এক্সপ্লোর

Robot AI Delivery : রোবট আর ড্রোন দিচ্ছে হোম ডেলিভারি, দেশেই শুরু এই সুবিধা

Robotic Delivery : অবাক হওয়ার কিছু নেই, কারণ ভারতের গুরুগ্রামে (Gurugram) বাণিজ্যিকভাবে শুরু হয়ে গেছে বিশ্বের প্রথম পাবলিক অটোমেটেড ফিজিক্যাল এআই ডেলিভারি নেটওয়ার্ক।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • গুরুগ্রামে শুরু হল বিশ্বের প্রথম রোবট ডেলিভারি পরিষেবা।
  • ড্রোন আকাশপথে পণ্য আনে, রোবট দরজায় পৌঁছে দেয়।
  • এই প্রযুক্তি ২০২৬-এর মধ্যে ভারতে আরও ছড়িয়ে পড়বে।
  • ইলন মাস্কের রোবট ঘরে বসে ঘরের কাজ করতে সক্ষম।

Robotic Delivery : কল্পনা করুন, আপনি অনলাইনে কিছু অর্ডার করতেই আপনার দরজায় কড়া নাড়ল রোবট ! অবাক হওয়ার কিছু নেই, কারণ ভারতের গুরুগ্রামে (Gurugram) বাণিজ্যিকভাবে শুরু হয়ে গেছে বিশ্বের প্রথম পাবলিক অটোমেটেড ফিজিক্যাল এআই ডেলিভারি নেটওয়ার্ক।

কীভাবে কাজ করছে এই 'স্কাই শিপ' ও 'অটোবটস' ?
এই পুরো প্রক্রিয়াটি কোনও সায়েন্স-ফিকশন সিনেমার চেয়ে কম নয়। এখানে কোনও মানুষের হস্তক্ষেপ ছাড়াই পণ্য পৌঁছে যাচ্ছে গন্তব্যে:

স্কাই শিপ (Sky Ship): পণ্য নিয়ে আকাশপথে উড়ে আসে এই বিশেষ ড্রোনগুলি।

অ্যারাইভ পয়েন্ট (Arrive Point): এটি একটি স্মার্ট সুরক্ষিত বক্স। ড্রোনগুলি পণ্য এই বক্সে ড্রপ করে। এটি আকাশ ও মাটির মধ্যে সেতু হিসেবে কাজ করে।

অটোবটস (Autobots): বক্স থেকে পণ্যটি সংগ্রহ করে ছোট রোবট বা 'অটোবটস' চলে যায় সরাসরি গ্রাহকের দরজায়।

কারা আছে এই বিপ্লবের নেপথ্যে ?
Sky Air Mobility ও Arrive AI-এর এই যৌথ উদ্যোগে গুরুগ্রামের সেক্টর ১০২-এ বর্তমানে চারটি অত্যাধুনিক এআই স্কাই পোর্ট সচল রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২৬-এর এই মডেল সফল হলে ভারতের অন্যান্য শহরেও ড্রোন ডেলিভারি খুব শীঘ্রই সাধারণ বিষয় হয়ে দাঁড়াবে।

ইলন মাস্কের 'অপটিমাস' করতে পারবে নিত্যদিনের ঘরের কাজ
প্রযুক্তি শুধু ডেলিভারিতেই থেমে নেই। টেসলার কর্ণধার ইলন মাস্ক সম্প্রতি তার হিউম্যানয়েড রোবট Optimus Gen 2-এর ক্ষমতা প্রদর্শন করেছেন। এই রোবটটি মানুষের মতোই দুপায়ে হাঁটতে পারে, কাপড় ভাঁজ করতে পারে এমনকি খাবারও পরিবেশন করতে পারে।

প্রযুক্তি বনাম কর্মসংস্থান ?
এই অভাবনীয় উন্নতি যেমন সময় বাঁচাবে ও নিখুঁত পরিষেবা দেবে, তেমনি প্রশ্ন উঠছে—রোবট কি তবে সাধারণ মানুষের কাজের জায়গা দখল করে নেবে ? তবে আপাতত, গুরুগ্রামের আকাশ আর রাস্তা প্রযুক্তির এক নতুন দিগন্ত উন্মোচন করছে।

 

Frequently Asked Questions

ভারতে রোবোটিক ডেলিভারি কোথা থেকে শুরু হয়েছে?

ভারতে বাণিজ্যিকভাবে রোবোটিক ডেলিভারি গুরুগ্রামে শুরু হয়েছে। এটি বিশ্বের প্রথম পাবলিক অটোমেটেড ফিজিক্যাল এআই ডেলিভারি নেটওয়ার্ক।

গুরুগ্রামে রোবোটিক ডেলিভারি প্রক্রিয়াটি কিভাবে কাজ করে?

স্কাই শিপ নামের ড্রোন আকাশপথে পণ্য নিয়ে আসে এবং 'অ্যারাইভ পয়েন্ট' নামক একটি সুরক্ষিত বক্সে ফেলে দেয়। এরপর 'অটোবটস' নামক ছোট রোবটগুলি সেই বাক্স থেকে পণ্য সংগ্রহ করে গ্রাহকের দরজায় পৌঁছে দেয়।

এই রোবোটিক ডেলিভারি উদ্যোগের পিছনে কোন সংস্থাগুলি রয়েছে?

এই উদ্যোগটি Sky Air Mobility এবং Arrive AI-এর একটি যৌথ প্রয়াস। বর্তমানে গুরুগ্রামের সেক্টর ১০২-এ চারটি অত্যাধুনিক এআই স্কাই পোর্ট চালু রয়েছে।

ভবিষ্যতে কি ড্রোন ডেলিভারি ভারতের অন্যান্য শহরেও সহজলভ্য হবে?

বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২৬ সালের মধ্যে এই মডেলটি সফল হলে ভারতের অন্যান্য শহরেও ড্রোন ডেলিভারি খুব শীঘ্রই সাধারণ বিষয় হয়ে দাঁড়াবে।

সেরা শিরোনাম

Amazon Layoffs: Great Indian Festival-এর মধ্যেই ছাঁটাই Amazon-এ, ভারতে প্রভাবিত একাধিক টিম
Great Indian Festival-এর মধ্যেই ছাঁটাই Amazon-এ, ভারতে প্রভাবিত একাধিক টিম
Gold Price Kolkata: মহালয়ার আগেই সোনার দামে বদল? রুপোর দাম কি বাড়ল? দেখে নিন আজকের রেট
মহালয়ার আগেই সোনার দামে বদল? রুপোর দাম কি বাড়ল? দেখে নিন আজকের রেট
RBI Repo Rate: রেপো রেট বাড়ল, ফিক্সড নাকি ফ্লোটিং, কোন ধরনের লোন আপনার জন্য এখন যুক্তিযুক্ত?
রেপো রেট বাড়ল, ফিক্সড নাকি ফ্লোটিং, কোন ধরনের লোন আপনার জন্য এখন যুক্তিযুক্ত?
RBI Repo Rate Hike: এবার বাড়বে FD-তে সুদের হার ? ফিক্সড ডিপোজিট করলে পাবেন আরও বেশি টাকা
এবার বাড়বে FD-তে সুদের হার ? ফিক্সড ডিপোজিট করলে পাবেন আরও বেশি টাকা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget