এক্সপ্লোর

Weekly Horoscope: কাঙ্খিত সাফল্য পেতে পারেন মিথুন রাশির জাতকরা, আপনার এ সপ্তাহ কেমন যেতে পারে?

Weekly Astrology: আগামী সাতটা দিন কেমন কাটবে, তার আগাম ঝলক থাকলে , পথ চলতে অনেক সুবিধা হয়। সেই লক্ষ্যেই সাপ্তাহিক রাশিফল।

কলকাতা: আগামী সাতটা দিন কেমন কাটবে, তার আগাম ঝলক থাকলে পথ চলতে অনেক সুবিধা হয়। সেই লক্ষ্যেই সাপ্তাহিক রাশিফল (Weekly Horoscope)। দেখে নিন কী রয়েছে আপনার রাশিতে।  

মেষ রাশি- এ সপ্তাহে ঘনঘন মেজাজ বদলাতে পারে। তার ফলে কাজের ক্ষতি হতে পারে। ভাড়া বাবদ বেশ কিছু টাকা হাতে আসতে পারে। ফলে আর্থিক উন্নতি হবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। তবে প্রিয়জনের ব্যবহারে আঘাত পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে। নিয়মিত শরীরচর্চা করলে উপকার পাবেন।

বৃষ রাশি- এ সপ্তাহ বেশ ভাল যাবে। বিভিন্ন ক্ষেত্রে সাফল্য আসবে, জীবনে ইতিবাচক বদল আসবে। কর্মস্থলে দক্ষতা ও পরিশ্রমের স্বীকৃতি পাবেন। আর্থিক অবস্থারও উন্নতি হবে। বিনিয়োগের পক্ষে সময়টা ভাল। প্রিয়জনের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। তাতে সম্পর্ক আরও ভাল হবে। স্বাস্থ্য নিয়ে আপাতত কোনও চিন্তা নেই।

মিথুন রাশি- এ সপ্তাহে কাঙ্খিত সাফল্য পেতে পারেন। যাঁরা জনসংযোগের সঙ্গে যুক্ত, তাঁদের পক্ষে সময়টা ভাল। বিভিন্নভাবে টাকা রোজগারের সুযোগ পাবেন। ভবিষ্যতের কথা ভেবে এখন থেকেই টাকা জমাতে শুরু করেন। তাতে লাভ হবে। প্রিয়জনের অত্যধিক চাহিদার ফলে সম্পর্কে প্রভাব পড়তে পারে। কাঁধ ও স্নায়ুর সমস্যায় ভুগতে পারেন। চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কর্কট রাশি- এ সপ্তাহে আর্থিক অবস্থা মিশ্র থাকবে। কাউকে টাকা ধার না দেওয়াই ভাল। নতুন কোনও বিনিয়োগের পক্ষেও সময়টা অনুকূল নয়। ব্যক্তিগত জীবন ও পেশার মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে গিয়েও সমস্যায় পড়তে পারেন। পরিবারে কোনও সমস্যা হতে পারে। পড়ুয়াদের জন্য সময়টা ভাল। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসতে পারে। আবহাওয়া পরিবর্তনের জেরে অসুস্থ হয়ে পড়তে পারেন। সতর্ক থাকা উচিত।

সিংহ রাশি- বিদেশে চাকরির সুযোগ থাকলে সেটা অবশ্যই গ্রহণ করা উচিত। না হলে সমস্যায় পড়তে পারেন। ব্যবসায় ঠিক সময়ে বিনিয়োগ করা জরুরি, না হলে আর্থিক ক্ষতি হতে পারে। নতুন কোনও চুক্তি করার আগে বিস্তারিত জেনে নেওয়া উচিত। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। ভাল ঘুম না হওয়ার কারণে শারীরিক সমস্যা হতে পারে।

কন্যা রাশি- এ সপ্তাহে পেশাগত ক্ষেত্রে উন্নতি হবে। কর্মস্থলে দক্ষতার স্বীকৃতি পাওয়া যাবে। ব্যবসায় দ্রুত লাভ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ এ সপ্তাহে সম্পন্ন করতে পারেন। তার ফলে কর্মস্থলে স্বীকৃতি পাবেন। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক ভালই থাকবে। সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে। রাস্তার খাবার এড়িয়ে চলুন।

তুলা রাশি- পেশাগত ক্ষেত্রে এ সপ্তাহটা খুব ভাল যাবে। কর্মস্থলে দক্ষতা ও পরিশ্রমের স্বীকৃতি পেতে পারেন, পদোন্নতি, বেতন বৃদ্ধির আশাও রয়েছে। যাঁরা সমাজসেবার সঙ্গে যুক্ত, তাঁদের কাজের পরিধি বাড়বে। এ সপ্তাহে আর্থিক ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। স্বাস্থ্য ভাল থাকবে।

বৃশ্চিক রাশি- এ সপ্তাহে দৈনিক খরচ বৃদ্ধি পেতে পারে। পেশাগত ক্ষেত্রে উন্নতির আশা রয়েছে। তবে কর্মস্থলে কোনও বিষয়ে সমস্যা হতে পারে। ব্যবসায়ীদের জন্য সময়টা ভাল। বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। বিবাহিত জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। প্রিয়জনের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন।

ধনু রাশি- অনৈতিক কার্যকলাপ এড়িয়ে চলাই ভাল, না হলে সমস্যায় পড়তে পারেন। পেশাগত ক্ষেত্রে সমস্যা হতে পারে। ব্যবসায়ীদের নতুন কোনও চুক্তি করার বিষয়ে সতর্ক থাকা উচিত। আবহাওয়ার পরিবর্তনের ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন। অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলা উচিত।

মকর রাশি- কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী বা শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, সতর্ক থাকুন। সহকর্মী বা উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে কাজ করা কঠিন হতে পারে। নতুন কোনও সংস্থায় যোগ দিতে পারেন। প্রিয়জনের সঙ্গে কথাবার্তার সময় সতর্ক থাকুন। পেটের রোগে ভুগতে পারেন।

কুম্ভ রাশি- এ সপ্তাহ আর্থিক দিক থেকে ভালই যাবে। যাঁরা সরকারি চাকরি করেন, তাঁরা কাজের স্বীকৃতি পাবেন। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে, একে অপরের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন। পড়ুয়াদের জন্য সময়টা ভাল। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে, কোনও রোগ সেরে যেতে পারে।

মীন রাশি- এ সপ্তাহে বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তিদের পরামর্শ নিতে পারেন। ব্যবসায়ীদের জন্য সময়টা খুব একটা ভাল না। সন্তানদের প্রয়োজনে বেশি টাকা খরচ হতে পারে। প্রিয়জনের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahalaxmi Rajyog 2026: মহালক্ষ্মী রাজযোগ সক্রিয় রাশি, স্বর্ণযুগ শুরু, দেবী লক্ষ্মীর কৃপায় হাতে আসবে ফ্ল্যাট-গাড়ি
মহালক্ষ্মী রাজযোগ সক্রিয় রাশি, স্বর্ণযুগ শুরু, দেবী লক্ষ্মীর কৃপায় হাতে আসবে ফ্ল্যাট-গাড়ি
Daily Astrology: সম্পর্কে বাড়তে পারে তিক্ততা, পরিবারে সমস্যা, চাকরিতেও বড় প্রভাব, এই ৬ রাশিতে কী কী সমস্যা?
সম্পর্কে বাড়তে পারে তিক্ততা, পরিবারে সমস্যা, চাকরিতেও বড় প্রভাব, এই ৬ রাশিতে কী কী সমস্যা?
Daily Astrology: সূর্যগ্রহণে কাল রাশিতে প্রভাব? টাকা হারানোর আশঙ্কা থেকে স্বাস্থ্য সমস্যায় জেরবার হতে পারে কোন জাতকরা?
সূর্যগ্রহণে কাল রাশিতে প্রভাব? টাকা হারানোর আশঙ্কা থেকে স্বাস্থ্য সমস্যায় জেরবার হতে পারে কোন জাতকরা?
Astrology : ১১ আগস্ট থেকে ভাগ্য বদলাচ্ছে ৪ রাশির, অর্থ-চাকরিতে বিরাট সুখবর!
১১ আগস্ট থেকে ভাগ্য বদলাচ্ছে ৪ রাশির, অর্থ-চাকরিতে বিরাট সুখবর!

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget