এক্সপ্লোর

Honda Activa: এক চার্জেই ছুটবে ১০৪ কিমি ! এই দিনে বাজারে আসবে হোন্ডার নয়া বৈদ্যুতিন স্কুটার

Honda Electric Scooter: হোন্ডার এই বৈদ্যুতিন স্কুটারে থাকবে ২টি রাইডিং মোড- স্ট্যান্ডার্ড এবং স্পোর্ট। স্ট্যান্ডার্ড মোডে অ্যাক্টিভা বৈদ্যুতিন স্কুটারে একবার ফুলচার্জে ১০৪ কিমি রাস্তা যেতে পারবেন।

Honda Activa Scooter: আপনি যদি এই মাসের মধ্যে কোনো নতুন স্কুটার কিনতে চান, তাহলে খানিক অপেক্ষা করলেই বড় চমক দেখতে পারেন আপনি। হোন্ডা (Honda Activa) এই প্রথম তাদের জনপ্রিয় স্কুটার অ্যাক্টিভার একটি বৈদ্যুতিন ভার্সন আনতে চলেছে বাজারে। হোন্ডা মোটরসাইকেল এবং স্কুটার সংস্থা আগামী ২৭ নভেম্বর বহুল জনপ্রিয় অ্যাক্টিভার (Honda Activa Electric Scooter) বৈদ্যুতিন ভার্সন আনতে চলেছে বাজারে। এই বৈদ্যুতিন স্কুটারের টিজারও প্রকাশ করেছে এই সংস্থা। এতে দেখা যাচ্ছে এই বৈদ্যুতিন স্কুটারে ইনস্টল করা হয়েছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।

জানা গিয়েছে হোন্ডার এই বৈদ্যুতিন স্কুটারে থাকবে ২টি রাইডিং মোড- স্ট্যান্ডার্ড এবং স্পোর্ট। এই স্ট্যান্ডার্ড মোডে হোন্ডা অ্যাক্টিভা বৈদ্যুতিন স্কুটারে আপনি একবার ফুলচার্জে ১০৪ কিমি রাস্তা যেতে পারবেন। তবে স্পোর্ট মোডে যেহেতু এই স্কুটার আরও বেশি শক্তি ব্যয় করবে, ফলে এর মাইলেজ খানিক কমতে পারে এই মোডের জন্য। এখনও তা জানায়নি সংস্থা।

হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিকের বৈশিষ্ট্য ও দাম

অন্য স্কুটারের মত এই হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটারেও সম্পূর্ণ ডিজিটাল মিটার থাকতে চলেছে যা কিনা স্কুটার আরোহীদের স্মার্টফোনের সঙ্গে সংযোগ সাধনে সক্ষম। সংস্থার পক্ষ থেকে যে টিজার প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক অনেক ডিসপ্লে ভ্যারিয়ান্টের সঙ্গে বাজারে আসবে। টিজারে দেখা যাচ্ছে দুটি ভিন্ন ডিজিটাল ডিসপ্লে যা এর বিভিন্ন ট্রিমের ক্ষেত্রে ব্যবহৃত হবে।

হোন্ডা অ্যাক্টিভার বৈদ্যুতিন ভার্সনে রয়েছে রাইডার ইন্টিগ্রেটেড নেভিগেশনের সুবিধে যা সহজেই যে কোনো রুট খুঁজে পেতে সাহায্য করবে। এছাড়া রাইডার তাঁর পছন্দ অনুযায়ী গানও চালাতে ও নিয়ন্ত্রণ করতে পারেন এর মাধ্যমে। এই স্কুটারে থাকবে ডুয়াল রাইডিং মোড যার মধ্যে স্পোর্টস ও স্ট্যান্ডার্ড মোড থাকবে। এছাড়াও গ্রাহকরা এই স্কুটারে ব্যাটারির শক্তি ও কত খরচ হল তার রিয়েল টাইম আপডেট পাবেন। এই স্কুটারের দাম শুরু হতে চলেছে ১ লক্ষ টাকা থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: EV Cars: রোড ট্যাক্স, রেজিস্ট্রেশন ফি কিছুই দিতে হবে না, বৈদ্যুতিন গাড়িতে অঢেল সুযোগ এই রাজ্যে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saptahik Rashifal: চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Maruti Brezza Facelift : বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন
বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন
Cars Under 5 Lakh : ৫ লাখে ৪ স্টার সুরক্ষা, কেউ দিচ্ছে ৩৩ কিমি মাইলেজ, ভারতের বাজারে এগুলি হল বাজেট কার
৫ লাখে ৪ স্টার সুরক্ষা, কেউ দিচ্ছে ৩৩ কিমি মাইলেজ, ভারতের বাজারে এগুলি হল বাজেট কার

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget