এক্সপ্লোর

Daily Horoscope: ধৈর্য্য ধরতে হবে সিংহ রাশির জাতকদের, কী বলছে আপনার রাশিফল?

Daily Astrological Prediction: আজ ২৯ জুলাই, শনিবার। কেমন যেতে পারে আজকের দিন? কী বলছে আপনার রাশি? চলুন জেনে নেওয়া যাক।

কলকাতা: আজ ২৯ জুলাই, শনিবার। কেমন যেতে পারে আপনার আজকের দিন (Daily Horoscope)? এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।

মেষ- আজ পরিবারের থেকে প্রচণ্ড পরিমাণে সমর্থন আশা করতে পারেন। পারিবারিক ব্যবসায় উন্নতির আশআ রয়েছে। সামাজিক স্তরেও বিশেষ নাম করবে এই ব্যবসা। বাড়িতে সদস্য সংখ্যা বাড়ানোর কথাও ভাবতে পারেন, অর্থাৎ সন্তানের পরিকল্পনা করতে পারেন। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে বাঁধন আরও দৃঢ় হবে। ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য স্কলারশিপের চেষ্টা করতে পারেন। 

বৃষ- আপনার মধ্যে আজ আধ্যাত্মিক প্রবণতা দেখা যেতে পারে। সেই সঙ্গে পুরনো একাধিক বিনিয়োগ থেকে লাভজনক ফল পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ভাল সম্পর্ক প্রোমোশানের ক্ষেত্রে সহায় হতে পারে। সহোদর সহোদরার থেকে সুখবর পেতে পারেন। তবে ব্যক্তিগত ও প্রেম জীবনে নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে খারাপ শব্দ ব্যবহার থেকে বিরত থাকতে হবে। 

মিথুন- আজ ঘুমের অভাব হতে পারে। যার ফলে সারাদিন ক্লান্ত লাগতে পারে, যা ভিতরের শক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। কাজের ক্ষেত্রে নার্ভাস লাগতে পারে। যেকোনও প্রজেক্টে বিনিয়োগ না করাই শ্রেয়। মশলাদার খাবার এড়িয়ে যাওয়া ভাল, সাবধানে গাড়ি চালান।

কর্কট- আজ খুশির দিন হতে চলেছে আপনার জন্য। বাড়িতে শান্তি বজায় থাকবে। সঙ্গীর সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত উপভোগ করুন। গুরুত্বপূর্ণ প্রফেশনাল সিদ্ধান্তের ক্ষেত্রে পরিবারের পরামর্শ নিন। ব্যবসা বা কাজের ক্ষেত্রে নতুন দিগন্তের খোঁজ পেতে পারেন। 

সিংহ- আজ পজিটিভ এনার্জি কাজ করবে যার ফলে শান্তিতে কাটবে দিন। প্রত্যেক পরিস্থিতিতে নিজের ধৈর্য্য ধরুন, কর্মক্ষেত্রে দুর্দান্ত পারফর্ম্যান্সের ফলে ইনসেন্টিভ বা পুরস্কার পাবেন। পরিবারের স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে। চাকরির খোঁজ করছেন যাঁরা তাঁরা সুখবর পেতে পারেন। 

কন্যা- খুব বেশি অবাস্তব প্রত্যাশা না রাখাই ভাল আজ। যাঁদের থেকে হতাশ হতে পারেন তাঁদের এড়িয়ে চলাই ভাল। নিজেকে নতুন করে চেনার চেষ্টা করুন, বিশ্লেষণ করুন, নেতিবাচকতা ঝেড়ে ফেলুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আসন্ন সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে বল পাবেন।

তুলা- হতাশা আজ আপনাকে গ্রাস করতে পারে। যার ফলে বর্তমানে আনন্দ পেতে অসুবিধা হতে পারে আপনার। অধৈর্য্য হলে তা আপনার কর্মদক্ষতায় প্রভাব ফেলবে এবং বোকা বোকা ভুল করে ফেলবেন তখন। ধর্মীয় স্থানে যেতে পারেন, মেডিটেশন বা যোগাভ্যাস করতে পারেন, মন শান্ত হবে। 

বৃশ্চিক- আজ বাড়তি এনার্জি পাবেন, কাজের মন বসবে দারুণ। আপনার কঠিন পরিশ্রমের যোগ্য ফল পাবেন, সাফল্য আসবে। সহকর্মীদের থেকে সহযোগিতা পাবেন এবং কাজের জন্য ছোট্ট ট্রিপেও যেতে হতে পারে। ভাইবোনের থেকে সুখবর পেতে পারেন। 

ধনু- পরিবারের সমস্যা আজ আপনার সারাদিনের সময় অধিকার করবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। ঝগড়া ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন নয়তো বাড়ির শান্তি নষ্ট হবে। বিকেলের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। ব্যবসায় বিনিয়োগের আগে ভাল করে ভেবে নিন।

মকর- হাতের বাইরে বেরিয়ে যাওয়া পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। মনে শান্তি পাবেন। খরচ ও আয়ের মধ্যে সমতা বজায় রাখতে পারার ফলে আর্থিক স্বাস্থ্য ভাল হবে আপনার। বেশি ভ্রমণ বা বেশি কাজ, দুটোই এড়িয়ে চলা উচিত নয়তো স্বাস্থ্যের ক্ষতি হবে। পড়ুয়াদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় এসে গেছে। 

কুম্ভ- কম ঘুম ও মানসিক অসুস্থতার জন্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে। দৈনিক কাজের থেকে মন সরতে পারে। ক্লান্তি আসতে পারে। জোরে গাড়ি চালানো বা কোনও অ্যাডভেঞ্চারাস কাজে আজ না যাওয়াই ভাল। অপ্রয়োজনীয় জিনিসে টাকা খরচ এড়িয়ে চলাই ভাল। 

আরও পড়ুন: Daily Astrology: আজ শেয়ারে বিনিয়োগ করবেন না কারা ? কেমন যাবে আজকের দিন ?

মীন- পুরনো বন্ধুদের সঙ্গে ফের দেখা করুন, সময় কাটান। ভাল নেটওয়ার্ক তৈরি করা ভবিষ্যতের জন্য ফলপ্রসূ হবে। আমদানি-রফতানি, গ্ল্যামার বা শিল্পের সঙ্গে জড়িতদের পারফর্ম্যান্স আরও ভাল হবে। পড়ুয়াদের জন্য আরও ভাল সময়। প্রেমিক-প্রেমিকাদের জন্য ভাল দিন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahalaxmi Rajyog 2026: মহালক্ষ্মী রাজযোগ সক্রিয় রাশি, স্বর্ণযুগ শুরু, দেবী লক্ষ্মীর কৃপায় হাতে আসবে ফ্ল্যাট-গাড়ি
মহালক্ষ্মী রাজযোগ সক্রিয় রাশি, স্বর্ণযুগ শুরু, দেবী লক্ষ্মীর কৃপায় হাতে আসবে ফ্ল্যাট-গাড়ি
Daily Astrology: সম্পর্কে বাড়তে পারে তিক্ততা, পরিবারে সমস্যা, চাকরিতেও বড় প্রভাব, এই ৬ রাশিতে কী কী সমস্যা?
সম্পর্কে বাড়তে পারে তিক্ততা, পরিবারে সমস্যা, চাকরিতেও বড় প্রভাব, এই ৬ রাশিতে কী কী সমস্যা?
Daily Astrology: সূর্যগ্রহণে কাল রাশিতে প্রভাব? টাকা হারানোর আশঙ্কা থেকে স্বাস্থ্য সমস্যায় জেরবার হতে পারে কোন জাতকরা?
সূর্যগ্রহণে কাল রাশিতে প্রভাব? টাকা হারানোর আশঙ্কা থেকে স্বাস্থ্য সমস্যায় জেরবার হতে পারে কোন জাতকরা?
Astrology : ১১ আগস্ট থেকে ভাগ্য বদলাচ্ছে ৪ রাশির, অর্থ-চাকরিতে বিরাট সুখবর!
১১ আগস্ট থেকে ভাগ্য বদলাচ্ছে ৪ রাশির, অর্থ-চাকরিতে বিরাট সুখবর!

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget