এক্সপ্লোর

E-Bike: একেবারে 'ট্রান্সপারেন্ট', একবার চার্জে ছুটবে ১৫০ কিমি! কিনবেন নাকি এই ই-বাইক ?

Raptee E-Bike: মাত্র ১৫ মিনিট চার্জ দিলেই ৪০ কিমি রাস্তা যেতে পারবে এই ই-বাইকে। এমনকী ৪৫ মিনিটের মধ্যেই এই গাড়িতে ৮০ শতাংশ চার্জ হয়ে যায়। বাইরে থেকে দেখা যায় ভিতরের যন্ত্রাংশও। কিনবেন এই ই-বাইক ?

Raptee Motorbike: মহিলাদের মধ্যে যেমন সি-থ্রু গাউন বা সি-থ্রু শাড়ি পরার একটা চল আছে, অনেকেই লক্ষ্য করেছেন; তেমনই একই আইডিয়া নিয়ে বাজারে সি-থ্রু বাইক আনতে চলেছে র‍্যাপটি এনার্জি (Raptee Energy) নামের একটি সংস্থা। চেন্নাইতে গড়ে ওঠা এই নতুন স্টার্ট-আপ কোম্পানির হাত ধরেই বাজারে আসতে চলেছে এই নতুন ধরনের ট্রান্সপারেন্ট ই-বাইক (See Through E-Bike)। তামিলনাড়ুর গ্লোবাল ইনভেস্টর মিটে এই মডেলের প্রথম প্রদর্শনী আয়োজিত হয়। আগামী এপ্রিলের মধ্যেই বাজারে আসবে এই অভিনব ই-বাইক।

কী ফিচার্স ?

বাইক নির্মাতা সংস্থার (Raptee Energy) দাবি অনুযায়ী এই বাইকের মধ্যে শক্তিশালী পাওয়ারট্রেন রয়েছে, সর্বোচ্চ ১৩৫ কিমি প্রতি ঘণ্টায় বেগ উঠতে পারে এই গাড়িতে। একবার চার্জ দিলে টানা ১৫০ কিমি পর্যন্ত পথ যেতে সক্ষম এই অভিনব ই-বাইক খুব সহজেই CCS2 চার্জিং স্টেশনে খুব কম সময়ের মধ্যেই চার্জ দিয়ে নেওয়া যায়।

সংস্থা দাবি করছে চার্জিং স্টেশনে মাত্র ১৫ মিনিট চার্জ দিলেই ৪০ কিমি পর্যন্ত রাস্তা যেতে পারবে এই ই-বাইকে। এমনকী ৪৫ মিনিটের মধ্যেই এই গাড়িতে ৮০ শতাংশ চার্জ হয়ে যায়। এই বাইকের মোটরও অত্যন্ত শক্তিশালী যা কিনা মাত্র ৩.৫ সেকেন্ডের মধ্যেই ৬০ কিমি প্রতি ঘণ্টায় বেগ তুলতে সক্ষম। এর ইঞ্জিন মূলত ১৫০ সিসি থেকে ২০০ সিসির ভ্যারিয়্যান্টেই পাওয়া যাবে।

কোথায় তৈরি হচ্ছে এই বাইক ?

চেন্নাইতে এই স্টার্ট আপ তাঁর প্রথম ইভি নির্মাণ কারখানা খুলে ফেলেছে ইতিমধ্যেই। ৮৫ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে ৪ একর জমির উপর তৈরি হবে এই ট্রান্সপারেন্ট ই-বাইক (See Through E-Bike)। আর এই নির্মাণকেন্দ্র থেকেই আগামী ২ বছরের প্রতি বছর ১ লক্ষ ইউনিট বাইক তৈরি করা হবে।

ট্রান্সপারেন্ট বাইকের কথা এই প্রথম ভাবা হচ্ছে দেশে। তবে এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত বাইকের মডেল Revolt RV400 নিয়েও জোর চর্চা চলছে বাইকপ্রেমীদের মধ্যে। ২০১৯ সালে প্রথম এই AI চালিত বাইক বাজারে নিয়ে আসে রিভোল্ট ইন্ডিয়া। প্রাথমিকভাবে এই গাড়ির তিনটি রঙের ভ্যারিয়্যান্টই আগে পাওয়া যেত। কিন্তু সম্প্রতি কিছুদিন আগে হলুদ রঙের একটি মডেল লঞ্চ করেছে এই সংস্থা। একবার সম্পূর্ণ চার্জ দিলে এই বাইকটি প্রায় ১৫০ কিমি. রাস্তা যেতে পারে, সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৮৫ কিমি.। উল্লেখ্য যে মাত্র ৪৯৯ টাকা দিলেই এই বাইকটি (Revolt RV400) আপনি বুকিং করতে পারেন।

আরও পড়ুন: Revolt RV 400: দেশের প্রথম AI চালিত বাইক ! রিভোল্টের এই মডেলের বুকিং ৫০০ টাকারও কমে ?

সেরা শিরোনাম

Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Petrol Saving Tips : কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
Electric Vehicle: বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget