এক্সপ্লোর

Kolkata Air Pollution: এবার দিল্লির সঙ্গে পাল্লা কলকাতার, শহরে দূষণের মাত্রা নিয়ে বাড়ছে শঙ্কা

Kolkata News: কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য বলছে, আজ সকাল ১১টায় দূষণের মাত্রা বালিগঞ্জে ২০৩, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কাছে ১৯৬, যাদবপুর ১৮৫, বিধাননগর ১৪১।

কলকাতা: দূষণের চাদরে ঢাকা পড়েছে দিল্লি। রাজধানীতে দূষণের মাত্রা ৫০০ ছুঁইছুঁই। দূষণ-দৌড়ে পিছিয়ে নেই কলকাতাও (Kolkata Air Pollution)। শহরের একাধিক জায়গায় দূষণের মাত্রা ২০০ ছাড়িয়েছে।

দূষণের মাত্রা নিয়ে বাড়ছে শঙ্কা: তুলনামূলকভাবে যেখানে সবুজ বেশি, সেই ফোর্ট উইলিয়ামে দূষণের মাত্রা ২২৭, ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে দূষণের পরিমাণ ১৮৬। শহরের ফুসফুস রবীন্দ্র সরোবর এলাকাতেও দূষণ-মাত্রা ১৩৯। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য বলছে, আজ সকাল ১১টায় দূষণের মাত্রা বালিগঞ্জে ২০৩, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কাছে ১৯৬, যাদবপুর ১৮৫, বিধাননগর ১৪১।

পরিবেশবিদদের মতে, শীতের শুরুতেই যদি এই পরিস্থিতি হয়, তাহলে কলকাতার অবস্থাও দিল্লির মতো হবে। এপ্রসঙ্গে পরিবেশবিদ নব দত্ত বলেন, "১৫ বছরের গাড়ি যেগুলো একেবারে বাণিজ্যিক ব্যবহারের গাড়ি, সেগুলো পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনের কাজ যখনই এই পরিস্থিতি তৈরি হয়... বারবারই কোর্ট বলে। আজকে প্রায় দীর্ঘ ২০ বছর এটা চলে। নির্দিষ্ট ডেডলাইন দেওয়া হয়। তারপর কিছু গাড়ি বসে। বেশিরভাগ গাড়িই চলতে থাকে। ওয়েস্ট ম্যানেজমেন্ট বলে কিছু নেই। ওয়েস্ট বার্নিং একটা বড় সমস্যা। ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলররা একটা ফর্মুলা বের করেছেন। রাতের অন্ধকারে সেই বর্জ্য পুড়িয়ে ফেলছেন। সে কটাতে বায়ুদূষণ সৃষ্টি হয়, তার মধ্যে একটা হচ্ছে গাড়ির দূষণ। আরেকটা বর্জ্য পোড়ানো। কলকাতায় কয়েক বছরে জলাশয় বুজিয়ে ফেলেছে। গাছ কাটা হয়েছে। নতুন গাছ পুঁতলেও তা যথেষ্ট নয়।'' 

এই অবস্থায় কীভাবে ভাল রাখবেন শিশুকে? 

এপ্রসঙ্গে শিশুরোগ বিশেষজ্ঞ জয়দেব রায় বলেন, "প্রশ্বাসের মাধ্যমে এই বাতাস শিশুদের ফুসফুসে অনেক বেশি মাত্রায় প্রবেশ করবে। উচ্চতা কম হলেও যেসব এয়ার পার্টিকল নিচে রয়েছে সেসব ঢুকছে শরীরে। ফুসফুসের উপর তো বটেই মস্তিষ্ক, হার্টের উপরও প্রভাব ফেলে। অযথা শিশুদের বাইরে বের করবেন না। যদি বের করতে হয় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। শিশুরা হাঁপিয়ে যাচ্ছে। এই সময় প্রিভেন্টার ইনহেলার অবশ্যই ব্যবহার করবেন।'' 

অবাধ উত্তুরে হাওয়ায় পারদ পতন অব্যাহত। আজ কলকাতার  সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২  ডিগ্রি কম। পুরুলিয়া ১২, শ্রীনিকেতন ১৩, ঝাড়গ্রাম ১৪, বর্ধমানে ১৫-র ঘরে নেমেছে পারদ। রাজ্যজুড়ে শীতের আমেজ। উত্তরবঙ্গের ৩ জেলায় ঘন কুয়াশা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার কারণে কমেছে দৃশ্যমানতা। সপ্তাহভর গোটা রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে। তবে এখনই কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Bus Problem: কমছে সংখ্যা, বন্ধ হচ্ছে রুট; সরকারি বাস নিয়ে শঙ্কায় যাত্রীরা

সেরা শিরোনাম

Anandapur Assault Case: আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
Bangladesh News: বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
Bangladesh News: বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
Kunal Ghosh on Agnimitra Paul Park Street Incident: ধমক দিয়েছিলেন অগ্নিমিত্রা, সেই ফুটপাতনিবাসী মহিলার সঙ্গে দেখা করে মানবিকতার বার্তা কুণালের
ধমক দিয়েছিলেন অগ্নিমিত্রা, সেই ফুটপাতনিবাসী মহিলার সঙ্গে দেখা করে মানবিকতার বার্তা কুণালের

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! উঠল তোলাবাজির অভিযোগ
Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget