এক্সপ্লোর

Komaki E-Bike: এক চার্জে যাবে ২৪০ কিমি, ১.২৯ লাখে পাবেন এই দুর্ধর্ষ বৈদ্যুতিন বাইক- আর কী কী ফিচার্স ?

Komaki Electric Bike Ranger Pro: এই দুই মোটরবাইকেই ৪.২ কিলোওয়াট লিপো৪ ব্যাটারি রয়েছে। রেঞ্জার প্রো বাইকে সম্পূর্ণ চার্জ দিলে ১৬০ থেকে ২২০ কিমি চলতে পারবেন।

Komaki Electric Cruiser Bike: কোমাকি ইলেকট্রিক সংস্থা তাদের নতুন বৈদ্যুতিন ক্রুজার বাইক বাজারে এনেছে সম্প্রতি। এই দুই বাইকের নাম যথাক্রমে রেঞ্জার প্রো এবং রেঞ্জার প্রো প্লাস। রেঞ্জার প্রো বাইকটির দাম পড়বে ১.২৯ লক্ষ টাকা আর রেঞ্জার প্রো প্লাস বাইকের (Komaki Electric Bike) দাম পড়বে ১.৩৯ লক্ষ টাকা। এর মধ্যে ১২,৫০০ টাকার অন্যান্য চার্জও অন্তর্ভুক্ত রয়েছে। এই বাইকগুলি সেই সমস্ত গ্রাহকদের কথা মাথায় রেখে চালু করা হয়েছে যারা ক্রুজার লুক সহ একটি প্র্যাক্টিক্যাল বাইক (Electric Bike) চান। ইভি সেগমেন্টে ভারতের বাজারে নিজেদের সংস্থার অবস্থান আরও শক্তিশালী করার জন্য এই দুই বাইক আনা হয়েছে বাজারে।

ব্যাটারি এবং রেঞ্জ কেমন

এই দুই মোটরবাইকেই ৪.২ কিলোওয়াট লিপো৪ ব্যাটারি রয়েছে। রেঞ্জার প্রো বাইকে সম্পূর্ণ চার্জ দিলে ১৬০ থেকে ২২০ কিমি চলতে পারবেন আপনি আর অন্যদিকে রেঞ্জার প্রো প্লাস বাইকে রেঞ্জ পাবেন ১৮০ থেকে ২৪০ কিমি।

দুই ভ্যারিয়ান্টেই রয়েছে ৫ কিলোওয়াটের হাই টর্ক মোটর, যা মাত্র ৫ সেকেন্ডের মধ্যেই ০ থেকে সর্বোচ্চ গতিতে পৌঁছাতে পারে। এটি শহরের রাস্তা এবং হাইওয়ে উভয়ের জন্যই বানানো হয়েছে।

ডিজাইন ও নিরাপত্তা

এই নতুন কোমাকি বাইকগুলিতে টেলিস্কোপিক সাসপেনশন, ডুয়াল ডিস্ক ব্রেক এবং ব্যাকরেস্ট সহ আরামদায়ক আসন রয়েছে। পিছনের টেল ল্যাম্প গার্ডের মত সুরক্ষা বৈশিষ্ট্যও রয়েছে এই ডিজাইনে। বাইকটিতে একটি ফুল কালার ডিজিটাল ড্যাশবোর্ড রয়েছে, ক্রুজ কন্ট্রোল, রিভার্স অ্যাসিস্ট আর ব্লুটুথ সাউন্ড সিস্টেম রয়েছে যা জার্নির অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তুলবে।

স্টোরেজ ও উন্নত ফিচার্স

এই বাইকগুলির সবথেকে বড় বৈশিষ্ট্য হল এর ৫০ লিটারের স্টোরেজ স্পেস যা দৈনন্দিন ব্যবহারের জন্য খুবই উপকারী। এছাড়াও মোবাইল চার্জিং ইউনিট, পার্কিং অ্যাসিস্ট, অটো রিপেয়ার সুইচ, টার্বো মোড, রিয়ার প্রোটেকশন গার্ডের মত ফিচার্সগুলি রয়েছে।

কোমাকি ইলেকট্রিক ভেহিকলসের সহ প্রতিষ্ঠাতা গুঞ্জন মলহোত্রা বলেন যে সংস্থার লক্ষ্য সবসময় পরিবেশবান্ধব এবং টেকসই গতিশীলতা দেওয়া। তিনি জানান যে রেঞ্জার প্রো এবং রেঞ্জার প্রো প্লাস এই দুই বাইকে উন্নত প্রযুক্তি এবং আরামদায়ক ভ্রমণের কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে।

এই বছর এপ্রিল মাসেই কোমাকির রেঞ্জার বাইকের দামে ৩৫ হাজার টাকার ছাড় পাওয়া যাচ্ছিল। এই রেঞ্জার বাইকে আপনি পাবেন ৩.৬ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি যাতে আপনি একবার সম্পূর্ণ চার্জ দিলে ২০০ কিমি রাস্তা যেতে পারবেন। বাইকে সর্বোচ্চ গতি ওঠে ঘণ্টায় ৮০ থেকে ৮৮ কিমি। রেঞ্জার বাইকে মাত্র ৪ ঘণ্টার মধ্যেই ০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget