এক্সপ্লোর

Horoscope tomorrow : প্রেমের ব্যাপারে সমস্যা ? চাকরি-বাকরির যোগ কেমন থাকবে মঙ্গলবার

Astrology : গ্রাহকদের সঙ্গে তালমিল বজায় রাখার চেষ্টা করুন বৃষ রাশির জাতক-জাতিকা। নেতিবাচক ভাব থেকে দূরে থাকুন সিংহ রাশির লোকজন। বাকি রাশিদের কেমন কাটবে কালকের দিন। রাশিফলে জেনে নিন। 

Daily Horoscope : মেষ থেকে মীন, কেমন কাটবে কালকের দিন। 

মেষ রাশি - মোটের উপর ঠিকঠাক থাকবে কালকের দিন। চাকরিক্ষেত্রে নিজের কাজের চাপ নিয়ে বেশি হইচই করবেন না। চিন্তামুক্ত হয়ে কাজ করলে সময়ে কাজ পুরো করতে তো পারবেনই, টেনশনও কম হয়ে যাবে।  টাকাপয়সার ব্যাপারে কাল একটু সাবধানতা অবলম্বন করুন ব্যবসায়ীরা। প্রেমের ব্যাপারে সমস্যা থাকলে কাল বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে নিতে পারেন। বাড়ির বাচ্চাদের স্বাস্থ্যের ব্যাপারে কাল বেশি নজর দিতে হবে। ওদের পড়াশোনায় নজর দিন। নিজের স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। ব্য়ায়াম করবেন। খাওয়াদাওয়া সতর্ক হয়ে করলে ভাল। 

বৃষ রাশি - চাকরি যাঁরা করেন, নিজের কাজের প্রতি অতি মনোযোগের ফল পাবেন। পদস্থ আধিকারিকরাও খুশি থাকবেন আপনার কাজে। কর্মচারীদের থেকে নিজের দিকে বেশি মনোযোগ দিন ব্যবসায়ীরা। পর নির্ভরশীলতা কমালে ভাল। পড়াশোনার দিকে কাল বেশি মনোযোগ ও  কেরিয়ার গঠন ফোকাস হওয়া জরুরি। প্রকৃতির সঙ্গে একটু সময় বেশি কাটান। মন ভাল থাকবে। হাড়ের সমস্যায় কাল ভুগতে পারেন। ভাল ডাক্তারের সাহায্যে চিকিৎসা করান।  

মিথুন রাশি - কালকের দিন ঠিক থাকবে। সময়ের পূর্ণ ব্যবহার চাকরিক্ষেত্রে আপনার কাজ  হালকা করে দেবে। পুরনো কাজও করে ফেলতে পারবেন সময়ে। ব্যবসায়ীরা বিদেশি কম্পানিতে বিনিয়োগ করতে চাইলে এখন না করাই শ্রেয়। টাকাপয়সা সাশ্রয় করুন। এবং অপেক্ষা করুন। পড়ুয়ারা কমজোরি এমন বিষয়ে বেশি জোর দিন কাল। পরিবারের কারো ব্যবহারে মন খারাপ হতে পারে। বেশি টেনশন করার দরকার নেই। বেশিক্ষণ একজায়গায় বসে কাজ করেন যাঁরা, তাঁরা স্বাস্থ্যের প্রতি একটু বেশি নজর দিন। কোমরের সমস্যায় ভুগতে পারেন অন্যথা। 

কর্কট রাশি- কাল কর্মক্ষেত্রে অন্য কারো কাজের দায়িত্ব আপনার কাঁধে ন্যস্ত হতে পারে। যা খুশি খুশি করতে হবে আপনাকে। ব্যবসায়ীরা অংশীদারি কাজ করলে হিসেব-নিকেশ ভাল করে যাচাই করতে থাকুন। নয়তো সহযোগীর সঙ্গে কথা-কাটাকাটি হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যাঁরা তৈরি হচ্ছেন, পড়ার ধাঁচে বদল আনলে ভাল। বাবা-মায়ের কথার গুরুত্ব দিন। স্বাস্থ্যের কথা বলতে গেলে, থাইরয়েডের সমস্যা ভুগতে পারেন। তাই স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। সময়মত ওষুধ খান। 

সিংহ রাশি- ভাল কাটবে দিন। পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলার সময় মনসংযোগ হারাবেন না। খাবারের ব্যবসা করেন যাঁরা, গ্রাহকদের স্বাদবদলের জন্য চেষ্টা করলে ব্যবসায় ভাল হওয়ার সম্ভাবনা। ফলে আর্থিক স্থিতিও ভাল হবে। পরিবার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করেন যাঁরা, তাঁদের মধ্য সখ্য বাড়াতে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। স্বাস্থ্যের কথা বলতে গেলে, গরমগরম খাবার ও পানীয় গ্রহণ স্বাস্থ্যের জন্য ভাল হবে।

কন্যা রাশি - নিজের কাজ সম্পন্ন করতে অলসতা দেখাবেন না। কাজের কোনও রুটিনে গাফিলতি যেন না হয়। অন্যথায়, পদস্থ আধিকারিকদের কাছেও আপনার অভিযোগ পৌঁছে যেতে পারে। ব্যবসায়ীর ব্যবসা বাড়ানোর জন্য অহেতুক স্ট্রেস নেবেন না। কারণ মনে শান্তি থাকলেও কাজ ভাল হবে। যুবক জাতকরা কোনও কাজ করার আগে সেটা নিয়ে বেশি আলোচনা না করাই শ্রেয়। চুপ থাকলেই ভাল। কাজ শেষ করার পরই সেখবর শেয়ার করা যেতে পারে। বাড়ির ছোট হলে বড় দাদা-দিদিদের থেকে সঠিক রাস্তার দিশা পাবেন। শরীরের প্রতি নজর দিতে হবে।

তুলা রাশি - খুব ভাল কাটার কথা দিনটি। চাকরিক্ষেত্রে আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। কাজের প্রতি একশো শতাংশ সমর্পণের ফল আপনি ভবিষ্যতেও পাবেন। পদোন্নতির রাস্তা সুগম হবে। ব্যবসা করতে চাইলে বন্ধুর সঙ্গে মিলে ব্যবসা শুরু করতে পারেন। যুবক জাতক-জাতিকা নিজেকে একা না মনে করলেই ভাল। কারণ সহযোগী ও বন্ধুবান্ধব কাছাকাছি থাকবেন কাল।  বাড়ির কোনও ব্যাপারে জীবনসঙ্গীর পরামর্শ অবশ্যই নিন। স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্ক থাকুন কাল।

বৃশ্চিক রাশি - কর্মক্ষেত্রে পূর্বের কোনও কাজে বদল করতে হতে পারে। ফলে মুড ভাল নাও থাকতে পারে। ব্যবসায়ীর এগিয়ে যাওয়ার চক্করে কোনও নীচ কাজ করবেন না। আইনি জটিলতায় পড়তে পারেন। যুবকেরা খরচ ও বিনিয়োগ, দুটোতেই নিয়ন্ত্রণ রাখবেন। বাকসংযমও জরুরি।  বাড়ির কোনও সমস্যায় চিন্তান্বিত থাকতে পারেন। প্রয়োজনে বড়দের পরামর্শও নিতে পারেন। অ্যালার্জির সমস্যায় ভুগতে পারেন কাল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। 

ধনু রাশি - কালকের দিন ঠিক থাকবে। কর্মক্ষেত্রে বেশি কথা না বলাই ভাল। অন্যথায় বড় আধিকারিক ক্রোধের বশবর্তী হতে পারেন। বকা খেতে পারেন আপনি। ম্যানুফাকচারিং ক্ষেত্রের ব্যবসায়ীরা লাভ পেতে পারেন কাল। দোকান ও বাড়ি কিনতে চাইলে পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ অবশ্যই করে নেবেন। বাইরের খাবার এড়িয়ে চলাই ভাল কাল। সমস্যা হতে পারে ডি হাইড্রেশনেরও।

মকর রাশি- কাল কাজ কীভাবে শেষ করবেন আগেভাগে তার পরিকল্পনা করে রাখুন। ব্যবসায়ীরা সাবধানতা অবলম্বন করবেন। অন্যথায় লোকসানের সামনা করতে হতে পারে। যুবকেরা পড়ায় অধিক মনোযোগ দেবেন। পরিবারে শান্তি বজায় রাখতে সহায়তা করুন। ছোট ছোট কথায় মন না দেওয়াই ভাল। স্বাস্থ্য ফিট থাকবে কাল। তবে আবহাওয়াজনিত কারণে গা-হাতে ব্যথায় ভুগতে হতে পারে।

কুম্ভ রাশি - ভাল কাটবে কালকের দিন। পদস্থ আধিকারিকদের অধীনে কাজ করতে হতে পারে। ইগো সরিয়ে রাখতে হবে। সম্পত্তি ইত্যাদি নিয়ে ব্যবসা করেন যাঁরা, কালকের দিন তাঁদের জন্য ভাল। যুবকেরা নিজেদের ক্ষমতা ও দক্ষতার উপর পূর্ণ আস্থা রাখুন। অলসতা কাটিয়ে উঠুন।  মানসিকভাবে ভাল থাকা জরুরি। বাবামায়ের সঙ্গে সময় কাটান। ভাল হবে। লিভারে সংক্রমণ জনিত সমস্যায় ভুগতে হতে পারে। ফলে খাওয়াদাওয়ায় নজর দিতে হবে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকবেন।

কুম্ভ রাশি - ভাল কাটবে কালকের দিন। পদস্থ আধিকারিকদের অধীনে কাজ করতে হতে পারে। ইগো সরিয়ে রাখতে হবে। সম্পত্তি ইত্যাদি নিয়ে ব্যবসা করেন যাঁরা, কালকের দিন তাঁদের জন্য ভাল। যুবকেরা নিজেদের ক্ষমতা ও দক্ষতার উপর পূর্ণ আস্থা রাখুন। অলসতা কাটিয়ে উঠুন।  মানসিকভাবে ভাল থাকা জরুরি। বাবামায়ের সঙ্গে সময় কাটান। ভাল হবে। লিভারে সংক্রমণ জনিত সমস্যায় ভুগতে হতে পারে। ফলে খাওয়াদাওয়ায় নজর দিতে হবে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকবেন।

সূত্র - এবিপি লাইভ হিন্দি

ডিসক্লেমার :  এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Guru Gochar: ১২ বছর পর বৃহস্পতির 'মহা সংক্রান্তি', এই রাশিতে পুজো পর্যন্ত জ্যাকপট, সোনার সময়ে প্রচুর ধন-সম্পদ
১২ বছর পর বৃহস্পতির 'মহা সংক্রান্তি', এই রাশিতে পুজো পর্যন্ত জ্যাকপট, সোনার সময়ে প্রচুর ধন-সম্পদ
Kalker Rashifal : বুধবার আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ এই রাশির, সমাজে প্রশংসা লাভ করবেন
বুধবার আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ এই রাশির, সমাজে প্রশংসা লাভ করবেন
Kalker Rashifal : কয়েক ঘণ্টা পরই ৩ রাশিতে ঢুকতে চলেছে প্রচুর অর্থ, সুখবর পেতে পারেন
কয়েক ঘণ্টা পরই ৩ রাশিতে ঢুকতে চলেছে প্রচুর অর্থ, সুখবর পেতে পারেন
Kalker Rashifal : কাল চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন এই রাশি, সাবধান
কাল চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন এই রাশি, সাবধান

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget