এক্সপ্লোর

Petrol Diesel: ৬২ লক্ষ গাড়ি-বাইকে ভরানো যাবে না পেট্রোল-ডিজেল ! ১ জুলাই থেকেই নিয়ম জারি- আপনার গাড়িও কি এই তালিকায় ?

Delhi Fuel Ban: ১৫ বছর বা তার বেশি বয়সী পেট্রোল-চালিত গাড়ি-বাইকের (Petrol Diesel) ক্ষেত্রে এবং ১০ বছর বা তার বেশি বয়সী ডিজেল চালিত গাড়ি বাইকের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নয়াদিল্লি: পেট্রোল পাম্পে গেলেও আর তেল ভরাতে পারবেন না। ৬২ লক্ষ যানবাহনের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই রাজ্যে। 'এন্ড অফ লাইফ' যানবাহনগুলির ক্ষেত্রে কোনওভাবেই আর পেট্রোল ডিজেল ভরাতে পারবেন না চালকরা। কড়া নিয়ম (Fuel Ban) জারি হয়েছে আজ ১ জুলাই থেকেই। বায়ুদূষণ রোধ করার জন্য দিল্লি সরকার এন্ড অফ লাইফ বা মেয়াদের বেশি সময় ধরে চলা যানবাহনের ক্ষেত্রে অর্থাৎ ১৫ বছর বা তার বেশি বয়সী পেট্রোল-চালিত গাড়ি-বাইকের (Petrol Diesel) ক্ষেত্রে এবং ১০ বছর বা তার বেশি বয়সী ডিজেল চালিত গাড়ি বাইকের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জ্বালানির জন্য নিষেধাজ্ঞা জারি হয়েছে দিল্লিতে।

২০২৪ সালের নভেম্বর মাসে প্রকাশিত সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের একটি বিশ্লেষণ অনুসারে জাতীয় রাজধানী দিল্লিতে যানবাহনই শীর্ষ দূষণকারী যা স্থানীয় নির্গমন উৎস থেকে দূষণের অর্ধেকেরও বেশি ৫১ শতাংশের জন্য দায়ী। এই বিষয়টি মাথায় রেখে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM) ৮৯ নম্বর সংবিধিবদ্ধ নির্দেশিকা জারি করেছে যা এনসিআর জুড়ে সকল ধরনের যানবাহনের (মেয়াদ শেষ হওয়ার পরেও ব্যবহারযোগ্য নয় এমন) বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। এই পদক্ষেপের ফলে শুধুমাত্র দিল্লিতেই প্রায় ৬২ লক্ষ যানবাহন প্রভাবিত হবে।

হরিয়ানায় ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত ২৭.৫ লক্ষ, উত্তরপ্রদেশে ১২.৬৯ লক্ষ, রাজস্থানে ৬.২ লক্ষ মেয়াদ উত্তীর্ণ যানবাহন রয়েছে বলে জানা গিয়েছে এই রিপোর্টে।

কীভাবে বাস্তুবায়িত হবে এই নিষেধাজ্ঞা

পরিবহন বিভাগ দিল্লি পুলিশ, ট্রাফিক পুলিশ এবং দিল্লি পৌর কর্পোরেশন (এমসিডি)-র কর্মীদের জ্বালানি স্টেশন অর্থাৎ পেট্রোল পাম্পগুলিতে নিয়োগের একটি পরিকল্পনা তৈরি করেছে। কারণ অতিরিক্ত বয়সের বা মেয়াদ উত্তীর্ণ যানবাহন নিয়ে প্রচুর মানুষ তেল ভরাতে আসছেন বলে খবর পাওয়া গিয়েছে।

জানানো হয়েছে যে দিল্লি পুলিশের কর্মীরা ১ থেকে ১০০ নম্বর ফুয়েল স্টেশনে মোতায়েন থাকবেন এবং পরিবহন বিভাগের তরফে ১০১ থেকে ১৫৯ নং ফুয়েল স্টেশনে বিশেষ দল মোতায়েন করা হবে। পুরনো যানবাহনে জ্বালানি ভরার বিষয় পর্যবেক্ষণ ও প্রতিরোধ করার জন্য চিহ্নিত ৩৫০টি পেট্রোল পাম্পের প্রতিটিতে একজন করে ট্রাফিক পুলিশ অফিসার মোতায়েন থাকবেন। আইন-শৃঙ্খলা রক্ষার জন্য প্রতিটি পেট্রোল পাম্পে অতিরিক্ত দুজন করে পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
Skoda Slavia Facelift : চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
Royal Enfield Continental GT 650 : রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift

ভিডিও

Kolkata New Market Hotel Fire: হোটেলগুলিকে লাইসেন্স কে দিল? প্রশ্ন তুললেন Agnimitra Paul |ABP Ananda
BJP News: '‘কোনও দৃষ্টান্তমূলক অ্যাকশন হয় না...’',ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য প্রাক্তন পুলিশ কর্তা সলিলের
New Market Hotel Fire: নিউ মার্কেটের অগ্নিকাণ্ড,হোটেলের ভিতর সরু সরু গলি;নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা
New Market Hotel Fire News: শরীরে নেই পোড়া দাগ, তাও কীভাবে মৃত্যু ৯ জনের? হাসপাতাল সূত্র যা বলছে...
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget