ গতে যাত্রা শুভ পূর্বে নিষেধ, দিবা ১০:২৫ গতে উত্তরেও নিষেধ, দিবা ২:১ গতে পুনঃ যাত্রা নেই, রাত্রি ১২:৫ গতে পুনঃ যাত্রা শুভ পূর্বে ও দক্ষিণে নিষেধ, রাত্রি ৪:০ গতে পুনঃ যাত্রা নেই।

শুভকাজ- দিবা ৭:০ গতে ১২:৫৭ মধ্যে বিপণ্যারম্ভ

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল

মেষ- দুশ্চিন্তা বাড়তে পারে। দিনের শেষে আর্থিক পরিস্থিতির উন্নতি। সন্তানের প্রয়োজনে পাশে থাকুন। স্ত্রীর স্বাস্থ্যের অবনতির আশঙ্কা। পরিকল্পনা অনুযায়ী কাজ নাও হতে পারে।  

বৃষ- শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠবেন। ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। প্রেমের সম্পর্কে সমস্যা বাড়বে। নিজের যত্ন নিন। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ তৈরির সম্ভাবনা।

মিথুন- দিবা স্বপ্ন দেখে মন ভারাক্রান্ত করবেন না। লক্ষ্যে অবিচল থাকুন। অহেতুক অর্থ ব্যয়ের আশঙ্কা। ভাইবোনের সঙ্গে সময় কাটান। বৈবাহিক জীবন সুখের হবে।

কর্কট- ব্যস্ততা থাকলেও স্বাস্থ্য ভাল থাকবে। প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন। কর্মক্ষেত্রে অর্থ লাভের সম্ভাবনা। প্রেমের বন্ধন দৃঢ় হবে। অতিরিক্ত ঘুম থেকেও সাবধান।

সিংহ- বাড়ির কারণে চিন্তা বাড়বে। তাতে শারীরিক সমস্যাও বাড়তে পারে। বিরক্তিকর পরিবেশ থেকে নিজেকে দূরে রাখুন। কাজের চাপ কমবে। পরিবারের সঙ্গে সময় কাটান।

কন্যা- দিনভর বিরক্তি বজায় থাকবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বিনিয়োগ করতে পারেন। ভাষা সম্পর্কে সংযত হন। নিজের জন্য সময় বের করা কঠিন হবে। মন ভাল রাখতে বন্ধুর সঙ্গে সময় কাটান। 

তুলা- স্ত্রীর প্রতি যত্ন নিন। প্রতিহিংসা দূরে রাখুন। সম্পর্ক ঠিক রাখতে কথা বলা প্রয়োজন। ধর্মীয় কাজে মন দিতে পারেন। আবেগ নিয়ন্ত্রণে রাখুন।

বৃশ্চিক- স্বাস্থ্যের দিকে নজর দিন। অতিরিক্ত খাওয়া দাওয়া নয়। রফতানির সঙ্গে যুক্ত হলে সতর্কতা অবলম্বন করতে হবে। বাড়িতে খুশির পরিবেশ বজায় থাকবে। গুজবে কান দেবেন না।

ধনু- ইতিবাচক মনোভাব বজায় থাকবে। চারপাশের মানুষকে অনুপ্রেরণা জোগাতে পারবেন। আয়-ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে হবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের আশঙ্কা।

মকর- স্বাস্থ্য ভাল থাকবে। বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। পরিবারের সদস্যদের গুরুত্ব দিন। নিজের প্রতি যত্ন নিন। আপনার আচরণে বৈবাহিক জীবন সুখের হবে।

কুম্ভ- চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন। আশাবাদী মনোভাবে ট্রমা কাটিয়ে উঠবেন। বিনোদনের জন্য বেশি খরচ করবেন না। কর্মক্ষেত্রে চাপ থাকলেও পরিবারকে অবহেলা নয়।

মীন- কর্মক্ষেত্রে চাপ বাড়বে। যা বিরক্তির কারণ হয়ে উঠতে পারে। আয়ের পথে খুলবে। বন্ধুকে প্রয়োজনে সাহায্য করুন। নিজের সমস্যা নিজেকেই সমাধান করতে হবে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahalaxmi Rajyog 2026: মহালক্ষ্মী রাজযোগ সক্রিয় রাশি, স্বর্ণযুগ শুরু, দেবী লক্ষ্মীর কৃপায় হাতে আসবে ফ্ল্যাট-গাড়ি
মহালক্ষ্মী রাজযোগ সক্রিয় রাশি, স্বর্ণযুগ শুরু, দেবী লক্ষ্মীর কৃপায় হাতে আসবে ফ্ল্যাট-গাড়ি
Daily Astrology: সম্পর্কে বাড়তে পারে তিক্ততা, পরিবারে সমস্যা, চাকরিতেও বড় প্রভাব, এই ৬ রাশিতে কী কী সমস্যা?
সম্পর্কে বাড়তে পারে তিক্ততা, পরিবারে সমস্যা, চাকরিতেও বড় প্রভাব, এই ৬ রাশিতে কী কী সমস্যা?
Daily Astrology: সূর্যগ্রহণে কাল রাশিতে প্রভাব? টাকা হারানোর আশঙ্কা থেকে স্বাস্থ্য সমস্যায় জেরবার হতে পারে কোন জাতকরা?
সূর্যগ্রহণে কাল রাশিতে প্রভাব? টাকা হারানোর আশঙ্কা থেকে স্বাস্থ্য সমস্যায় জেরবার হতে পারে কোন জাতকরা?
Astrology : ১১ আগস্ট থেকে ভাগ্য বদলাচ্ছে ৪ রাশির, অর্থ-চাকরিতে বিরাট সুখবর!
১১ আগস্ট থেকে ভাগ্য বদলাচ্ছে ৪ রাশির, অর্থ-চাকরিতে বিরাট সুখবর!

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget