এক্সপ্লোর

Astro Tips : আজ দিনটি কেমন ? কোনও শুভকাজ করা যায় ?

Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Rituals)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা (Panjika) বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র (Astrology) অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ১৮ ভাদ্র, ৫ সেপ্টেম্বর -

সূর্যোদয়- সকাল ৫টা ২৩ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৫টা ৫০ মিনিট

বারবেলাদি- ৬:৫৬ গতে ৮:৩০ মধ্য়ে ও ১:১০ গতে ২:৪৩ মধ্যে

কালরাত্রি- ৭:১৬ গতে ৮:৪৩ মধ্যে 

যাত্রা- নেই, দিবা ২:৫২ গতে যাত্রা শুভ উত্তরে নিষেধ, অপরাহ্ন ৫:১৩ গতে পশ্চিমে দক্ষিণেও নিষেধ, রাত্রি ৮:৪৯ গতে মাত্র উত্তরে নিষেধ

শুভকাজ- নেই

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল

মেষ- এদিন নানা দায়িত্ব পালন করতে হবে আপনাকে। কথার জাদুতে সবাইকে আকৃষ্ট করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য ভাল দিন। পেশাগত সুবিধার জন্য কোনওরকম কোর্স করার কথা ভাবতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।

বৃষ-  এদিন কোনওকারণে উত্তেজনা থাকতে পারে। চাকরিজীবীদের কারও কারও উদ্বেগ হতে পারে। পরিশ্রম করলে সফল হবেনই। কোনও আত্মীয়ের সঙ্গে তর্ক হতে পারে। ছোটখাট সমস্যা উপেক্ষা করার চেষ্টা করুন।

মিথুন- শিক্ষা সংক্রান্ত কোনও কাজের সঙ্গে জড়িতদের কাজের চাপ বাড়বে। মাথা ঠান্ডা রাখুন। ব্য়বসায়ে লাভ পাওয়ায় দীর্ঘদিনের আর্থিক সমস্যা দূর হবে। প্রতারণা থেকে সাবধান থাকুন। 

কর্কট- দীর্ঘদিন ধরে কর্মজীবনে যে সমস্যা ছিল, তা এবার দূর হতে পারে। অর্থের অভাবও দূর হবে। কোনও কাজে সাফল্য না পেলেও হতাশ হবেন না। পরিশ্রম ও ধৈর্য রাখলে সব কাজ করতে পারবেন। স্বাস্থ্যের দিকে নজর দিন।

সিংহ- কোনও ভাবে মানসিক ভাবে বিপর্যস্ত হতে পারে। তবে দ্রুতই সেই সমস্যা কাটিয়ে উঠবেন আপনি। পরিশ্রম অনুযায়ী লাভ না পেলেও মুষড়ে পড়বেন না। বড়দের পরামর্শ নিলে উপকার মিলতে পারে। হৃদরোগের সমস্যা থাকলে ভাল করে নিজের যত্ন নিন।

কন্যা- কর্মক্ষেত্রে সতর্ক থাকুন। কথাবার্তা নিয়ন্ত্রণ করুন। কাজের জায়গার নিয়ম মেনে চলুন। ব্য়বসা আরও ভাল করে চালানোর জন্য নতুন বিনিয়োগ করতে পারেন। কেরিয়ার নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে পারেন কেউ। 

তুলা- দিনটি ভাল যাবেন। নতুন অফিসে কাজ করার জন্য নতুন পদ্ধতি অবলম্বন করুন। হারিয়ে যাওয়া টাকা ফেরত পেতে পারেন। যে কোনও কাজ করার আগে সেই কাজটি সম্পর্কে ভাল করে খোঁজখবর করুন।

বৃশ্চিক-চাকরিজীবিদের কাজের চাপ বাড়তে চলেছে, সেই কারণে আগে থেকেই প্রস্তুতি নিন। ব্যবসায় ছোট ছোট লাভের দিকে বেশি মনোযোগ দিন। সেটিই বড় লাভ পেতে সাহায্য় করবে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন।

ধনু- এই দিনটি কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। মার্কেটিং সংক্রান্ত কোনও কাজের সঙ্গে যুক্ত থাকলে কাজের চাপ থাকবে। অর্থ সঞ্চয়ে মনোযোগ দিন। পেট সংক্রান্ত সমস্যা ভোগাতে পারে। যে কোনও কাজে জীবনসঙ্গীর সমর্থন পাবেন।

মকর- আপনার কঠোর পরিশ্রম দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুশি হবেন। কাজের ক্ষেত্রে নানারকম সাহায্য পাবেন। যাঁরা নতুন ব্যবসা শুরু করেছেন, তাঁরা ব্যবসা নিয়ে সতর্ক থাকুন। ক্ষতি এড়াতে ব্যবসায়ে সময় দিন।

কুম্ভ- নতুন চাকরির খোঁজ পেতে পারেন কেউ কেউ। যাঁরা ইতিমধ্যেই চাকরিরত, তাঁদের হঠাৎ কাজের চাপ বাড়তে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। ব্যবসায়ীরা নিজেদের খরচের হিসাব ঠিক রাখার জন্য মনোযোগ নিন।

মীন- যে কাজেই হাত দেবেন, সেটা সফল হবে। আর্থিক লাভ দেখতে পারবেন। দাঁতের খেয়াল রাখুন। প্রয়োজনে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যান। সন্তানের থেকে ফভাল খবর মিলতে পারে। 

ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Astrology : আগামীকাল অসাধারণ দিন, গ্রহের যোগে ৫ রাশির ভাগ্য মুঠোয়, আপনিও তালিকায়?
আগামীকাল অসাধারণ দিন, গ্রহের যোগে ৫ রাশির ভাগ্য মুঠোয়, আপনিও তালিকায়?
Kalker Rashifal : লক্ষ্মীনারায়ণ যোগে ৩ রাশির অর্থলাভ, কেরিয়ারে চমৎকার সময় আসছে
লক্ষ্মীনারায়ণ যোগে ৩ রাশির অর্থলাভ, কেরিয়ারে চমৎকার সময় আসছে
Kalker Rashifal : এই রাশির ভাগ্যচক্রে প্রতিকূল অবস্থানে গ্রহ, কর্মজীবন-স্বাস্থ্য-পরিবারে সঙ্কট
এই রাশির ভাগ্যচক্রে প্রতিকূল অবস্থানে গ্রহ, কর্মজীবন-স্বাস্থ্য-পরিবারে সঙ্কট
Kalker Rashifal : এই রাশিতে এত টাকা আসছে যে তুঙ্গে উঠবে আত্মবিশ্বাস, লক্ষ্মী-নারায়ণ যোগে সাফল্যের চূড়ায়
এই রাশিতে এত টাকা আসছে যে তুঙ্গে উঠবে আত্মবিশ্বাস, লক্ষ্মী-নারায়ণ যোগে সাফল্যের চূড়ায়

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget