এক্সপ্লোর

FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 

Best FD Rates In Banks : জেনে নিন, কোন ব্য়াঙ্ক এখন আপনাকে কত বেশি সুদ দিতে পারে।

Best FD Rates In Banks : শেয়ার বাজারে বিনিয়োগের ঝুঁকি না নিতে চাইলে আপনিও পেতে পারেন ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ। নভেম্বরে HDFC, Axis Bank ছাড়াও অনেক ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে। জেনে নিন, কোন ব্য়াঙ্ক এখন আপনাকে কত বেশি সুদ দিতে পারে।

সূর্যোদয় স্মল ফিন্য়ান্স ব্যাঙ্ক
অক্টোবরের ৩০ তারিখ থেকে এই ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে। এখন সূর্যোদয় স্মল ফিন্য়ান্স ব্যাঙ্কে ৫ বছরের জন্য সাধারণ নাগরিকরা FD করলে পাবেন ৮.২৫ শতাংশ সুদ। সেখানে প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৬০ শতাংশ সুদ।

উৎকর্ষ স্মল ফিন্য়ান্স ব্যাঙ্ক
নভেম্বরের ১ তারিখ থেকে এই ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের হার পরিবর্তন করেছে। ৬৬৬ দিনের এফডির ক্ষেত্রে এই ব্যাঙ্ক ৮.১০ শতাংশ সুদ দিচ্ছে।সেখানে প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৫০ শতাংশ সুদ। পাশপাশি যারা ২-৩ বছরর জন্য এফডি করছেন, এরকম সাধারণ নাগরিকদের জন্য ব্যাঙ্ক দিচ্ছে ৭.৫০ শতাংশ ইন্টারেস্ট রেট। সঙ্গে প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৯০ শতাংশ সুদ। কেউ ৩৭১ দিন থেকে ৬৬৫ দিনের জন্য বিনিয়োগ করলে পাবেন যথাক্রমে ৭.২৫ শতাংশ ও ৭.৬৫ শতাংশ।    

PNB দিচ্ছে কত শতাংশ সুদ ?
অন্যদিকে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য সর্বোচ্চ ৬.৬০ শতাংশ সুদ দিচ্ছে। সিনিয়র সিটিজেনদের জন্য দেওয়া হচ্ছে ৭.১০ শতাংশ সুদ। ৪৪৪ দিনের বিশেষ FD স্কিমে দেওয়া হচ্ছে এই ইন্টারেস্ট রেট। পাশাপাশি ৬৬৬ দিনের এফডির ক্ষেত্রে সাধারণ নাগরিকদের জন্য ব্যাঙ্ক দিচ্ছে ৬.৫০ ইন্টারেস্ট রেট, প্রবীণ নাগরিকরা পাবেন ৭ শতাংশ সুদ।

এ ছাড়াও ব্যাঙ্ক তিন বছরের বেশি সময়কাল থেকে শুরু করে ১,২০৩ দিন মেয়াদের আমানতের ক্ষেত্রে ৬.৩৫ শতাংশ ও প্রবীণ নাগরিকদের ৬.৮৫ শতাংশ সুদ দিচ্ছে। একটা বিষয়ে মনে রাখতে হবে, মেয়াদের ওপর ভিত্তি করে ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিট (FD)-এর সুদের হার ৩ শতাংশ থেকে ৬.৬০ শতাংশের মধ্যে রেখেছে।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে নির্দিষ্ট কিছু মেয়াদের ক্ষেত্রেই এই সুবিধে দেওয়া হচ্ছে। সঙ্গে আনা হয়েছে নতুন বিশেষ এফডি স্কিম। বর্তমানে ১-৩ বছরের ফিক্সড ডিপোজিটে এই সুদের হার ঘোষণা করেছে ব্যাঙ্ক। পাশাপাশি স্টার অক্ষয় নামের নতুন বিশেষে FD লঞ্চ করেছে। নভেম্বরের ২ তারিখ থেকে এই নতুন সুদের হার কার্যকর হয়েছে।

স্টার অক্ষয় FD স্কিম আসলে কী ?
এই নতুন ফিক্সড ডিপোজিট স্কিমে আপনি ৫০০ দিনের জন্য কোনও আমানত রাখতে পারবেন। এই স্কিমে সাধারণ নাগরিকদের জন্য বছরে ৬.৮৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এই স্কিমে প্রবীণ নাগরিকরা ৭.৩৫ শতাংশ সুদ পাবেন। বাকি অতি প্রবীণ বা সুপার সিনিয়র সিটিজেনরা এই স্কিমে পাবেন ৭.৫০ শতাংশ সুদ। মনে রাখবেন, এখানে দেওয়া সুদের হিসেব বার্ষিক সুদের হারের ভিত্তিতে দেওয়া হয়েছে।

HDFC Bank
ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়াল HDFC Bank। ৪ নভেম্বর ২০২৬ থেকে নতুন এই হার কার্যকর হয়েছে। তবে টাকা জমা করার সর্বোচ্চ সীমা ৩ কোটি টাকা। কিছু নির্দিষ্ট মেয়াদে সর্বোচ্চ ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত বা ০.৫ শতাংশ পর্যন্ত সুদ বাড়ানো হয়েছে। 

নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ গ্রাহকরা ৩ বছর ১ দিন থেকে ১০ বছরের মেয়াদে FD-তে সর্বোচ্চ ৬.৬০ শতাংশ সুদ পাবেন। আগে এই দীর্ঘমেয়াদি আমানতে সুদের হার ছিল ৬.১৫ থেকে ৬.৫০ শতাংশের মধ্যে। অন্যদিকে, প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ সুদের হার বেড়ে হয়েছে ৭.২০ শতাংশ।

৬১ দিন থেকে ৬ মাসের কম মেয়াদের FD-তে সুদের হার ৪.২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪.৭৫ শতাংশ করা হয়েছে। ৬ মাস থেকে ১ বছরের কম মেয়াদের আমানতে নতুন সুদের হার হয়েছে ৫.৬৫ থেকে ৫.৯০ শতাংশ। ১৮ মাস থেকে ৩ বছরের মেয়াদে সুদের হার বেড়ে হয়েছে ৬.৫০ থেকে ৬.৫৫ শতাংশ। তবে ৬০ দিন পর্যন্ত স্বল্পমেয়াদি আমানত এবং ১ বছর থেকে ১৮ মাসের কম মেয়াদের FD-তে সুদের হার অপরিবর্তিত রয়েছে।            

প্রবীণ নাগরিকরা ৩ বছর ১ দিন থেকে ৫ বছরের মেয়াদে FD করলে সর্বোচ্চ ৭.২০ শতাংশ সুদ পাবেন। ৬১ দিন থেকে ৬ মাসের কম মেয়াদের আমানতে সুদের হার ৪.৭৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫.২৫ শতাংশ। ৫ বছর ১ দিন থেকে ১০ বছরের মেয়াদে সুদের হার ৬.৬৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.১০ শতাংশ করা হয়েছে।            

আরও পড়ুন : ১০ লাখ টাকা PPF না NSC-তে রাখবেন, কোথায় রাখলে বেশি লাভ ?

 

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Motor Vehicles Act: বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
UPI Service Shut Down : ৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
EPFO WhatsApp Service: প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
Advertisement

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget