এক্সপ্লোর

Volkswagen Taigun Facelift: প্রিমিয়াম লুক, ফেসলিফটে বদলেছে অনেক কিছুই, তাও কীভাবে দাম কমল নতুন টাইগুনের?

New Taigun: বেস মডেলের ক্ষেত্রে নতুন টাইগুনের দাম আগের থেকে কমলেও আপার ভার্সনে সেই দাম কিছুটা বেড়েছে। যদিও এই গাড়ি এসইউভি প্রেমীদের কাছে এটি যে বড় আকর্ষণ হতে চলেছে, তা বলাই যায়।

কলকাতা: ভারতের বাজারে এসইউভি (Sport Utility Vehicle) -র বাজার বাড়ছে হু হু করে। আর এবার সেই জায়গায় নজর দিল ভক্সওয়াগেন (Volkswagen India)। নতুন টাইগুন ফেসলিফটের (Volkswagen Taigun Facelift 2026) উৎপাদন শুরু করল এই সংস্থা। আর এই মডেলের নতুন ডিজাইন দেখে অনেকেই একে ছোট টিগুয়ান বলে ডাকছেন। কারণ, নতুন টাইগুনের (Volkswagen Taigun Facelift 2026) সামনের অংশে স্পষ্টভাবে দেখা যাচ্ছে টিগুয়ান R-Line-এর ডিজাইনের প্রভাব। LED হেডল্যাম্প আগের তুলনায় আরও আধুনিক, টাইমলেস, ধারালো ও স্লিম হয়েছে। এ ছাড়াও নতুন গ্রিল এবং কানেক্টেড লাইটিং সেটআপ এসইউভি (Sport Utility Vehicle) -টিকে অনেক বেশি প্রিমিয়াম চেহারা দিয়েছে।

আরও পড়ুন: গত ৩০ বছরে হুন্ডাইয়ের সেরা গাড়ি কোনগুলো জানেন?

গাড়ির দৈর্ঘ্য না বদলালেও বাম্পারের ডিজাইন সম্পূর্ণ বদলে গিয়েছে। কালো রংয়ের ব্যবহার বেড়েছে অনেকটা। এর ফলে এই এসইউভি (Sport Utility Vehicle) -র স্পোর্টি ভাব আরও বেড়েছে। নতুন ব্ল্যাক অ্যালয় হুইল ও লাল রঙের ব্রেক ক্যালিপার গাড়ির লুককে আরও আগ্রাসী করেছে। পিছনের অংশেও ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে এবং নতুন রঙের অপশন আসতে পারে বলেও জানা যাচ্ছে।

নতুন এই গাড়ির কেবিনেও থাকছে বড় আপডেট। নতুন টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, আপডেটেড ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং উন্নত প্রযুক্তির ফিচার যুক্ত হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এবার টাইগুনে (Volkswagen Taigun Facelift 2026) প্যানোরামিক আসতে চলেছে। বর্তমান বাজারে সানরুফের চাহিদা অনেকটা বেড়ে গিয়েছে। আর সেই কারণেই একই রাস্তায় হাঁটছে ভক্সওয়াগেনও।

আরও পড়ুন: বাজারে আসছে Tata-র Sierra ও Safari EV, থাকবে ডুয়াল মোটর সেটআপ! কী লাভ হবে ক্রেতার?

স্কোডা কুশাক (2026 Skoda Kushaq) ফেসলিফটের মতো নতুন টাইগুনের (Volkswagen Taigun Facelift 2026) পিছনের সিটে থাকতে পারে ম্যাসাজারের মতো প্রিমিয়াম ফিচার। এই গাড়ির ১.০ TSI ভার্সনে নতুন ৮-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক গিয়ারবক্স দেওয়া হবে। অন্যদিকে ১.৫ TSI ইঞ্জিনের সঙ্গে DSG গিয়ারবক্স থাকছে। এর পাশাপাশি থাকতে পারে ম্যানুয়াল গিয়ার বক্সের অপশনও।

বেস মডেলের ক্ষেত্রে নতুন টাইগুনের (Volkswagen Taigun Facelift 2026) দাম আগের থেকে কমলেও আপার ভার্সনে সেই দাম কিছুটা বেড়েছে। যদিও এই গাড়ি এসইউভি (Sport Utility Vehicle) প্রেমীদের কাছে এটি যে বড় আকর্ষণ হতে চলেছে, তা বলাই যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Royal Enfield Continental GT 650 : রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
Tata Sierra EV QWD: এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget