এক্সপ্লোর

Kaushiki Amavsya 2026: আসছে কৌশিকী অমাবস্যা, গভীর রাতেই ঘটে এই ঘটনা, গায়ে কাঁটা দেবে, কবে পড়ছে তিথি?

মহাশ্মশানে সাধু-সন্ত ও তন্ত্রসাধকদেরও সমাগম হয়। বিভিন্ন ধর্মীয় আচার, পুজো ও সাধনার মাধ্যমে কৌশিকী অমাবস্যা পালন করা হয়।

কলকাতা : আসছে কৌশিকী অমাবস্যা। কালীভক্তদের কাছে কৌশিকী অমাবস্যা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ । বিশেষ করে বীরভূম জেলার তারাপীঠ মন্দিরে ভক্তের ঢল নামে এই তিথিতে। প্রতি বছর এই বিশেষ তিথিতে মা তারার দর্শন ও পুজো দিতে দূর-দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম হয়। তবে এখন অনেক বাড়িতেও কৌশিকী অমাবস্যার পুজো হয়। 

কৌশিকী অমাবস্যা ২০২৬ কবে? 

পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালে কৌশিকী অমাবস্যা পালিত হবে ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। অমাবস্যা তিথি শুরু হবে ওই দিন সকাল ১০টা ১১ মিনিটে এবং শেষ হবে পরের দিন অর্থাৎ ১১ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে। তাই সূর্যোদয়ের সময় ধরলে, ১০ সেপ্টেম্বরই কৌশিকী অমাবস্যার প্রধান দিন হিসেবে বিবেচিত হবে। এই দিনেই মা তারার পুজো, সাধনা এবং বিভিন্ন বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হবে , সম্ভবত। 

ধর্মীয় বিশ্বাস ও প্রচলিত কাহিনি অনুযায়ী, কৌশিকী অমাবস্যার সঙ্গে সাধক বামাখ্যাপা ও মা তারার গভীর সম্পর্ক রয়েছে। কথিত আছে, তারাপীঠের মহাশ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করার সময় বামাখ্যাপা তপস্যায় সিদ্ধিলাভ করেন এবং মা তারা তাঁকে দর্শন দেন। এই বিশ্বাসই হাজার হাজার মানুষকে এই দিন তারাপীঠে টেনে নিয়ে যান।  বিশেষ করে শাক্ত ও তন্ত্রসাধনার ক্ষেত্রে এই তিথিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

ভক্তদের বিশ্বাস, এদিন ভক্তদের ডাকে সাড়া দেন মা তারা। এই দিনটিকেই তারা মায়ের আবির্ভাব দিবস হিসেবে পালন করা হয় । অনেকে আবার এই তিথিকে বলেন কৌশী অমাবস্যা। যে কোনও শুভ কাজে ব্যবহৃত হয় কুশ। এই দিনে সেই কুশ কাটা হয়। তাই একে কৌশী অমাবস্যাও বলে। বিশেষ পুজো উপলক্ষ্যে তারাপীঠে ভিড় তন্ত্রসাধকদের। দূরদূরান্ত থেকে এসেছেন ভক্তরাও।    

কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশান-এ বিশেষ ভিড় দেখা যায়। মা তারার পুজো ও দর্শনের জন্য দূর-দূরান্ত থেকে অগণিত ভক্ত তারাপীঠে পৌঁছন। এই বিশেষ রাতে মহাশ্মশানে সাধু-সন্ত ও তন্ত্রসাধকদেরও সমাগম হয়। বিভিন্ন ধর্মীয় আচার, পুজো ও সাধনার মাধ্যমে কৌশিকী অমাবস্যা পালন করা হয়।

কৌশিকী অমাবস্যার বিশেষ তাৎপর্য 

ভক্তদের বিশ্বাস, এই বিশেষ তিথিতে মা তারার আরাধনা করলে জীবনের নানা বাধা-বিপত্তি দূর হয় এবং মায়ের আশীর্বাদ লাভ করা যায়। তন্ত্রসাধনার ক্ষেত্রেও এই রাতকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়।  

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Rashifol: চাকরিতে প্রমোশন, বহুদিনের ইচ্ছেপূরণ হবে কোন রাশির জাতকদের? দেখুন আগামীকালের রাশিফল
চাকরিতে প্রমোশন, বহুদিনের ইচ্ছেপূরণ হবে কোন রাশির জাতকদের? দেখুন আগামীকালের রাশিফল
Tomorrow Horoscope: বিপদের মুখে এই একটি রাশি! সর্বশান্ত হবেন সবকিছুতে, তবে 'সম্পদ' ও 'অর্থের বৃষ্টি' ২ রাশির ভাগ্যে
বিপদের মুখে এই একটি রাশি! সর্বশান্ত হবেন সবকিছুতে, তবে 'সম্পদ' ও 'অর্থের বৃষ্টি' ২ রাশির ভাগ্যে
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Advertisement

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget