এক্সপ্লোর

Electric Vehicle Charging Stations: মোদি সরকারের বড় ঘোষণা, ভারতজুড়ে তৈরি হবে ৭ হাজারের বেশি ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন

Electric Vehicle: পরিসংখ্যান অনুসারে বর্তমানে ভারতে প্রাত ৬৫৮৬টির কাছাকাছি চার্জিং স্টেশন রয়েছে ভারতজুড়ে। এরপরে আরও ৭৪৩২টি চার্জিং স্টেশন তৈরির কথা ঘোষণা করা হয়েছে।

Electric Vehicle Charging Stations: ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল (Electric Vehicle)। চাহিদা বাড়ছে দু'চাকা থেকে চারচাকা- সব ধরনের ইলেকট্রিক গাড়ির। এর মধ্যেই দারুণ এক ঘোষণা করেছে নরেন্দ্র মোদি সরকার। সম্প্রতি ৮০০ কোটি টাকার একটি প্রোজেক্টের কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে। এই প্রোজেক্টের লক্ষ্য হল ভারতজুড়ে ইলেকট্রিক গাড়ির জন্য চার্জিং স্টেশন (Charging Stations) তৈরি করা। কেন্দ্রীয় মন্ত্রী মহেন্দ্র নাথ পাণ্ডে (হেভি ইন্ডাস্ট্রি বা ভারী শিল্প) সম্প্রতি ঘোষণা করেছে সারা দেশে ৭৪৩২টি ফাস্ট চার্জিং স্টেশন তৈরি হয়। এই চার্জিং স্টেশনগুলি তৈরি করবে ইন্ডিয়ান অয়েল, ভারতে পেট্রোলিয়াম এবং হিন্দুস্থান পেট্রোলিয়াম- এইসব পাবলিক সেক্টর আন্ডারটেকিং অয়েল মার্কেটিং কোম্পানি। পরিসংখ্যান অনুসারে বর্তমানে ভারতে প্রাত ৬৫৮৬টির কাছাকাছি চার্জিং স্টেশন রয়েছে ভারতজুড়ে। এরপরে আরও ৭৪৩২টি চার্জিং স্টেশন তৈরির কথা ঘোষণা করা হয়েছে। দু'চাকার ইলেকট্রিক যান, চারচাকার ইলেকট্রিক যান, হাল্কা বাণিজ্যিক যানবাহন এবং মিনিবাস চার্জ করা যাবে এইসমস্ত চার্জিং স্টেশনে।
 
কোথায় তৈরি হবে এইসব চার্জিং স্টেশন
 
বিভিন্ন হাইওয়ের পাশে এইসব চার্জিং স্টেশন তৈরি হবে। কারণ সরকারের মতে, এই হাইওয়ে দিয়ে যাতায়াত করেন সাধারণ মানুষ। ভারতের সমস্ত মেট্রো শহরে এইসব ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন তৈরি হবে। এছাড়াও MoHUA- এর ঘোষণা করা স্মার্ট সিটি ও মিলিয়ন প্লাস সিটিগুলোতেও তৈরি হবে ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন। পাহাড়ি শহর সংলগ্ন রাস্তাঘাটেও এইসব চার্জিং স্টেশন তৈরি হবে। এর পাশাপাশি দেশের বিভিন্ন হাইওয়ে এবং এক্সপ্রেসওয়েতেও তৈরি হবে ইলেকট্রিক ভেহিকেলের চার্জিং স্টেশন।
 
ইতিমধ্যেই ভারতের বিভিন্ন শহরে ইলেকট্রিক ভেহিকেলের জন্য চার্জিং স্টেশন তৈরি করেছে বেশ কিছু স্টার্টআপ সংস্থা
 
বেঙ্গালুরুর ইলেকট্রিক ভেহিকেল (Electric Vehicle) নির্মাণকারী সংস্থা (স্টার্ট আপ) Ather Energy ভারতের ৮০টি শহরে ১০০০- এরও বেশি ফাস্ট চার্জিং স্টেশন (Fast Cahrging Station) ইনস্টল করেছে। এই সমস্ত চার্জিং স্টেশনে Ather Energy কোম্পানির তৈরি করা ইলেকট্রিক স্কুটার চার্জ দেওয়া সম্ভব হবে। জানা গিয়েছে, Ather Energy সংস্থার তৈরি করা এই সমস্ত চার্জিং স্টেশনের নাম Ather Grids। বেঙ্গালুরুর স্টার্ট আপ কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সাল অর্থাৎ চলতি বছর শেষ হওয়ার আগে ২৫০০- এর বেশি চার্জিং স্টেশন তৈরি করবে তারা। শুধু ইলেকট্রিক স্কুটার নয়, ইলেকট্রিক গাড়িও চার্জ দেওয়া সম্ভব হবে এই সব চার্জিং স্টেশনে অর্থাৎ Ather Grids- এ। এবছর মার্চ মাস পর্যন্ত এই সমস্ত চার্জিং স্টেশনে ফ্রিতে অর্থাৎ বিনামূল্যে ইলেকট্রিক স্কুটার, বাইক এবং গাড়ি চার্জ দেওয়া যাবে বলে জানা গিয়েছে। ইউজারদের সুবিধার জন্য রয়েছে Ather Grid App। এই অ্যাপের মাধ্যমে ইউজাররা নিজের এলাকার কাছাকাছি চার্জিং স্টেশন সহজেই খুঁজে পাবেন। তারপর সেখানে গিয়ে পরিষেবা নিতে পারবেন।
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Nissan Tekton vs Kia Seltos: টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
Kia New Car: Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Maruti XL6 Update : টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget