এক্সপ্লোর

Tata Cars: টাটা নেক্সন নাকি টাটা কার্ভ, কোন SUV গাড়িতে বেশি কর দিতে হয় ?

Tata Car Price: টাটা কার্ভ ও টাটা নেক্সন উভয় গাড়ির ক্ষেত্রেই কিছু ফিচার্স একই রয়েছে। ইন্টিরিয়রের ক্ষেত্রে সেভাবে কিছু আলাদা নেই। টাটা কার্ভ একটি SUV কুপ যাতে নেক্সনের তুলনায় বেশি হুইল বেস রয়েছে।

Tata Nexon vs Tata Curvv: টাটা নেক্সন বহু বছর থেকেই ভারতে অন্যতম জনপ্রিয় গাড়িগুলির মধ্যে অন্যতম। কিছুদিন আগেই বাজারে এসেছে টাটা কার্ভ গাড়িটিও। টাটা নেক্সনের থেকেও বেশি ফিচার্স আছে টাটা কার্ভ গাড়িতে। কিন্তু টাটা কার্ভের দাম টাটা নেক্সনের (Tata Nexon) তুলনায় ২ লাখ টাকা বেশি। যেখানে টাটা নেক্সনের দাম ৭.৯৯ লক্ষ টাকা থেকে শুরু, সেখানে টাটা কার্ভের (Tata Curvv) এক্স শোরুম দাম রয়েছে ৯.৯৯ লক্ষ টাকা। কিন্তু এমন কিছু কিছু পার্থক্য আছে এই দুই গাড়িতে যে কারণে টাটা কার্ভ গাড়িতে সরকার বেশি কর ধার্য করে। কোন গাড়ি কিনলে আপনার লাভ বেশি ?

টাটা কার্ভ বনাম টাটা নেক্সন

টাটা কার্ভ ও টাটা নেক্সন উভয় গাড়ির ক্ষেত্রেই কিছু ফিচার্স একই রয়েছে। ইন্টিরিয়রের ক্ষেত্রে সেভাবে কিছু আলাদা নেই। টাটা কার্ভ গাড়িটি আদপে একটি এসইউভি কুপ যাতে নেক্সনের তুলনায় বেশি হুইল বেস রয়েছে।

টাটা কার্ভে রয়েছে ১৮ ইঞ্চির হুইল বেস। অন্যদিকে টাটা নেক্সনে রয়েছে ১৬ ইঞ্চির অ্যালয় হুইল বেস।

এই দুটি গাড়ির মধ্যে সবথেকে বড় ফারাক হল এর দৈর্ঘ্য। টাটা নেক্সনের দৈর্ঘ্য যেখানে ৪ মিটারের মধ্যে রয়েছে, সেখানে টাটা কার্ভের দৈর্ঘ্য ৪ মিটারের থেকে বেশি।

টাটা নেক্সনের টপ ভ্যারিয়ান্টেই শুধু প্যানোরমিক সানরুফ রয়েছে, অন্যদিকে টাটা কার্ভের যে কোনো সানরুফ সহ ভ্যারিয়ান্ট কিনলে আপনি প্যানরমিক সানরুফই পাবেন।

টাটা নেক্সনে ৩৮২ লিটারের বুট স্পেস রয়েছে, টাটা কার্ভে বুট স্পেস পাবেন ৫০০ লিটারের।

কোন গাড়িতে বেশি লাগবে ট্যাক্স

সরকারি গাইডলাইন অনুযায়ী পেট্রোল, সিএনজি বা এলপিজি চলে এমন গাড়ির ক্ষেত্রে যেখানে ১২০০ সিসির কম ইঞ্জিন আছে, দৈর্ঘ্য ৪ মিটারের কম, সেখানে সরকার ২৯ শতাংশ কর ধার্য করে।

অন্যদিকে যে সমস্ত গাড়ি পেট্রোল, সিএনজি বা এলপিজিতে চলে সেই গাড়িগুলিতে ১২০০ সিসির কম ইঞ্জিন থাকলেও গাড়ির দৈর্ঘ্য যদি ৪ মিটারের বেশি হয়, তাহলে এতে ৪৩ শতাংশ কর ধার্য করে সরকার।

টাটা নেক্সনের দৈর্ঘ্য ৪ মিটারের কম বলে এতে ২৯ শতাংশ কর ধার্য হয় আর টাটা কার্ভের দৈর্ঘ্য ৪.৩ মিটার হওয়ার কারণে এতে ৪৩ শতাংশ কর ধার্য হয়। ফলে এই গাড়ির দাম আপনা থেকেই বেশি পড়ে তুলনায়।

আরও পড়ুন: Royal Enfield: ৫ নভেম্বর বাজারে আসছে রয়্যাল এনফিল্ডের এই বাইক, ডিজাইন আর ফিচার্স সবই নতুন

সেরা শিরোনাম

TATA Car Price Hike : ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
Kia Syros EV: Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
Skoda Slavia Facelift : চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget