এক্সপ্লোর

EV Charging Station: দেশের পেট্রোল পাম্পগুলিতেই থাকবে ইভি চার্জিংয়ের ব্যবস্থা ! কী পরিকল্পনা টাটার ?

Tata HPCL Tie Up: টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি এবং HPCL-এর চুক্তির মাধ্যমে সারা দেশে বৈদ্যুতিন গাড়ির চার্জিং স্টেশন বাড়ানো হবে। HPCL-এর ৫০০০ পেট্রোল পাম্পের মধ্যে ইলেকট্রিক চার্জার বসান হবে।

Petrol Pumps India: দেশের মধ্যে বৈদ্যুতিন গাড়ির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আর তাই বৈদ্যুতিন গাড়ি চার্জ দেওয়ার জন্য চার্জিং স্টেশনেরও চাহিদা বাড়ছে। দেশের বিভিন্ন জায়গায় ১০০টি চার্জিং স্টেশন তৈরি করার কথা জানিয়েছিল মারুতি সুজুকি। এবার দেশের পেট্রোল পাম্পগুলিতে ইভি চার্জার (EV Charging Station) বসানোর জন্য পরিকল্পনা করছে টাটা এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এই দুই সংস্থার মাঝে একটি চুক্তি ইতিমধ্যেই স্বাক্ষর হয়েছে।

পেট্রোল পাম্পেই বসবে বৈদ্যুতিন চার্জার

টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি এবং HPCL-এর এই চুক্তির মাধ্যমে সারা দেশে বৈদ্যুতিন গাড়ির চার্জিং স্টেশন বাড়ানোর প্রচেষ্টা করা হবে। এই চুক্তির অধীনে প্রথম পর্যায়ে HPCL-এর ৫০০০ পেট্রোল পাম্পের মধ্যে ইলেকট্রিক চার্জার বসান হবে। এই কাজের প্রথম ধাপ সম্পূর্ণভাবে শেষ করা হবে এই বছরের শেষের দিকে।

টাটা ও হিন্দুস্তান পেট্রোলিয়ামের মধ্যে মৌ চুক্তি     

টাটা এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে যার মাধ্যমে দেশজুড়ে পেট্রোল পাম্পেই বসান হবে ইভি চার্জার। পুরো ভারতে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের ২১,৫০০টি পেট্রোল পাম্প আছে। আর এর মধ্যে ৫০০০টি পেট্রোল পাম্পে ইভি চার্জিং স্টেশন (EV Charging Station) বসানোর জন্য উদ্যোগ নিয়েছে দুই সংস্থা। ২০২৪ সালের ডিসেম্বর মাসের মধ্যেই এই সমস্ত পেট্রোল পাম্পে ইভি চার্জার বসানর কাজ শেষ হয়ে যাবে বলেই জানা গিয়েছে।

দেশের রাস্তায় চলছে টাটার ইভি

ভারতে বৈদ্যুতিন গাড়ির দুনিয়ায় ৬৮ শতাংশ শেয়ার রয়েছে টাটার। এই সংস্থার ১.২ লক্ষ বৈদ্যুতিন গাড়ি চলে এখন ভারতের রাস্তায়। এখনও পর্যন্ত ভারতের বাজারে টাটা পাঞ্চ ইভি, টাটা টিয়াগো ইভি, টাটা টিগোর ইভি, টাটা নেক্সন ইভি এসেছে। বাজারে বিপুল বিক্রি এইসব গাড়ির। মূলত টাটা ইভির ক্রেতারা যাতে এই সমস্ত চার্জিং পয়েন্টগুলিতে চার্জ দিতে পারেন, সেই জন্যেই মূলত এই উদ্যোগ।

RFID কার্ডের মাধ্যমে লেনদেন   

টাটা সম্প্রতি একটি প্রেস বিবৃতিতে জানিয়েছে, এই দুই কোম্পানিই যৌথভাবে আর্থিক লেনদেনের জন্য একটি কো-ব্র্যান্ডেড RFID কার্ড তৈরি করেছে যাতে চার্জ দেওয়ার সময় (EV Charging Station) কোনও সমস্যা না হয় চার্জিং কস্ট দেওয়ার জন্য। হিন্দুস্তান পেট্রোলিয়ামের রিটেইল স্ট্র্যাটেজির জেনারেল ম্যানেজার দেবাশীষ চক্রবর্তী জানিয়েছেন, টাটা মোটরসের গাড়ির বর্ধিত চাহিদার সুযোগ নিতে চায় HPCL, আর এই পরিসরে ইভি চার্জিংয়ের ক্ষেত্রটিও বড় করতে চায় HPCL।  

আরও পড়ুন: Thar 5 Door: বাজারে আসছে মহিন্দ্রা থারের এই নয়া অবতার, ফিচার্স দেখলে চমকে যাবেন

সেরা শিরোনাম

TATA Car Price Hike : ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
Kia Syros EV: Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
Skoda Slavia Facelift : চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget