এক্সপ্লোর

BMW New Car: বিক্রিতে 'ফার্স্ট বয়' BMW, চলতি বছরে ২৩ নতুন মডেল বাজারে আনতে চাইছে তারা!

BMW 23 New Models: ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে BMW ভারতে প্রায় ৪,৫৬৭ টি গাড়ি বিক্রি করেছে। এর ফলে BMW সব থেকে বেশি বিক্রিত বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড হিসাবে নিজের জায়গা আরও শক্ত করেছে।

কলকাতা: বিশ্ব জুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা দেখা গিয়েছে। আর তার প্রভাব পড়েছে ভারতের বাজারে। মন্দা দেখা গিয়েছে ভারতের বিলাসবিহুল গাড়ির বাজারেও। যদিও এই সবের মধ্যে নিজেদের শক্ত অবস্থান কিন্তু ধরে রেখেছে বি এম ডাব্লিউ। বাজারে অনিশ্চয়তা, শেয়ার বাজারের ওঠানামা ও অর্থনৈতিক চাপের সামনে অনেক ক্রেতাই গাড়ি কেনার কথা ভেবেও পিছিয়ে আসছেন। এত কিছুর পরও ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকে BMW নিজেদের সব থেকে বেশি গাড়ি বিক্রির রেকর্ড করেছে।

আরও পড়ুন: SUV-এর বাজারে স্কোডার নতুন ঝড়, এক ধাক্কায় ৩ লক্ষের মতো দাম কমল কোডিয়াকের

২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে বি এম ডাব্লিউ ভারতে প্রায় ৪ হাজার ৫৬৭ টি গাড়ি বিক্রি করেছে। এর ফলে বি এম ডাব্লিউ ভারতের সব থেকে বেশি বিক্রি হওয়া বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড হিসাবে নিজের জায়গা আরও শক্ত করেছে। বিশেষ করে সংস্থার X1, iX1, 3 Series এবং 5 Series মডেলগুলির চাহিদাই বিক্রি বাড়াতে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে।

ভারতের বিলাসবহুল ইলেকট্রিক গাড়ির বাজারেও এই মুহূর্তে বি এম ডাব্লিউ অনেকটা এগিয়ে। লক্সারি ইলেকট্রিক গাড়ির সেগমেন্টে সংস্থাটির দখলে বাজারএর প্রায় ৭০ শতাংশ। BMW iX1 Long Wheelbase বর্তমানে দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বিলাসবহুল ইলেকট্রিক গাড়ি। এর পাশাপাশি SUV -এর প্রতিও ক্রেতাদের আগ্রহ বাড়ছে।

আরও পড়ুন: প্রিমিয়াম লুক, ফেসলিফটে বদলেছে অনেক কিছুই, তাও কীভাবে দাম কমল নতুন টাইগুনের?

বর্তমানে একটা অর্থনৈতিক অনিশ্চয়তা রয়েছে। আর সেই কারণেই বি এম ডাব্লিউ ইন্ডিয়ার সিইও হরদীপ সিং ব্রার মনে করছেন ক্রেতাদের মধ্যে আত্মবিশ্বাস একটু কমে গিয়েছে। আমাদের দেশের ব্যবসায়ী ও সেলফ এমপ্লয়েড ব্যক্তিদের মধ্যেই অনেকেই বিলাসবহুল গাড়ির ক্রেতা। আর তাদের মধ্যেই একটা সতর্ক মনোভাব দেখা গিয়েছে। 

তবে, একদিকে বাজারের একটা সতর্ক মনোভাব আবার অন্যদিকে বাজারের ৭০ শতাংশ নিজেদের দখলে থাকলেও নিজেদের অবস্থান আরও মজবুত করতে একাধিক পদক্ষেপ করতে চলেছে বি এম ডাব্লিউ। সংস্থাটি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ২০২৬ সালের মধ্যে মোট ২৩ টি নতুন গাড়ির মডেল নিয়ে আসতে চলেছে তারা। এর মধ্যে ৬ টি গাড়ি সম্পূর্ণ নতুন। এ ছাড়াও জোর দেওয়া হবে ইলেকট্রিক গাড়ির সেগমেন্টে। চলতি বছরে BMW i5-এর Long Wheelbase সংস্করণও ভারতে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

সব মিলিয়ে বিলাসবহুল গাড়ির বাজারের 'ফার্স্ট বয়' আরও এগিয়ে যেতে চাইছে ও নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে, এই কথা একেবারে স্পষ্ট।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget