এক্সপ্লোর

Daily Horoscope: আজ কোনও মহিলার দ্বারা মানহানির সম্ভাবনা রয়েছে এই রাশির

Daily Astrology: আজ বৃহস্পতিবার, ৯ জুন। দেখে নেওয়া যাক আজকের রাশিফল।

কলকাতা: আজ বৃহস্পতিবার, ৯ জুন। দেখে নেওয়া যাক আজকের রাশিফল (Todays Horoscope)।

মেষ- দিনটি খুবই সাধারণ যাবে। কর্মক্ষেত্রেও অন্যান্য দিনের মতোই যাবে। বাড়ি কেনার স্বপ্ন থাকলে, এখনই পরিকল্পনা করতে পারেন। ব্যক্তিগত সম্পর্ক খুব একটা ভালো নাও যেতে পারে। আপনার আচরন সঙ্গীর কাছে অস্বাভাবিক লাগতে পারে। এর প্রভাব পড়তে পারে সম্পর্কে। কথায় কথায় মেজাজ হারাতে পারেন। আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। চাকরি বদলের সম্ভাবনা রয়েছে। বেতন বৃদ্ধির সুখবর পেতে পারেন। কোনও কাজের দায়িত্ব নেওয়া থেকে পিছিয়ে গেলে চলবে না। 

বৃষ- নতুন কোনও কাজ শুরু হতে পারে। প্রতিদিনের কাজের মাঝে নতুন কাজে আরও মনযোগী হওয়া প্রয়োজন। স্টক মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে লাভের সম্ভাবনা। ভাগ্য সহায় থাকতে পারে। কর্মক্ষেত্রে ইতিবাচক মনোভাব বজায় রাখা জরুরি। নিজের স্বাস্থ্য নিয়ে চিন্তা না থাকলেও প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে চিন্তা ভোগাবে। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি শুভ। সম্পর্কে নতুন মোড় আসতে পারে।

মিথুন- অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে। সঙ্গীর সঙ্গে দিনটা ভালো কাটাতে পারেন। পেশাগত এবং ব্য়ক্তিগত জীবনে স্বাস্থ্যের প্রভাব পড়তে পারে। পারিবারিক কোনও সমস্যা চিন্তা বাড়াতে পারে। আজ বিশেষ কোনও বিষয় নিয়ে আলোচনা না করাই শ্রেয়। 

কর্কট- ভবিষ্যৎ পরিকল্পনায় এখনও মন দেওয়া জরুরি। কর্মদক্ষতা সকলের নজর কাড়তে পারে। আর্থিক পরিস্থিতি নিয়ে মন এবং মস্তিষ্কের লড়াই চলতে পারে। স্বাস্থ্য নাও ভোগাতে পারে। প্রেমের সম্পর্ককে এড়িয়ে না যাওয়া শ্রেয়। আপনার আচরণে সঙ্গীর মন খারাপ হতে পারে। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নজর দেওয়া প্রয়োজন।

সিংহ- কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিবাচক মনোভাব এড়িয়ে যেতে সাহায্য করতে পারে। ফ্রিলান্সার এবং আত্মনির্ভর ব্যক্তিরা মোটা টাকা আয় করতে পারেন।

কন্যা- অত্যাধিক খরচে এখনই লাগাম টানা প্রয়োজন। কর্মক্ষেত্রে নানা বাধার সম্মুখীন হতে পারেন। কিন্তু বুদ্ধি দিয়ে এগোলে সমস্ত বাধা কেটে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সমস্যা করবে না। আবেগ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। প্রেমের সম্পর্কে নতুন কিছু শুরু হতে পারে।

আরও পড়ুন - Daily Horoscope: মোটা টাকা আয় করতে পারেন এই রাশির জাতকরা, পড়ুন রাশিফল

তুলা- অত্যধিক কাজের চাপে সঙ্গীকে সময় দিতে না পারায় মনঃকষ্টের সম্ভাবনা। যুক্তিপূর্ণ চিন্তাভাবনা বড় কোনও সমস্যাকে কাটিয়ে দিতে পারে। একাধিক সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা। প্রত্যেক সমস্যাই একবারে সমাধান নাও হতে পারে। বড় কোনও বিনিয়োগ করার আগে ভেবে নেওয়া প্রয়োজন। জোরে গাড়ি চালান থেকে বিরত থাকা প্রয়োজন। অবসাদ দেখা দিতে পারে।

বৃশ্চিক- সহকর্মীদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। সঠিক সময়ে কাজ শেষ করায় বসের সুনজরে পড়তে পারেন। অতীতের কঠোর পরিশ্রমের সুফল পেতে পারেন। বন্ধুর সঙ্গে আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। পুরনো কোনও সমস্যার সমাধান হতে পারে। রাগ সংযত রাখা প্রয়োজন। সঙ্গীর সঙ্গে বিশেষ কোনও মুহূর্ত কাটতে পারে।

ধনু- স্বামী- স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির আশঙ্কা। পেশাগত জীবন ব্যক্তিগত জীবনে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। সম্পর্কে ভারসাম্য বজায় রাখা জরুরি। একাধিক সমস্যা সমাধানে মনে আনন্দ আসতে পারে। একাধিক উপায়ে আয়ের সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ কোনও কাজ শেষ করতে হতে পারে। 

মকর- কল্পনার জগত থেকে বেরিয়ে বাস্তববাদী হওয়া প্রয়োজন। ব্যবসায়ীরা বিনিয়োগ করার আগে ভেবে নিন। আর্থিক ক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। একাধিক কাজে ব্যস্ত থাকতে পারেন। কোনও সুখবর নির্ভর করছে ভাগ্য কতটা সহায় থাকে তার উপর। সঙ্গীর সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে।

কুম্ভ- সম্পর্ক ছেদের আশঙ্কা। পুরনো কোনও ক্ষততে ফের আঘাত লাগতে পারে। আপনার কর্মদক্ষতায় সহকর্মীরা ইর্ষান্বিত হতে পারেন। কূটবুদ্ধিসম্পন্ন কোনও মহিলার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগে লাভের মুখ দেখতে পারেন। অত্যধিক উচ্চাকাঙ্খা বিপদ ডেকে আনতে পারে। সামাজিক কোনও কাজের সঙ্গে জড়িয়ে মানহানির আশঙ্কা। 

মীন- কাজের ক্ষেত্রে আরও বেশি মনযোগী হওয়া প্রয়োজন। কোনও ব্যক্তি ভুল ধরিয়ে দিতে পারেন। দূরে কোথাও বিলাসবহুল ভ্রমণের সুযোগ আসতে পারে। কোনওরকম পরিস্থিতিতেই টাকা ধার নিলে বিপদের সম্ভাবনা। কঠোর পরিশ্রমে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিপদ এড়াতে ধৈর্য্য বৃদ্ধি প্রয়োজন। ব্যক্তিগত জীবন সঠিক থাকতে পারে। প্রেমের প্রস্তাব পেতে পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Astro: খসবে মোটা টাকা ! প্রতিকারের উপায় কী ? কোন কোন ক্ষেত্রে উন্নতি ? কেমন কাটবে রাশিচক্রের শেষ চার রাশির দিন ?
খসবে মোটা টাকা ! প্রতিকারের উপায় কী ? কোন কোন ক্ষেত্রে উন্নতি ? কেমন কাটবে রাশিচক্রের শেষ চার রাশির দিন ?
Tomorrow Horoscope: এই কাজে তাড়াহুড়ো নয় ! ব্যবসা ও চাকরিতে বিরাট উন্নতি, কেমন কাটবে এই ৪ রাশির জাতক-জাতিকাদের ?
এই কাজে তাড়াহুড়ো নয় ! ব্যবসা ও চাকরিতে বিরাট উন্নতি, কেমন কাটবে এই ৪ রাশির জাতক-জাতিকাদের ?
Daily Astro: আকাশছোঁয়া সৌভাগ্য এই ২ রাশির ! কোন কোন ক্ষেত্রে বাধা ? পড়ুন আগামীকালের রাশিফল
আকাশছোঁয়া সৌভাগ্য এই ২ রাশির ! কোন কোন ক্ষেত্রে বাধা ? পড়ুন আগামীকালের রাশিফল
Shani Dev : ৫ রাশির আর্থিক ও কর্মক্ষেত্রে মারাত্মক চাপ, আরও প্রায় ২ মাস জেরবার করতে পারে শনির দশা
৫ রাশির আর্থিক ও কর্মক্ষেত্রে মারাত্মক চাপ, আরও প্রায় ২ মাস জেরবার করতে পারে শনির দশা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget