এক্সপ্লোর

EV India: দেশে বিপুল হারে বাড়ছে ইভি নির্মাতা সংস্থা, বৈদ্যুতিন গাড়ির বাজার কতটা বাড়বে ?

India EV Production: গত বছর যে ৬৫টি মডেল ভারতের বাজারে লঞ্চ হয়েছে, তাঁদের মধ্যে ৮৫ শতাংশ মডেলই বৈদ্যুতিন গাড়ি। আর বেশিরভাগ ক্ষেত্রেই কিছু কিছু স্টার্টআপ এই ইভি নির্মাণের সঙ্গে যুক্ত।

EV Production: ভারতে দিন দিন বৈদ্যুতিন গাড়ির চাহিদা বিপুল হারে বেড়ে চলেছে। সরকারের তরফেও সবুজ শিল্পায়নের দিকে জোর দেওয়া হচ্ছে। সব মিলিয়ে সারা দেশজুড়ে ১৫০টিরও বেশি ইভি নির্মাতা স্টার্ট আপ সংস্থা গড়ে উঠেছে। বুধবার এ বিষয়ে একটি সমীক্ষার প্রতিবেদন প্রকাশ পায় আর তাতেই বৈদ্যুতিন গাড়ি নির্মাতা সংস্থার (India EV Production) এই পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে।

বৈশ্বিক বিনিয়োগকারী সংস্থা বার্নস্টেইনের একটি বিশ্লেষণ অনুসারে, ভারতের ইভি সেগমেন্ট (India EV Production) আগামী ১০ বছরে ১৫-২০ মিলিয়ন ইউনিট বার্ষিক ইভি বিক্রিতে পৌঁছাবে এবং ইভির বাজার প্রায় ১৫-২০ গুণ বাড়বে বলেই আশা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর যে ৬৫টি মডেল ভারতের বাজারে লঞ্চ হয়েছে, তাঁদের মধ্যে ৮৫ শতাংশ মডেলই বৈদ্যুতিন গাড়ি। আর বেশিরভাগ ক্ষেত্রেই কিছু কিছু স্টার্টআপ এই ইভি নির্মাণের সঙ্গে যুক্ত।

জানা গিয়েছে, গড়ে এখন যে সমস্ত ইভি বাজারে আসছে, সেখানে ২০২২ সালে ২.৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক ছিল আর এখন অর্থাৎ ২০২৩ সালে ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকে বদলে গিয়েছে। নতুন ইভি নির্মাণ নীতির অধীনে আরও কিছু কিছু পরিবর্তন এসেছে। গত সপ্তাহেই কেন্দ্র সরকার এই ইভি  নির্মাণ নীতির বদল এনেছে। এর ফলে শুধু যে বৈশ্বিক গাড়ি নির্মাতা সংস্থাদের ভারতে আনার চেষ্টা করা হবে, তাই নয় বরং আভ্যন্তরীণ বাজার ভাল করার চেষ্টাও করা হবে। এই নতুন ইভি নীতির ফলে ভবিষ্যতে ভারতে বিদেশি ইভি নির্মাণকারী সংস্থার কারখানা গড়ে ওঠার সমূহ সম্ভাবনা দেখা গিয়েছে।

এই নীতিতে বিদেশি সংস্থাগুলিকে ন্যূনতম ৪১৫০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে ভারতে। এমনকী এর মধ্যে দিয়ে দেশের মধ্যেই তাঁদের ইভি নির্মাণ করতে হবে। তিন বছরের মধ্যে দেশে কারখানা গড়ে তুলতে পারলে সরকারের তরফে রফতানি শুল্কে বিপুল ছাড় দেওয়া হবে বলেও জানা গিয়েছে।

ভারতের বৈদ্যুতিন গাড়ির বাজার ক্রমেই বেড়ে চলেছে। সবুজ যাতায়াত ও সবুজ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে একাধারে ইভি নির্মাণের পাশাপাশি চার্জিং পরিকাঠামো গড়ে তোলার কথাও ভাবা হচ্ছে। ধারণা করা হচ্ছে, আগামী ২০২৩ সালের মধ্যে দেশে ১ কোটি ইভি নির্মাণ হবে। ৫ কোটি কর্মসংস্থান হবে, এমনটাই বলেছেন কেন্দ্রীয় সড়কমন্ত্রী নীতীন গডকড়ী।

আরও পড়ুন: 

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget