এক্সপ্লোর

Tulsi Plant Vastu Direction: ঘরে অসুস্থতা-খরচ-ঝগড়া? তুলসি গাছ কোনদিকে রয়েছে দেখেছেন?

Vastu Tips: জ্যোতিষশাস্ত্র অনুয়ায়ী কার্তিক মাসের যে কোনও বৃহস্পতিবার বাড়িতে তুলসি গাছ আনা যায়

কলকাতা: ভারতীয় সংস্কৃতিতে তুলসি গাছের আলাদা মর্যাদা রয়েছে। শুভ এবং পবিত্র প্রতীক হিসেবে বাড়িতে তুলসি গাছ রাখা হয়। গৃহস্থ বাড়িতে আলাদা তুলসি মঞ্চও থাকে। দেবী লক্ষ্মীর মতো মর্যাদা দেওয়া হয় তুলসিকে। বাস্তুশাস্ত্র বলে, অর্থের টানাটানি হলে, স্বাস্থ্যহানির মতো ঘটনা ঘটলে তুলসিকে পুজো করলে বিপদ মুক্ত হওয়া যায়। কিন্তু তার আগে জানা প্রয়োজন তুলসি গাছ বাড়িতে রাখার নিয়ম কী। বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র এই নিয়ে কী বলছে। 

বাড়িতে যদি তুলসি গাছ না থাকে, তাহলে তা বসাতে পারেন। বাড়িতে তুলসি গাছ লাগানোর সবচেয়ে ভাল সময় হচ্ছে কার্তিক। বলা হয়ে থাকে কার্তিক মাসে বাড়়িতে তুলসি গাছ লাগালে ঘরে লক্ষ্মী আসে। 

ঘরের কোনদিকে রাখবেন তুলসি গাছ?
জ্যোতিষশাস্ত্র অনুয়ায়ী কার্তিক মাসের যে কোনও বৃহস্পতিবার বাড়িতে তুলসি গাছ আনা যায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির উত্তর বা উত্তর- পূর্ব দিকে তুলসি গাছ রাখতে হবে। তাহলেই ফল মিলবে। বাগান না থাকলেও সমস্যা নেই। বারান্দা বা জানলাতেও তুলসি গাছ রাখা যায়। সেক্ষেত্রেও দিক-নির্দেশ মেনেই রাখতে হবে। কখনও ভুল করেও ঘরের দক্ষিণ দিকে তুলসি গাছ রাখা যাবে না। ওই দিকে তুলসি গাছ থাকলে প্রবল আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ঘরের এমন কোনও জায়গায় তুলসি গাছ রাখা যাবে না যেখানে ময়লা-আবর্জনা ফেলা হয়, জুতো রাখা হয়।

তুলসিকে সিঁদুর দেওয়া যায় কিনা তা নিয়ে নানা তর্কবিতর্ক রয়েছে। তবে বাস্তুশাস্ত্র অনুয়ায়ী তুলসিকে সিঁদুর দেওয়া যায়। সবসময় তুলসি গাছ মাটির পাত্র বা মাটির তৈরি টবে রাখতে হবে। প্রতিদিন তুলসি পুজো করতে হবে। কিন্তু সন্ধের পর তুলসি গাছ ছোঁয়া যাবে না। একাদশী, রবিবার, চন্দ্র ও সূর্য গ্রহণের সময়েও তুলসি গাছ ছোঁয়া যাবে না। জলের পাশাপাশি দুধও অর্পণ করা যায় তুলসিকে। প্রতিদিন তুলসিকে ঘিরে প্রদক্ষিণ করে জল অর্পণ করতে হয়। প্রথমে সূর্যের উদ্দেশে তারপরে তুলসির উদ্দেশে জল অর্পণ করতে হবে। ঘরে একাধিক তুলসি গাছ থাকলে বিজোড় সংখ্যায় হতে হবে। ঘরে তুলসি গাছ রাখলে আশপাশ খুব পরিষ্কার করে রাখতে হবে। কখনও অপরিষ্কার হাতে তুলসি গাছ ছোঁয়া যাবে না।       

ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।

আরও পড়ুন: ৭০০ বছর পর তৈরি হচ্ছে পঞ্চমহাযোগ, গ্রহের অবস্থান বদলে ৩ রাশির ভাগ্য উজ্জ্বল

সেরা শিরোনাম

Kalker Rashifal : কাল গোপন প্রতিপক্ষ সমস্যায় ফেলতে পারে এই রাশিকে, আর্থিক ক্ষেত্রে সুবিধাজনক থাকবে না ভাগ্য
কাল গোপন প্রতিপক্ষ সমস্যায় ফেলতে পারে এই রাশিকে, আর্থিক ক্ষেত্রে সুবিধাজনক থাকবে না ভাগ্য
Kalker Rashiphal : কাল কেরিয়ারে বড় প্রাপ্তি-যোগ এই রাশির, অর্থ-ব্যবস্থা ঘুরে যেতে পারে
কাল কেরিয়ারে বড় প্রাপ্তি-যোগ এই রাশির, অর্থ-ব্যবস্থা ঘুরে যেতে পারে
Surya Ketu Yuti: আগামী ৩০ দিন ৫টি রাশির জন্য অত্যন্ত কঠিন! সূর্য-কেতুর অশুভ সংযোগ, অর্থের ব্যাপারে সতর্কতা, কর্মক্ষেত্রে মতবিরোধ
আগামী ৩০ দিন ৫টি রাশির জন্য অত্যন্ত কঠিন! সূর্য-কেতুর অশুভ সংযোগ, অর্থের ব্যাপারে সতর্কতা, কর্মক্ষেত্রে মতবিরোধ
Kalker Rashiphal : রাত পোহালেই মারাত্মক আর্থিক চাপ এই রাশিতে, কেরিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে
রাত পোহালেই মারাত্মক আর্থিক চাপ এই রাশিতে, কেরিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে

ভিডিও

Building Collapsed in Kolkata | শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে বিপজ্জনক বাড়ি, বৃষ্টি হতেই নামল বাড়ি-বিপর্যয়
Tarapith Hotel Fire | বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল! গ্রেফতার বাবা-ছেলে
R G Kar News: অভয়া ধর্ষণ-খুনের তদন্তে আর জি কর মেডিক্যালে CBI-র SIT | ABP Ananda
Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget