এক্সপ্লোর

Kawasaki Bikes: কাওয়াসাকির এই জনপ্রিয় বাইকে আসবে বদল, নয়া ফিচার্সে দাম কি বাড়বে ?

Kawasaki Z900 Bike Price: নতুন কাওয়াসাকি জেড৯০০ বাজারে আসবে সম্পূর্ণ নতুন স্টাইল নিয়ে। আগের থেকেও এবার নতুন মডেলে আসবে বেশি ফিচার্স। এই বাইকে থাকবে একইরকম কিছু হেডল্যাম্প, নতুন টেললাইট ইনস্টল করা হবে।

Bike News: কাওয়াসাকির এই বাইকে বড়সড় আপডেট আসতে চলেছে। বাইকের মডেলের নাম জেড ৯০০। আর ভারতের বাজারে এই বাইকের একটি আদ্যন্ত আপডেটেড ভার্সন (Kawasaki Z900) আসতে চলেছে। এই বাইকের টপ এন্ড মডেল জেড৯০০ এসই-এর ফিচার্সে আসবে দারুণ বদল। এই বাইকের স্ক্রিন থেকে বাইকের শক্তি সবেতেই আসবে দুর্ধর্ষ বদল। ২০২৫ সালের কোনো একটা সময় ভারতের বাজারে আসবে এই বাইকটি। কাওয়াসাকির বাইক (Kawasaki Bikes) খুবই জনপ্রিয় হয়েছে শক্তিশালী ইঞ্জিন এবং তার অসাধারণ দামের জন্য।  জেড৯০০ বাইকেও আপডেট আসার পরে দাম কত হবে তা দেখতে হবে।

কাওয়াসাকির এই বাইকে কী বিশেষত্ব রয়েছে

নতুন কাওয়াসাকি জেড৯০০ বাজারে আসবে সম্পূর্ণ নতুন স্টাইল নিয়ে। আগের থেকেও এবার নতুন মডেলে আসবে অনেক বেশি ফিচার্স। এই বাইকে থাকবে একইরকম কিছু হেডল্যাম্প, নতুন টেললাইটও বাইকে ইনস্টল করা হবে। লাইট আর জেড লোগোর সাহায্যে এই বাইকের একটা আলাদা লুক আনা হবে।

২০২৫ কাওয়াসাকি জেড৯০০ বাইকে আরও কিছু কিছু শক্তিশালী ইলেকট্রনিক ফিচার্স রয়েছে, আরও কিছু এসে জুড়বে। এর মধ্যে থাকবে রাইড বাই ওয়্যার এবং আইএমইউ বা ইন্টারনাল মেসারমেন্ট ইউনিটের সুবিধে। এই বাইকের ইলেকট্রনিক রাইডে দুটি শক্তিশালী মোড দেখা যায় ফুল এবং লো। কাওয়াসাকির এই বাইকে আবার থ্রি লেভেল ট্রাকশান কনট্রোল সিস্টেম রয়েছে, এতে আবার টার্ন অফ ফিচার্সও আপনি পেয়ে যাবেন।

এই নতুন কাওয়াসাকির বাইকে থাকবে বাই-ডিরেকশনাল কুইক শিফটার, ক্রুজ কন্ট্রোল আর ডুয়াল চ্যানেল এবিএস সিস্টেমের সুবিধে। এই বাইক ভয়েস কমান্ডের মাধ্যমে পরিচালনা বা নিয়ন্ত্রণ করা যাবে। রাইডারের জন্য সমস্ত প্রয়োজনীয় তথ্য দেখা যাবে ৫ ইঞ্চির টিএফটি ডিসপ্লে-তে। এই ডিসপ্লে আবার কোনো স্মার্টফোন বা হেডসেটের সঙ্গে কানেক্ট করা রয়েছে।

কাওয়াসাকি জেড৯০০

২০২৫ কাওয়াসাকি জেড৯০০ বাইকে ৯৪৮ সিসির ইনক্লাইন ৪ মোটরের একটি ইঞ্জিন রয়েছে। এখন যে মডেলটি ভারতের বাজারে রয়েছে, নতুন বাইকের শক্তি তার থেকে কম হতে পারে। ৯৫০০ আরপিএমে এই বাইকে ১২৩ বিএইচপি শক্তি উৎপন্ন হয়, ৭৭০০ আরপিএমে ৯৭.৪ এনএম টর্ক উৎপন্ন হয়। বাইকের ওজন আগের থেকে আরও ১ কেজি বেড়ে হয়েছে ২১৩ কেজি।

নতুন কাওয়াসাকি জেড৯০০

এখনকার কাওয়াসাকি জেড৯০০ মডেলের এক্স শোরুম দাম হয়েছে ৯.৩৮ লক্ষ টাকা। যেহেতু এই বাইকে বহু আপডেট আসছে, তাই এই বাইকের দামও বদলাতে পারে। ২০২৫ সালের মডেলটির দাম এখনকার থেকে বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: Tata Cars: টাটা নেক্সন নাকি টাটা কার্ভ, কোন SUV গাড়িতে বেশি কর দিতে হয় ?

সেরা শিরোনাম

Petrol Saving Tips : কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
Electric Vehicle: বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget