এক্সপ্লোর

Holi Colour: গাড়ি-বাইকে রঙের দাগ ! কীভাবে সহজে দূর করবেন জানেন ?

Remove Holi Colour Stains : জামা-কাপড়ে রঙের দাগ লাগলে তা বদলে নেওয়া যায়, কেচে ধুয়ে সেই রঙের দাগ তুলেও নেওয়া যায়। কিন্তু গাড়িতে বা বাইকে রঙ লাগলে সেই দাগ তোলা অনেক কঠিন হয়ে পড়ে।

Remove Colour Stains: রঙের উৎসব শুরু হয়ে গিয়েছে। সারা জায়গায় চলবে রঙ খেলা, আবির ওড়ান। রাস্তাঘাট, বাড়ির দেওয়াল থেকে শুরু করে সর্বত্র রঙে রঙে ছেয়ে যাবে। আর নিজের গাড়ি বা বাইক থাকলে, তাতেও যে রঙ লাগার সমূহ সম্ভাবনা থেকে যায়। আর একবার রঙ লেগে গেলে সেই রঙ যেন উঠতেই চায় না। ফলে গাড়ির চেহারা নষ্ট হয়ে যায়। তবে অনেকে ভাবেন এই রঙ তুলতে গেলে গাড়ির যে নিজস্ব রঙ তা উঠে যাবে বা হালকা হয়ে যাবে। কিন্তু বেশ কিছু উপায় অবলম্বন করলেই এই সমস্যা (Remove Colour Stains) আর হবে না। খুব সহজে গাড়ির নিজস্ব রঙ বজায় রেখেই গাড়িতে লেগে থাকা হোলির রঙের দাগ তুলে ফেলা যাবে।

গাড়ি-বাইক থেকে কীভাবে রঙের দাগ তুলবেন ?

জামা-কাপড়ে রঙের দাগ লাগলে তা বদলে নেওয়া যায়, কেচে ধুয়ে সেই রঙের দাগ তুলেও নেওয়া যায়। কিন্তু গাড়িতে বা বাইকে রঙ লাগলে সেই দাগ তোলা অনেক কঠিন হয়ে পড়ে। আর সেই দাগ ফেলে রাখলে চিরদিনের মতই বসে থেকে যায়। এর জন্য খুব কড়া পরিস্কারক না ব্যবহার করাই ভাল। কারণ এতে গাড়ির নিজস্ব রঙ নষ্ট হতে পারে।

নরম কাপড় আর সাবান জল

প্রাথমিকভাবে কোনও পরিস্কারক ব্যবহার করার আগে গাড়ির যে অংশে রঙ লেগেছে, সেই জায়গাটা সাবান জলে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এতে রঙের দাগ (Remove Colour Stains) খানিক হালকা হতে পারে। তারপর একটা নরম কাপড় নিয়ে আসতে হবে ধরে ধরে জায়গাটা হাত দিয়ে মুছে দেওয়ার জন্য। ভুলেও ব্রাশ বা শক্ত কিছু ব্যবহার করা যাবে না, এতে গাড়িতে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা বেড়ে যায়।

ওয়াক্সিং করিয়ে নেওয়া যেতে পারে

সাবানগুঁড়ো জলে ভিজিয়ে সেই জল দিয়ে বারবার ধুয়ে নিতে হবে জায়গাটা। তারপর প্রতিবারের শেষে কাপড় দিয়ে মুছতে হবে। ধোয়া হয়ে গেলে মোম বা কোনও পলিশ দিয়ে ওয়াক্সিং করালে গাড়ির যে জায়গায় রঙের দাগ লেগেছিল সেখানটায় আবার কোনও দাগ লাগার সম্ভাবনা এড়ান যায়। তাছাড়া রোদের তাপ, হাওয়া-ধুলো থেকেও বাঁচান যায় ঐ অংশটাকে।   

আরও পড়ুন: Most preferred Car Colour: গাড়ির কোন রং পছন্দের তালিকায় শীর্ষে? আপনার সঙ্গে মিলছে?

সেরা শিরোনাম

Petrol Saving Tips : কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
Electric Vehicle: বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget