এক্সপ্লোর

Weekly Horoscope : অফিস-রাজনীতির শিকার হতে পারেন এই রাশির জাতকরা, কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা কাদের ?

Weekly Astrology : আগামী সাতটা দিন কেমন কাটবে, তার আগাম ঝলক থাকলে , পথ চলতে অনেক সুবিধা হয়। সেই লক্ষ্যেই সাপ্তাহিক রাশিফল। দেখে নিন কী রয়েছে আপনার রাশিতে...

কলকাতা : কারও কর্মক্ষেত্রে জটিলতা তো কারও পারিবারিক জীবনে। সারা সপ্তাহজুড়ে অনেক কিছুই দেখতে হয় আমাদের। তাই আগামী সাতটা দিন কেমন কাটবে, তার আগাম ঝলক থাকলে , পথ চলতে অনেক সুবিধা হয়। সেই লক্ষ্যেই সাপ্তাহিক রাশিফল। দেখে নিন কী রয়েছে আপনার রাশিতে...

মেষ : যদি যৌথ উদ্যোগে কোনও কাজ করছেন, তবে চলতি সপ্তাহে সতর্ক থাকুন। কারণ, পার্টনারের সঙ্গে আপনার দ্বন্দ্ব দেখা দিতে পারে। সরকারি চাকরিজীবীদের সময়টা অনুকূলে নাও যেতে পারে। কারণ, অফিস-রাজনীতি। কর্মক্ষেত্রে কোনও বাদানুবাদে জড়াবেন না। ছাত্ররা আত্মবিশ্বাসের অভাবে ভুগবেন। হজমের সমস্যা দেখা দিতে পারে। দুর্বল বোধ করতে পারেন। 

বৃষ : চলতি সপ্তাহটা খুবই চ্যালেঞ্জিং হতে পারে। সময়টা অনুকূলে নেই। তাই যাঁরা বাড়ি কেনার কথা ভাবছেন, তাঁরা আপাতত অপেক্ষা করুন। কর্মক্ষেত্রে প্রতিযোগীদের থেকে সতর্ক থাকুন। ছাত্রদের মনযোগে সমস্যা হতে পারে। সরকারি কর্মীদের বদলির সম্ভাবনা রয়েছে। বেসরকারি সংস্থায় যাঁরা কাজ করছেন, তাঁরা মিথ্যা অভিযোগ থেকে সতর্ক থাকুন। যাঁদের কোলেস্টেরল বা রক্তচাপের সমস্যা রয়েছে, তাঁরা সতর্ক হন।

মিথুন : চলতি সপ্তাহে উৎসাহ বা ক্ষমতার ঘাটতি দেখা দিতে পারে। যাঁরা প্রণয়ের সম্পর্কে রয়েছেন, তাঁরা সময়টা উপভোগ করবেন। ভালবাসার মানুষের সঙ্গে ছোটখাট ভ্রমণের সুযোগও রয়েছে। ছাত্রদের মনযোগের উন্নতি হবে। ভাই-বোনদের সঙ্গে মতপার্থক্য দেখা দিতে পারে। তাঁদের কাছ থেকে প্রাপ্য সম্মান নাও পেতে পারেন। কর্মস্থানে সিনিয়র ও সহকর্মীদের থেকে প্রয়োজনীয় সমর্থন নাও পেতে পারেন। অন্যের মন্তব্য এড়িয়ে যান। উৎসাহিত থাকুন।

কর্কট : যাঁরা সরকারি চাকরি করছেন, তাঁদের পজিশন ধরে রাখায় সমস্যা হতে পারে। নিজেদের কথামতো কাজ করতে সমস্যা হতে পারে। যার জেরে আপনাকে নিয়ে খারাপ প্রভাব তৈরি হবে। যাঁরা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন, তাঁদের পক্ষে সময়টা ভাল। আর্থিক অবস্থা ভাল হবে। আপনার মায়ের শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে। গলায় ও চোখের সমস্যা দেখা দিতে পারে।

সিংহ : সাফল্যের জন্য নিজের সেরাটা দেবেন। সমস্ত বাধা চলে যাবে। ঝুলে থাকা সব কাজ শেষ করে ফেলবেন। চলতি সপ্তাহে আপনার যোগ্যতা প্রমাণিত হবে। কমিউনিকেশনে সাহসী হয়ে উঠবেন। ছোটদের সাহায্য করবেন। শরীরে যন্ত্রণা হতে পারে। বিশেষ করে কাঁধে। 

কন্যা : এসপ্তাহে অনেক খরচ করে ফেলতে পারেন। যার প্রভাব পড়বে আপনার সঞ্চয়ে। আর্থিক বিষয়ে সতর্ক হন। ছোট ভ্রমণে যেতে পারেন। পরিবারের সঙ্গে বিবাদে জড়াতে পারেন। তবে যদি আপনি তাঁদের বক্তব্য বোঝার চেষ্টা করেন, তাহলে সমস্যা কেটে যেতে পারে। হজমের সমস্যা দেখা দিতে পারে। জাঙ্ক ফুড থেকে দূরে থাকুন। তাহলে সমস্যা থেকে মুক্তি পাবেন।

তুলা : নিজের দর্শন ও ব্যক্তিত্ব নিয়ে সতর্ক থাকবেন। আত্মবিশ্বাসে পূর্ণ থাকবেন। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের কাছে পরিষ্কার থাকবেন। নতুন প্রোজেক্টে উদ্যোগ নেবেন। ছোটদের প্রতি যত্নবান থাকবেন। তবে, আর্থিক বিষয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন। বন্ধুদের সঙ্গে ইগোর সমস্যা হতে পারে। ওয়ার্ক-আউট রুটিন অনুসরণ করুন। তাতে আপনার শক্তি ও মানসিক সন্তুষ্টি থাকবে।

বৃশ্চিক : চলতি সপ্তাহে ব্যক্তিগত ও পেশাগত জীবনে আপনি সাহসী থাকবেন। যাঁরা বহুজাতিক সংস্থায় কাজ করছেন, তাঁদের পক্ষে সময়টা অনুকূল থাকবে। যাঁরা সরকারি চাকরি করেন, তাঁরা সিনিয়রদের ক্রোধের শিকার হতে পারেন। যার প্রভাব পড়বে পারফরম্যান্সে। যদি ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করছেন, তাহলে বিনিয়োগের পক্ষে সময়টা অনুকূল। আপনার পারিবারিক জীবনে শান্তি থাকবে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে পারেন।

ধনু : বিকল্প আয়ের জন্য শুভ সময়। নিজের শখ প্রতিপালন করতে পারেন। জ্ঞান বাড়বে। যাঁদের নিজস্ব ব্যবসা, তাঁরা আয়ের নতুন উৎস সন্ধান করতে পারেন। যাঁরা চাকরি করেন, তাঁরা আর্থিকভাবে লাভবান হওয়ার আশা করতে পারেন। চলতি সপ্তাহে মতপার্থক্যের জেরে বাবার সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। তাই কোনও কিছুতে প্রতিক্রিয়া না জানিয়ে শান্ত থাকুন। পড়াশোনায় মনযোগ বাড়াতে সমস্যা হতে পারে ছাত্রদের। লক্ষ্যে পৌঁছনোর জন্য কঠোর পরিশ্রম করতে হবে। চোখ ও পায়ের সমস্যায় ভুগতে পারেন।

মকর : চলতি সপ্তাহটা মিশ্রভাবে কাটবে আপনার। এই সময়ে সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন। পৈত্রিক সম্পত্তি থেকে লাভ হতে পারে। যদি ব্যবসা করছেন, তাহলে আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। বাবার শরীরের যত্ন নিন। যদি সরকারের সঙ্গে কোনও কাজ করছেন, তাহলে সতর্ক থাকুন। স্বামী-স্ত্রীর সম্পর্ক আন্তরিক থাকবে। তবে, যাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাঁদের মধ্যে বিশ্বাসে ঘাটতি দেখা দিতে পারে।

কুম্ভ : চলতি সপ্তাহে বিবাহিতদের সম্পর্কে অসন্তোষ দেখা দিতে পারে। সঙ্গীর স্বাস্থ্যেরও অবনতি হতে পারে। তাই আগাম ব্যবস্থা নেওয়া দরকার। কর্মস্থানে কাজের চাপ বাড়বে। যার জেরে উদ্বেগ বাড়বে। হতাশ হয়ে পড়বেন না। অন্যের সাথে ব্যবহারে সতর্ক থাকুন। আর্থিক লেনদেনের সময় সতর্ক থাকুন। চলতি সপ্তাহে পরিবারের অনেকেই আপনার সঙ্গে সরাসরি কথা বলবেন না। কারণ, তাঁরা আপনাকে আত্ম-কেন্দ্রীক ভাববেন। এই সময়ে কঠোর পরিশ্রমের ফল পাবেন ছাত্ররা। 

মীন : চলতি সপ্তাহে ধৈর্য্য ধরে কাজ করুন। প্রত্যাশার থেকেও সময়টা বেশি অনুকূলে থাকবে ছাত্রদের। তারা সেরাটা দিতে পারবে। ফলে, উপযুক্ত ফলও পাবেন। এই সময়ে আত্মবিশ্বাসী থাকবেন। সব সমস্যা কাটিয়ে উঠবেন। যদিও আপনাকে এটা বুঝতে হবে যে, নিজের ক্ষমতার বেশি খরচ করলে আপনার সমস্যা হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। কারণ, আপনি তাঁদের সঙ্গে অনেক সময় কাটাবেন।

সেরা শিরোনাম

Vish Yog 2026: আর কয়েক ঘণ্টা পরই বিষ যোগ, বিপদের মেঘ জমছে এই রাশিগুলিতে, চাকরি থেকে পরিবার- পর পর সমস্যা
আর কয়েক ঘণ্টা পরই বিষ যোগ, বিপদের মেঘ জমছে এই রাশিগুলিতে, চাকরি থেকে পরিবার- পর পর সমস্যা
Astrology : বুধবার প্রমোশন-বেতন বৃদ্ধির সুখবর পেতে পারেন এই রাশির জাতকরা! ৬ রাশির ভাগ্যফল জানুন
বুধবার প্রমোশন-বেতন বৃদ্ধির সুখবর পেতে পারেন এই রাশির জাতকরা! ৬ রাশির ভাগ্যফল জানুন
Makar Rashi July 2026 : একটু ভুলভ্রান্তি হলেই আর্থিক অবস্থা চরম খারাপ হতে পারে এই রাশির, কর্মক্ষেত্রে মারাত্মক চাপ জুলাইয়ে
একটু ভুলভ্রান্তি হলেই আর্থিক অবস্থা চরম খারাপ হতে পারে এই রাশির, কর্মক্ষেত্রে মারাত্মক চাপ জুলাইয়ে
Astrology : কালই চাকরির সুখবর পেতে পারেন এই রাশির জাতকরা, আটকে থাকা কাজও হবে সম্পূর্ণ!
কালই চাকরির সুখবর পেতে পারেন এই রাশির জাতকরা, আটকে থাকা কাজও হবে সম্পূর্ণ!

ভিডিও

Suvendu Adhikari: বারুইপুর SP অফিসে DGP, IG-সহ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু
Abhishek Banerjee।মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের,অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ
Baruipur News: 'অপরাধ যে যে করেছে, তারা কেউ বাঁচবে না', বারুইপুরের ঘটনা নিয়ে বললেন Rupa Ganguly
Baruipur News: বারুইপুরে টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে রাজ্য পুলিশের DG সিদ্ধিনাথ গুপ্তা
Suvendu Adhikari: বারুইপুরে ২ নিহতের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget