এক্সপ্লোর

Thar 5 Door: বাজারে আসছে মহিন্দ্রা থারের এই নয়া অবতার, ফিচার্স দেখলে চমকে যাবেন

Mahindra Cars: থারের ৫ ডোর আর্মাডা থ্রি ডোরের থেকে ইন্টিরিয়রের দিক দিয়ে প্রিমিয়াম লুক এনে দেবে বলেই জানা গিয়েছে। ফিচার্সেও টেক্কা দেবে থ্রি ডোরকে।

Mahindra Thar: এবার জানা গেল মহিন্দ্রা থারের এই নতুন মডেল আসতে চলেছে এই বছরই। আগামী ১৫ অগস্ট বাজারে আসবে মহিন্দ্রার থার ৫ ডোর মডেলটি (Mahindra Thar 5 Door)। এটাই নাকি রীতি। অর্থাৎ ১৫ অগস্টের দিনেই মহিন্দ্রার থ্রি ডোরের মডেল ও আরও অনায়ন্য বেশ কিছু মডেল আগে বাজারে এসেছে। ফলে সংস্থার রীতি মেনেই ১৫ অগস্টে থারের নতুন মডেল আসতে চলেছে। এই বছর বহুদিন ধরেই মহিন্দ্রার এই নতুন মডেলের আসার কথা চলছে। অপেক্ষায় ছিলেন বহু গাড়িপ্রেমী। জানা গেল কবে আসবে মহিন্দ্রার থার ৫ ডোর। দাম কী হবে ? ফিচার্সেই বা কী চমক থাকছে ?

কী পার্থক্য হবে থ্রি ডোরের সঙ্গে 

২০২৪ সালটা যেন মহিন্দ্রার (Mahindra Thar 5 Door) কাছে একটা অ্যাকশন-প্যাকড সময় হতে চলেছে। এর আগে মহিন্দ্রা থারের থ্রি ডোর মডেল এবং এক্সইউভি ৭০০ স্বাধীনতা দিবসের দিনেই বাজারে এসেছিল। থার ৫ ডোর অনেক বেশি প্র্যাক্টিক্যাল মডেল বলেই মনে হল। আর ফারাক বজায় রাখতে মহিন্দ্রা থ্রি ডোরের থেকে এর ডিজাইনও অনেকটাই আলাদা হতে চলেছে।

কী কী ফিচার্স থাকছে 

থারের ৫ ডোর আর্মাডা থ্রি ডোরের থেকে ইন্টিরিয়রের দিক দিয়ে প্রিমিয়াম লুক এনে দেবে বলেই জানা গিয়েছে। ফিচার্সেও টেক্কা দেবে থ্রি ডোরকে। ১৯ ইঞ্চির অ্যালয় হুইল, সানরুফ, রিয়ার ক্যামেরা, ৬ এয়ারব্যাগ, দুটো বড় স্ক্রিন, ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে এই গাড়িতে। তবে এর মধ্যে অতিরিক্ত দরজা যোগ করে এর হুইলবেস অনেকটাই লম্বা হয়েছে। আর পিছনেও অনেক বেশি স্টি স্পেস থেকে গিয়েছে।

পাওয়ারট্রেন

স্করপিও এন মডেলের মত এই থার ৫ ডোরের ক্ষেত্রেও একই চেসিসের উপর দাঁড়িয়ে আছে এই মডেলটি। ইঞ্জিনের ক্ষেত্রে দুটি বিকল্প রয়েছে। একটি ২.০ লিটার টার্বো পেট্রোল এবং ২.২ লিটার ডিজেল (২ × ২ এবং ৪ × ৪)।

দাম কত হবে 

এই মডেলের (Mahindra Thar 5 Door) ক্ষেত্রে দামটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ৫ ডোরের থার অনেক বেশি প্রিমিয়াম হয়ে উঠবে একথা ধরেই নেওয়া যায়। আর দামেও সেই প্রভাব পড়বে আবশ্যিকভাবে। থার ৫ ডোরের দাম আশা করা হচ্ছে ২৫-২৬ লাখের মধ্যে বা আশেপাশে হতে চলেছে। টপ এন্ড ৪ × ৪ ভার্সনের জন্য এই দামই থাকবে বলে মনে করা হচ্ছে। আর এখানে এসে থ্রি ডোরের দাম শেষ হচ্ছে, অর্থাৎ এই থ্রি ডোরের সঙ্গে ৫ ডোরের দামের ক্ষেত্রে অনেক ফারাক রয়েছে।   

আরও পড়ুন: Maruti Suzuki Brezza 2024: এবার ব্রেজার নতুন মডেল লঞ্চ করল মারুতি, ১৭.৩৮ কিলোমিটার দেবে মাইলেজ

সেরা শিরোনাম

Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
Skoda Slavia Facelift : চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
Royal Enfield Continental GT 650 : রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift

ভিডিও

Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget