এক্সপ্লোর

রেগে গেলে আগ্নেয়গিরির মতো তেতে ওঠেন এঁরা, করে দেন তছনছ, চিনে রাখুন এই রাশিদের

Astrology : নেওয়া যাক সেইসব রাশির জাতকদের সম্পর্কে যাঁরা সহজেই রেগে যান। তাঁদের সঙ্গে একটু বুঝে কথা বলাই ভাল। 

একজন ব্যক্তির স্বভাব রাশিচক্রের গ্রহগুলির অবস্থান এবং জন্ম তালিকার উপর নির্ভর করে। কিছু মানুষের ধৈর্য হয় অপরিসীম।  আবার কিছু মানুষ সবসময় রেগে যান। অনেকেই ছোটখাটো বিষয়ে রেগে যান। এতটাই যে তাঁরা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আসুন জেনে নেওয়া যাক সেইসব রাশির জাতকদের সম্পর্কে যাঁরা সহজেই রেগে যান। তাঁদের সঙ্গে একটু বুঝে কথা বলাই ভাল। 

বৃষ রাশি- এই রাশির জাতকরা খুব জেদি এবং বদমেজাজি হন। তবে সবাইকে একদলে ফেলা যায় না নিশ্চয়ই। এরা কারও কথা শোনে না।  সহজে তাদের কথা মানে না। কখন কী কারণে তাদের মেজাজ গরম হয়ে যায় তা তারা নিজেরাই জানে না।  তাদের আক্রমণাত্মক স্বভাবের কারণে, মানুষ দ্রুত তাদের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। যখন তাঁরা রেগে যান, তখন এই লোকেরা জোরে জোরে চিৎকার করতে শুরু করে। এঁদের ধৈর্যের অভাব থাকে।

মিথুন- মিথুন রাশির জাতকরা স্বভাবতই খুব চালাক । এরা চট করে অন্যের কথা বেঁকা মানে ধরা নেন। তবে সবাই একই রকম হন না। এই রাশির জাতকরা স্পষ্ট কথায় বিশ্বাসী।  যদি সব কিছু তাঁদের ইচ্ছানুযায়ী না হয় তবে তারা রেগে যায়। কখনও কখনও রাগের বশে তাঁদের ভাষাও খুব খারাপ হয়ে যায় এবং অন্য ব্যক্তিকে আঘাত করার জন্য কিছু বলে দেন দুম করে। 

কুম্ভ- কুম্ভ রাশির জাতক জাতিকাদের বাইরে থেকে খুব শান্ত দেখায় কিন্তু ভেতরে ভেতরে এঁরা রেগে যান। তাঁরা অন্যদের কাছ থেকে তাদের অনুভূতি লুকিয়ে রাখেন। যদি তাঁরা কারো উপর রেগে যান, তাহলে তাঁরা সেই ব্যক্তির সঙ্গে সম্পর্ক চিরতরে শেষ করে দেন।  রাগের কারণ দূর করার পরিবর্তে, তাঁরা এটি মনে চেপে রাখেন এবং সেই ব্যক্তির থেকে তাঁদের পথ আলাদা করে নেন।

বৃশ্চিক - এই রাশির জাতক জাতিকারা সহজে কারও ব্যবহার ভুলে যান না এবং সময় এলে তাঁদের রাগ প্রকাশ করেন । কখনও কখনও এই রাশির জাতকরা মজা বোঝেন না। সাধারণ  কথাগুলিকেও অন্যভাবে নিয়ে নেন।  তাঁদের উদ্ধত মেজাজ একটি সুন্দর পরিবেশও নষ্ট করে দেয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হৃদয় দিয়ে সম্পর্ক বজায় রাখেন। রাগ করলে সম্পর্ক ভাঙতে সময় নেন না। 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সেরা শিরোনাম

Daily Astrolgy: শত্রুর থেকে সতর্ক থাকুন, ক্ষতির আশঙ্কা রয়েছে কর্মক্ষেত্রে , তবে কপাল খুলছে এই ২ রাশির
শত্রুর থেকে সতর্ক থাকুন, ক্ষতির আশঙ্কা রয়েছে কর্মক্ষেত্রে , তবে কপাল খুলছে এই ২ রাশির
Daily Astrolgy: শনিদেবের আশীর্বাদে এই ২ রাশির সোনায় সোহাগা, সম্পর্ক ও কর্মক্ষেত্র থেকে একাধিক সুখবর আসতে পারে
শনিদেবের আশীর্বাদে এই ২ রাশির সোনায় সোহাগা, সম্পর্ক ও কর্মক্ষেত্র থেকে একাধিক সুখবর আসতে পারে
Astrology News : বিপুল ধনরাশির যোগ এই রাশিতে, উৎসবের মরশুমেই ঘুরে যাবে ভাগ্যের চাকা; জীবনসঙ্গীর খোঁজ মিলতে পারে
বিপুল ধনরাশির যোগ এই রাশিতে, উৎসবের মরশুমেই ঘুরে যাবে ভাগ্যের চাকা; জীবনসঙ্গীর খোঁজ মিলতে পারে
Astrology : দীপাবলির আগেই অর্থভাগ্যে চমক এই রাশির, এতটা লাভের কথা আপনিও আঁচ করেননি
দীপাবলির আগেই অর্থভাগ্যে চমক এই রাশির, এতটা লাভের কথা আপনিও আঁচ করেননি

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget