এক্সপ্লোর

Rahu Astrology: ১৮ বছরের রাহুর মহাদশা! হয় দারিদ্রে ডুববেন নয়তো রাজা হবেন? আপনার ভাগ্যে কী রয়েছে?

Rahu Mahadosha:রাহুর মহাদশা কী এবং এর প্রভাব ও প্রতিকারই বা কী?

কলকাতা: জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহের গতিবিধি এবং এর প্রভাবের পাশাপাশি গ্রহগুলির মহাদশাও ব্যাখ্যা করা হয়েছে। গ্রহের মহাদশা ও অন্তর্দশার মধ্যে দিয়ে যখন কোনও ব্যক্তি যায়, তখন তাঁর জীবনে এর ব্যাপক প্রভাব পড়ে। যদি রাহুর মহাদশা হয়ে থাকে তাহলে এটি ২ ভাবে ফল পেতে দেখা যায়। রাহু যদি রাশিতে শুভ হয় তবে রাহুর মহাদশা কোনও জাতকে রাজার মতো জীবন দেয়। রাহুর মহাদশা ১৮ বছর স্থায়ী হয় এবং এই সময়ে এটি কোনও ব্যক্তিকে বিলাসবহুল জীবন, উচ্চ অবস্থান এবং স্বীকৃতি দেয়। জেনে নিন রাহুর মহাদশা কী এবং এর প্রভাব ও প্রতিকার। 

যদি রাহু কারও কুণ্ডলীতে কোনও শুভ অবস্থানে থাকে তাহলে রাহুর মহাদশা সেই ব্যক্তির জন্য বর হতে পারে। তিনি দুনিয়ার সব সুখ, অঢেল সম্পদ, উচ্চ পদ ও যশ পেয়ে থাকেন। কিন্তু রাহু যদি কোনও ব্যক্তির রাশিতে অশুভ অবস্থানে থাকে তাহলে সেই মহাদশার কারণে ১৮ বছর সমস্যায় কাটে। তাঁকে নানা ধরনের ঝামেলা ও সঙ্কটের সম্মুখীন হতে হয়। অশুভ রাহু মহাদশার সময় একজন রাজাকেও দরিদ্রে পরিণত করে।

১৮ বছর স্থায়ী হয়:
রাহুর মহাদশা ১৮ বছর স্থায়ী হয়। রাহুর মহাদশার তৃতীয়, ষষ্ঠ ও নবম বছর বিশেষ হয়ে থাকে। এই বছরগুলি ইতিবাচক অথবা নেতিবাচক হতে পারে। যাঁদের কুণ্ডলীতে অশুভ রাহু রয়েছে তাঁদের জন্য রাহুর মহাদশার এই বছরগুলিতে সমস্যা হতে পারে।

কঠোর পরিশ্রমের পরেও সাফল্য পেতে অনেক সংগ্রাম করতে হয়। আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হতে হবে। ব্যক্তির স্বভাব খিটখিটে হয়ে যেতে পারে। হতাশা গ্রাস হতে পারে। এক্ষেত্রে অনেকসময় ভাগ্যের ফেরে অনৈতিক কাজে জড়িয়ে পড়তে পারেন জাতক। 

রাহুর মহাদশার অশুভ প্রভাব থেকে বাঁচার উপায়:
রাহুর মহাদশা যদি খুব সমস্যা তৈরি করে, তাহলে এর অশুভ প্রভাব এড়াতে কিছু ব্যবস্থা নিতে পারেন। 
রাহুর মহাদশার অশুভ ফল এড়াতে প্রতি সোমবার শিবের জলাভিষেক করুন। এছাড়াও শিব চালিসা পাঠ করুন। প্রতি শনিবার বটবৃক্ষের পুজো করুন। 
রাহুর মহাদশায় আক্রান্ত ব্যক্তিকে লাল রঙের পোশাক পরা উচিত। এটি তাঁর আত্মবিশ্বাসকে শক্তিশালী করে এবং তাঁর পক্ষে চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ করে তোলে।

ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Shukra Gochar : আগামী ৪০ দিন চূড়ান্ত সতর্ক থাকুন! ২ রাশির টাকা বেরোবে জলের মতো, রোগভোগেরও আশঙ্কা
আগামী ৪০ দিন চূড়ান্ত সতর্ক থাকুন! ২ রাশির টাকা বেরোবে জলের মতো, রোগভোগেরও আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় কাল চমৎকার দিন এই রাশির, ভাগ্যচক্রে বড় পরিবর্তন
শনির কৃপায় কাল চমৎকার দিন এই রাশির, ভাগ্যচক্রে বড় পরিবর্তন
Shukra Gochar 2026: আগামী ৪০ দিনে রাশিচক্র তোলপাড়, শুক্র গোচরে কোন কোন রাশিতে সমস্যা তৈরি হবে?
আগামী ৪০ দিনে রাশিচক্র তোলপাড়, শুক্র গোচরে কোন কোন রাশিতে সমস্যা তৈরি হবে?
Kalker Rashifal : শনিবার সতর্ক থাকুন এই রাশি, মানসিক চাপ ; দাম্পত্য জীবনে মতপার্থক্যের আশঙ্কা
শনিবার সতর্ক থাকুন এই রাশি, মানসিক চাপ ; দাম্পত্য জীবনে মতপার্থক্যের আশঙ্কা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget