এক্সপ্লোর

Car Discount: গণেশ চতুর্থীতে ৬ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে মারুতি, হুন্ডাই, টাটা ! কোন কোন গাড়ি মিলবে সস্তায় ?

Ganesh Chaturthi Offer 2025: হোন্ডা ২০২৫ সালের অগস্ট মাসে দ্য গ্রেট হোন্ডা ফেস্ট উদযাপন করছে। এই সময়ে হোন্ডা অ্যামেজ, হোন্ডা সিটি আর হোন্ডা এলিভেটের মত মডেলগুলিতে দুর্দান্ত অফার পাওয়া যাচ্ছে।

Discount Offer: গণেশ চতুর্থীর মধ্য দিয়েই ২০২৫ সালের উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে যেন আজ থেকেই। আর ভারত জুড়ে আজ অনেকেই গাড়ি কেনাকে শুভ বলে মনে করেন। তাই এই বিশেষ দিন উপলক্ষ্যে মারুতি সুজুকি, হুন্ডাই, হোন্ডা, টাটা আর এমজি মোটরসের মত বড় বড় গাড়ি কোম্পানিগুলি গ্রাহকদের আকৃষ্ট করতে বিশাল ছাড়ের সুযোগ নিয়ে এসেছে। এবার কিছু কিছু মডেলে ৬ লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ দেওয়া হচ্ছে গ্রাহকদের। কোন কোন মডেল সস্তায় মিলবে আজ কিনলে ?

MG Motors-এর ছাড়

এমজি মোটরস তাদের সবথেকে জনপ্রিয় গাড়ির মডেল কমেট ইভি, জেডএস ইভি, অ্যাস্টর, হেক্টর ও গ্লোস্টারের উপরে বিশেষ ছাড় ঘোষণা করেছে। গ্রাহকরা কমেট ইভিতে প্রায় ৫৬ হাজার টাকা ছাড় পাচ্ছেন যেখানে জেডএস ইভি ও অ্যাস্টরে ১.১০ লক্ষ টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে।  যারা এই হেক্টর গাড়ি কিনছেন তাদের জন্য সংস্থা দেবে ১.১৫ লক্ষ টাকার অতিরিক্ত নগদ বোনাস। আর এমজি মোটরসের বিলাসবহুল এসইউভি গ্লস্টারে দিচ্ছে ৬ লক্ষ টাকা পর্যন্ত ছাড়।

হোন্ডার ‘দ্য গ্রেট হোন্ডা ফেস্ট’ শুরু

হোন্ডা ২০২৫ সালের অগস্ট মাসে দ্য গ্রেট হোন্ডা ফেস্ট উদযাপন করছে। এই সময়ে হোন্ডা অ্যামেজ, হোন্ডা সিটি আর হোন্ডা এলিভেটের মত মডেলগুলিতে দুর্দান্ত অফার পাওয়া যাচ্ছে। হোন্ডা সিটিতে দেওয়া হচ্ছে ১.০৭ লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ। অন্যদিকে হাইব্রিড ভার্সন সিটি-ই-এইচইভিতে ৯৬ হাজার টাকার ছাড়ের ঘোষণা করা হয়েছে। হোন্ডা এলিভেটের টপ এন্ড জেডএক্স মডেলটিতে সর্বোচ্চ সুবিধে রয়েছে। এর মধ্যে ১.২২ লক্ষ টাকা পর্যন্ত অফার রয়েছে। সেকেন্ড জেনারেশনের অ্যামেজ গাড়ি কিনলে গ্রাহকরা পাবেন ৭৭,২০০ টাকা পর্যন্ত ছাড়।

মারুতি সুজুকির ফেস্টিভ অফার

এই গণেশ চতুর্থীতে মারুতি সুজুকি তাদের অনেক জনপ্রিয় মডেলেই ছাড় দিচ্ছে। সংস্থা তাদের জিমনি আলফা ভ্যারিয়ান্টে ১ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। সুইফট এএমটি মডেল কিনলে আপনি পাবেন ১.১ লক্ষ টাকার ছাড় আর ওয়াগন আর এলএক্সআই মডেলে ১.১৫ লক্ষ টাকার ছাড় পাওয়া যাচ্ছে। এসইউভি গ্র্যান্ড ভিতারাতে ২ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। হুন্ডাই সংস্থাও তাদের গ্র্যান্ড আই১০ নিওস গাড়িতে ৩০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং ২৫ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় দিচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tata Sierra EV QWD: এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক

ভিডিও

Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট
Congress Protest: এই অনন্তকে গ্রেফতার করতে হবে। তাঁর সাংসদ পদ বাতিল করতে হবে: শুভঙ্কর
Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি
Samik Bhattacharya: 'সারা ভারতবর্ষের জাতীয়তাবাদী মানুষ ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে দেখতে চায় : শমীক
Nandigram News: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ের নাম নেতাজির নামে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget