এক্সপ্লোর

Honda Elevate 5 Seater SUV: ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে হন্ডার নতুন Elevate এসইউভি, কেমন হতে পারে ডিজাইন এবং আয়তন?

Honda Elevate SUV: অনুমান, এটি শুধুমাত্র পেট্রোল ভ্যারিয়েন্টেই লঞ্চ হবে। কারণ হন্ডা কর্তৃপক্ষ এখন আর ডিজেল ইঞ্জিন তৈরি করছে না। এই গাড়িতে থাকবে ৫টি সিটের ব্যবস্থা।

Honda Elevate 5 Seater SUV: হন্ডা সংস্থা অবশেষে ভারতে তাদের নতুন এসইউভি প্রকাশ্যে আনতে চলেছে। ভারতের গাড়ির বাজারের জন্যই তৈরি হয়েছে এই এসইউভি। শোনা যাচ্ছে, উৎসবের মরসুমে এই নতুন হন্ডা এসইউভি ভারতে লঞ্চ হতে পারে। সূত্রের খবর, গাড়ি প্রকাশ্যে আনার এক থেকে দু'মাসের মধ্যে মডেল বাজারে লঞ্চ করবে হন্ডা কর্তৃপক্ষ। সম্ভবত নতুন হন্ডা এসইউভির নাম হতে চলেছে Elevate। অনুমান, এটি শুধুমাত্র পেট্রোল ভ্যারিয়েন্টেই লঞ্চ হবে। কারণ হন্ডা কর্তৃপক্ষ এখন আর ডিজেল ইঞ্জিন তৈরি করছে না। 

ডিজাইন 

হন্ডার নতুন এসইউভি Elevate সংস্থার 'সিটি' প্ল্যাটফর্মের জনপ্রিয় মডেল। দামেও বেশ চড়া হবে এই আগড়ি, এমনটাই অনুমান। ভারতের জন্য এই এসইউভি ডিজাইন করা হলেও আগামী দিনে বিশ্বের অন্যান্য দেশের গাড়ির বাজারেও এই গাড়ি লঞ্চ হবে। তবে ভারতে প্রথম বিক্রি শুরু হবে বলে অনুমান। ডিজাইনের দিক থেকে হন্ডার নতুন এসইউভি Elevate একটা আলাদা ধরনের দেখতে হবে বলে অনুমান করা হচ্ছে। এই গাড়িতে থাকতে পারে two-part grille এবং স্লিম হেডল্যাম্প। এছাড়াও হন্ডা সিটি মডেলের মতো টাচস্ক্রান এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেখার সম্ভাবনা রয়েছে আসন্ন গাড়িতে। নতুন হন্ডা Elevate এসইউভিতে থাকতে পারে কানেক্টেড কার টেক, ওয়্যারলেস চার্জিং, সানরুফ এবং আরও অনেক ফিচার থাকতে পারে। 

আয়তন

আকার-আয়তনের দিক থেকে নতুন হন্ডা Elevate একটি কমপ্যাক্ট এসইউভি হতে চলেছে। কারণ এই গাড়ি লম্বায় ৪ মিটারের বেশি, ৪.৩ মিটারের আশপাশে হতে চলেছে বলে শোনা গিয়েছে। এই সাইজ অনেকটাই হুন্ডাই ক্রেটার সঙ্গে সামঞ্জস্য রাখবে। ফলে নতুন হন্ডা Elevate এসইউভি বাজারে লঞ্চ হলে ভারতে হুন্ডাই ক্রেটার সঙ্গে বেশ ভালই প্রতিযোগিতায় নামবে বলে মনে করছেন গাড়ি বিশেষজ্ঞদের একাংশ। এর পাশাপাশি শোনা যাচ্ছে, হুন্ডাই Elevate গাড়িতে থাকতে পারে ১.৫ লিটারের একটি পেট্রোল ইঞ্জিন। এর সঙ্গে হয় একটি ৬ স্পিড ম্যানুয়াল অথবা একটি সিভিটি অটোম্যাটিক সঙ্গে প্যাডেল শিফটার থাকতে পারে। 

সম্ভাব্য দাম

হন্ডা Elevate এসইউভির দাম ১১ লক্ষ টাকা থেকে শুরু হতে পারে। এটি অবশ্য বেস মডেল বা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে হতে পারে বলে অনুমান করা হয়েছে। তবে এই গাড়ির একটি হাইব্রিড ভার্সানও লঞ্চের সম্ভাবনা রয়েছে যা এখনই Elevate মডেলের সঙ্গে লঞ্চ হবে না। পরে হন্ডা Elevate এসইউভি-র হাইব্রিড মডেল লঞ্চ হতে পারে। হন্ডা সংস্থার জন্য তাদের Elevate মডেল গুরুত্বপূর্ণ একটি গাড়ি। সংস্থার লক্ষ্য রয়েছে এই গাড়িকে ভারতের বেস্ট সেলিং কার- এর খেতাব দেওয়ার। কারণ এটিই প্রথম কমপ্যাক্ট এসইউভি। 

আরও পড়ুন- যত বেতন তার চেয়ে বেশি কাজ? আন্তর্জাতিক শ্রমিক দিবসে জেনে নিন আদৌ এই নিয়ম রয়েছে কি না!

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget