এক্সপ্লোর

Auto News: হুন্ডাইকে টেক্কা দেবে কিয়া ! ক্রেটা নাকি সেলটোস ফেসলিফট, কোন গাড়ির কী এক্স ফ্যাক্টর ?

Hyundai Creta 2024 vs Kia Seltos facelift: এবার কিয়া সেলটোসের সঙ্গে পাল্লা দিয়ে বাজারে আসতে চলেছে হুন্ডাই ক্রেটা ২০২৪। ফিচার্স আর লুক দুটো ক্ষেত্রেই সমানে সমানে টেক্কা দেবে হুন্ডাইয়ের নতুন মডেল।

সোমনাথ চট্টোপাধ্যায়: কম্প্যাক্ট SUV-র জগতে এবার জোর লড়াই। যাকে বলা যেতে পারে ভাইয়ে ভাইয়ে বিবাদ। গত বছর কিয়া সেলটোসের আপডেটেড ভার্সন বাজারে এসেছিল বেশ কিছু পরিবর্তনের পর। আর সেই থেকে এই সেলটোস (Kia Seltos Facelift) মডেলই ছিল ফিচার্সের দিক থেকে অন্যতম সেরা SUV মডেল। কিন্তু এবার সেলটোসের সঙ্গে পাল্লা দিয়ে বাজারে আসতে চলেছে হুন্ডাই ক্রেটা ২০২৪ (Hyundai Creta 2024)। ফিচার্স আর লুক দুটো ক্ষেত্রেই একেবারে সমানে সমানে টেক্কা দেবে হুন্ডাই। তবে এক্স ফ্যাক্টর কী এই দুই মডেলের ? দেখে নেওয়া যাক।

আকার নাকি লুক ?

প্রথমত আকারের দিক থেকে দেখতে গেলে ক্রেটার নতুন মডেল আগেরটির মত একই হলেও লুকের দিক থেকে এটি আগের থেকে অনেকটাই বড়। বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেটার দুটি মডেল একইরকম হলেও লুক সম্পূর্ণ আলাদা। নতুন ক্রেটার মধ্যে একটা টাফ লুক আছে, একটা আলট্রা প্রো বিশেষত্ব আছে। এর H-shaped DRL কিংবা নতুন গ্রিল একে আলাদাই একটা লুক এনে দিয়েছে। বিশ্বের অন্যান্য দেশে হুন্ডাইয়ের যে সমস্ত মডেল বিক্রি হয়, সেই আন্তর্জাতিক মানের লুক রয়েছে এই ক্রেটা ২০২৪-এ। অন্যদিকে সেলটোস ফেসলিফটের (Kia Seltos Facelift) লুকে আলাদা কিছু চোখে পড়ে না। আগের মডেলের মতই এর লুক বহাল রয়েছে, তবে এতে একটু শার্প এজ লক্ষ্য করা গিয়েছে। দুটি গাড়ির ক্ষেত্রেই ফুল উইডথ এলইডি টেইল ল্যাম্প থাকলেও দুটির এক্সিকিউশন সম্পূর্ণ আলাদা।

ইন্টিরিয়রে বদল

নতুন ক্রেটার (Hyundai Creta 2024) মধ্যে ইন্টিরিয়রে এসেছে আমূল বদল। যুক্ত হয়েছে বড় আকারের একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, একইরকম বড় মাপের টাচস্ক্রিন। ড্যাশবোর্ড বদলেছে, টাচ কন্ট্রোলও বদলে গিয়েছে এই গাড়িতে। অন্যদিকে সেলটোসের মধ্যেও জায়ন্ট স্ক্রিন দেখা গিয়েছে, সঙ্গে কিছু কিছু কন্ট্রোল বাটন আলাদা রয়েছে এই মডেলে।

ফিচার্সে ঠাসা

ফিচার্সের দিক থেকে কে কাকে টেক্কা দেবে তা সহজে বলা মুশকিল। হুন্ডাই ক্রেটা ২০২৪-এর ক্ষেত্রে প্যানোরমিক সানরুফ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ADAS level 2, ডুয়াল জোন ক্লাইমেট কনট্রোল, ৮ ইঞ্চির হেড আপ ডিসপ্লে, ইলেকট্রিক পার্কিং ব্রেক রয়েছে। এক কথায় ফিচারে মোড়া গাড়ি। সেলটোসের ক্ষেত্রে একইসঙ্গে এই ফিচার্সগুলি রাখা হয়েছে।

ইঞ্জিন কোনটার কেমন?

ইঞ্জিনের ক্ষেত্রেও সমতা রয়েছে। সেলটোস (Kia Seltos Facelift) হোক বা ক্রেটা ফেসলিফট, দুই ক্ষেত্রেই ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন রয়েছে গাড়িতে। তবে ক্রেটা মডেলে একইসঙ্গে ম্যানুয়াল এবং ডিসিটি অটো মোড থাকলেও সেলটোসের ক্ষেত্রে ডিসিটির সঙ্গে রয়েছে আইএমটি।

তবে হুন্ডাই ক্রেটা ২০২৪-এর (Hyundai Creta 2024) ক্ষেত্রে যেমন একটু টাফ লুক, কমফর্টের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রিমিয়াম SUV লুক দেওয়ার চেষ্টা হয়েছে, তেমন অন্যদিকে সেলটোসের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে স্পোর্টস লুককে।

আরও পড়ুন: New Hyundai Creta 2024: ২৫০০০ টাকাতেই বুকিং, কী চমক রয়েছে হুন্ডাই ক্রেটার নতুন এই মডেলে ?

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget