এক্সপ্লোর

Kinetic E-Luna: ফের বাজারে আসছে 'লুনা'র মপেড, তবে এবার ইলেকট্রিক ভার্সনে- ৫০০ টাকাতেই বুকিং

E Luna Moped: ভারতের বাজারে ফিরছে লুনার মপেড, তবে ইলেকট্রিক ভার্সনে। থাকছে দুর্দান্ত ফিচার্স। বুকিং শুরু হয়ে গিয়েছে। দাম কত জানেন কি ?

E-Moped:  বহু পুরনো দু'চাকার গাড়ির ব্র্যান্ড 'লুনা'। আগে 'লুনা'র মপেড (Kinetic E-Luna) সারা ভারতেই বেশ বিখ্যাত ছিল। এবার সেই মপেডই ফিরছে বাজারে। কাইনেটিক গ্রিন সংস্থার হাত ধরে ভারতের বাজারে আসতে চলেছে লুনার মপেড, তবে নতুন ভার্সনে। আসছে লুনার মপেডের ইলেকট্রিক ভার্সন। ই-বাইকের পর এবার ই-মপেড, কেমন হবে এই মপেডের ফিচার্স ? দামই বা কত ?

কবে আসছে, কীভাবে বুকিং ?

২০২৪ সালের ফেব্রুয়ারি মাসেই ভারতের বাজারে আসবে কাইনেটিক ই-লুনার (Kinetic E-Luna) এই মপেড। ইতিমধ্যেই ২৬ জানুয়ারি থেকেই শুরু হয়ে গিয়েছে বুকিং। মাত্র ৫০০ টাকা দিয়েই কাইনেটিক গ্রিনের ওয়েবসাইট থেকে সহজেই বুকিং করা যাচ্ছে এই মপেডের।

১৯৭০ থেকে ২০০০ সালের মধ্যে লুনার আসল মডেলটি ভারতে বেশ জনপ্রিয় মপেড ছিল। সরল সাদাসিধে ডিজাইন, কম দাম আর কম তেল খরচ হয় বলে অনেকেই যাতায়াতের জন্য এই মপেড কিনতে পছন্দ করত। সেই মপেডেরই ই-ভার্সন আসছে যাতে একবার সম্পূর্ণ চার্জ দিলে চলবে ১১০ কিমি পর্যন্ত রাস্তা।

কী কী ফিচার্স ?

এই ই-মপেডে সর্বোচ্চ গতি উঠবে ৫০ কিমি প্রতি ঘণ্টায়। চার্জ দিতে সময় লাগবে ৪ ঘণ্টা। এখনও পর্যন্ত একটিই রঙের ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে এই গাড়ি (Kinetic E-Luna)। রেখন কেবল মালবেরি রেড ভ্যারিয়্যান্টই পাওয়া যাবে বলে জানা গিয়েছে সংস্থার ওয়েবসাইটের সূত্রে। ইলেকট্রিক এই গাড়িতে থাকছে 2 Kwh ব্যাটারি প্যাক যার ফলে এর ব্রাশলেস ডিসি হাব মোটর 22 Nm টর্ক উৎপন্ন করবে।

দাম

কাইনেটিক ই-লুনার এক্স শো-রুম দাম রাখা হয়েছে ৭৪,৯৯০ টাকা।

সংস্থার পক্ষ থেকে কী জানানো হয়েছে ?

কাইনেটিক গ্রিনের সিইও এবং প্রতিষ্ঠাতা সুলজ্জা ফিরোদিয়া মোতওয়ানি জানিয়েছেন যে আগামী ২ বছরে এই ব্র্যান্ডের উপর ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে কাইনেটিক গ্রিন সংস্থা। ই-লুনার (Kinetic E-Luna) এই মপেড সারা ভারতের সমস্ত ছোট শহর, টায়ার ২ ও টায়ার ৩ শহরের মানুষদের জন্য আনা হচ্ছে। সংস্থার পক্ষ থেকে ধারণা করা হচ্ছে যে ব্যবসায়িক স্তরে এই কাইনেটিক ই-লুনার মডেল মানুষের কাছে প্রায় ৫০ হাজার থেকে ৭০ হাজার ইউনিটের চাহিদা তৈরি করবে।

ই-বাইকের দুনিয়া

কিছুদিন আগেই Raptee Energy নামে একটি সংস্থা তাঁদের ট্রান্সপারেন্ট বাইক বাজারে আনার কথা জানিয়েছে। দেশের প্রথম সি-থ্রু বাইক হতে চলেছে এই Raptee E-Bike। মাত্র ১৫ মিনিট চার্জ দিলেই এতে করে ৪০ কিমি রাস্তা যাওয়া সম্ভব।

আরও পড়ুন: E-Bike: একেবারে 'ট্রান্সপারেন্ট', একবার চার্জে ছুটবে ১৫০ কিমি! কিনবেন নাকি এই ই-বাইক ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Nissan Tekton vs Kia Seltos: টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
Kia New Car: Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Maruti XL6 Update : টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি

ভিডিও

PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget