এক্সপ্লোর

India UK FTA: ভারত-ব্রিটেন চুক্তিতে সত্যিই কি সস্তা হবে গাড়ির দাম ? কী কী বদল আসবে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ?

India UK Agreement: আপনি যদি ভেবে থাকেন যে এই ভারত-ব্রিটেন চুক্তির ফলে ব্রিটেন থেকে আসা গাড়িগুলি অনেক সস্তা হয়ে যাবে তাহলে আপনি ভুল ভাবছেন।

ভারত ও ব্রিটেনের মধ্যে শীঘ্রই একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। এর আওতায় ভারত ব্রিটিশ গাড়ির উপর আমদানি শুল্ক ১০০ শতাংশ থেকে কমিয়ে করবে ১০ শতাংশ। এমনটাই জানা যাচ্ছে। এই খবর অত্যন্ত আকর্ষণীয় ভারতের গাড়িপ্রেমীদের কাছে। তবে সমস্ত গাড়ির ক্ষেত্রে এই আমদানি কমবে না, এমনকী এই শুল্ক কমার সুবিধে তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে না।

আসলে এই চুক্তির আওতায় কেবলমাত্র নির্দিষ্ট কিছু সংখ্যক গাড়িকেই অন্তর্ভুক্ত করা হবে যেগুলি নির্দিষ্ট কিছু নিয়ম ও কোটা ব্যবস্থার ভিত্তিতে নির্বাচন করা হবে। বৈদ্যুতিন গাড়ি ও পেট্রোল বা ডিজেল ইঞ্জিনের গাড়ির জন্য আলাদা কোটা নির্ধারণ করা হবে।

সমস্ত ব্রিটিশ গাড়িই কি সস্তা হবে ?

আপনি যদি ভেবে থাকেন যে এই ভারত-ব্রিটেন চুক্তির ফলে ব্রিটেন থেকে আসা গাড়িগুলি অনেক সস্তা হয়ে যাবে তাহলে আপনি ভুল ভাবছেন। এই বদলের প্রভাব পড়বে এক বা দুই বছর পর থেকে। কারণ নিয়ম বাস্তুবায়ন করতে এবং গাড়িগুলি ভারতে আনতে অনেকটাই সময় লেগে যাবে।

কোন গাড়িগুলির দাম কমবে এই চুক্তির কারণে ?

উদাহরণস্বরূপ বলা যায়, রেঞ্জ রোভার এবং রেঞ্জ রোভার স্পোর্টসের মত গাড়িগুলি ইতিমধ্যেই ভারতে একত্রিত করা হয়েছে, তাই এই চুক্তির ফলে সেই গাড়িগুলির দামের উপরে খুব বেশি প্রভাব পড়বে না। যদিও কিছু সিবিইউ মডেল অর্থাৎ সম্পূর্ণরূপে বিদেশ থেকে আমদানি করা ল্যান্ড রোভার গাড়ির দাম কমানো যেতে পারে। তবে এটি তখনই সম্ভব হবে যখন সেগুলি ভারতে বিক্রির জন্য অনুমোদিত হবে আর ভারতের বাজারেও পাওয়া যাবে। এতেও প্রায় ২ বছর সময় লাগতে পারে।

এই চুক্তির ফলে ভারতে ব্রিটেনে তৈরি কিছু নতুন গাড়ি যেমন মিনি গাড়ি বাজারে আসতে পারে খুব শীঘ্রই। ধীরে ধীরে আমরা ভারতে আরও ব্রিটিশ ব্র্যান্ডের গাড়ি দেখতে পাব। আপনি যদি আশা করেন যে ডিফেন্ডার বা রেঞ্জ রোভারের মত বিলাসবহুল গাড়ি কম দামে পাওয়া যাবে তাহলে তা এখনই সম্ভব নয়। শুধুমাত্র কয়েকটি নির্বাচিত গাড়ি এবং ব্র্যান্ড এই চুক্তির সুবিধে পাবে। তাও আগামী সময়ে ধীরে ধীরে। তবে গাড়ি ছাড়াও ভারত ব্রিটেনের এই চুক্তির মধ্যে বেশ কিছু জিনিসের দাম কমে যাবে। চকলেট থেকে স্কচ এই সমস্ত পণ্যের দাম কমবে বলে আশা করা হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maruti XL6 Update : টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
Saptahik Rashifal: চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Maruti Brezza Facelift : বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন
বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget