August 2026 Horoscope : অগাস্টে আর্থিক, স্বাস্থ্য ও সম্পর্কে চরম সতর্ক থাকতে হবে এই রাশিকে, মাথার ওপর বড় বিপদ-সংকেত
Astrology : অগাস্ট মাস কেমন কাটবে মেষ ও বৃষ রাশির ? দেখে নিন মাসিক রাশিফলে...

মেষ রাশি (Mesh Rashi)-
চাকরি ও ব্যবসা
অগাস্টের শুরুটা মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য ইতিবাচক হতে পারে। প্রথম দুই সপ্তাহ গ্রহের অবস্থান অনুকূল থাকবে। যার ফলে আটকে থাকা বেশ কিছু কাজ শেষ করা সম্ভব হবে। আবাসন, চাকরি বা ব্যবসা নিয়ে যদি আপনি দুশ্চিন্তায় ভোগেন, তবে এখন তার সমাধানের সম্ভাবনা রয়েছে।
পরিবার ও প্রেমজীবন
পারিবারিক সম্পর্কে ভালবাসা ও পারস্পরিক সহযোগিতা বজায় থাকবে। আপনার প্রেমজীবন সুখকর হবে এবং সঙ্গীর সঙ্গে সময় কাটানোর অনেক ভাল সুযোগ পাবেন। অবিবাহিতদের ক্ষেত্রে নতুন সম্পর্ক গড়ে ওঠার ইঙ্গিত রয়েছে।
শিক্ষা
শিক্ষার সঙ্গে জড়িত জাতকরা এই মাসে ভাল সুযোগ পেতে পারেন। পরিশ্রমের সঠিক ফল পাবেন।
আর্থিক ও স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকুন
মাসের মাঝামাঝি সময়ে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। স্বাস্থ্য, সম্পর্ক এবং আর্থিক ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে ব্যবসায়ীদের বেশি সতর্ক হওয়া জরুরি। তাড়াহুড়ো করে কোনও বিনিয়োগ করবেন না, কারণ এতে টাকা আটকে যেতে পারে।
চাকরি ও ব্যবসায় প্রতিযোগিতা তীব্র হয়ে উঠবে, তাই সুচিন্তিত পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া উতিচ। অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে পাকস্থলী-সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, তাই নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না।
বৃষ রাশি (Brisha Rashi)-
চাকরি ও ব্যবসা
বৃষ রাশির জাতক-জাতিকাদের জীবনে অগাস্ট মাসে ওঠা-নামা দেখা দিতে পারে। চাকরি ও ব্যবসার ক্ষেত্রে এই সময়টিকে খুব একটা অনুকূল বলা যায় না। এই সময়ে ভাগ্যের ওপর নির্ভর না করে নিজের প্রচেষ্টার ওপর বেশি গুরুত্ব দিন। যে কোনও পরিকল্পনায় সফল হতে হলে কঠোর পরিশ্রম ও নিরলস প্রচেষ্টার প্রয়োজন হবে।
কাজে বিভিন্ন চ্যালেঞ্জের মাঝে মানসিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। চাকরিজীবীদের উচিত মাসের মাঝামাঝি সময়ে আবেগতাড়িত হয়ে কোনও সিদ্ধান্ত না নেওয়া।
বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন
পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত ব্যবসায়ীদের নতুন কোনও সম্প্রসারণের পরিকল্পনা আপাতত স্থগিত রাখা উচিত। শেয়ার বাজার বা ‘শর্টকাট’ পদ্ধতিতে টাকা উপার্জনের চেষ্টা করলে ক্ষতি হতে পারে। এই সময়ের শেষ ভাগে কর্মক্ষেত্র বা দায়িত্বে হঠাৎ পরিবর্তন ঘটতে পারে।
পরিবার
পারিবারিক বিষয়ে আপনাকে প্রায়ই আপস করতে হতে পারে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা বা উদ্বেগ বজায় থাকতে পারে।
প্রেম ও সম্পর্ক
দ্বিধা বা ভুল বোঝাবুঝির কারণে আপনার প্রেমের সম্পর্কে জটিলতা সৃষ্টি হতে পারে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে খোলামেলা আলোচনা করা এবং বিষয়টি ভালভাবে ভেবে দেখা শ্রেয়।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



















