এক্সপ্লোর

Maruti Suzuki: এই মাসে সস্তায় পাবেন মারুতির এইসব মডেল, ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের ঘোষণা সংস্থার

Maruti Offer: নেক্সা রেঞ্জের মধ্যেই এই সব মডেলে পাওয়া যাবে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়। জিমনি, ফ্রঙ্কস, ব্যালেনো এবং আরও অনেক গাড়িতে মিলবে এই ছাড়।

Maruti Cars: নতুন অর্থবর্ষ শুরু হতেই নতুন সুখবর দিল মারুতি সুজুকি সংস্থা। স্টক মুভ করার জন্য এক বিশেষ অফার দিয়েছে এই সংস্থা। শুধুমাত্র এপ্রিল মাসেই বিপুল ছাড় মিলবে মারুতি সুজুকির (Maruti Suzuki) বেশ কিছু মডেলে। নেক্সা রেঞ্জের মধ্যেই এই সব মডেলে পাওয়া যাবে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়। জিমনি, ফ্রঙ্কস, ব্যালেনো এবং আরও অনেক গাড়িতে মিলবে এই ছাড়। এই মাসে গাড়ি কেনার পরিকল্পনা থাকলে এটা আপনার কাছে খুব বড় একটা সুযোগ। দেখে নিন কোন গাড়িতে কত ছাড় পাওয়া যাবে।

মারুতি সুজুকি ফ্রঙ্কস

মূলত ব্যালেনো মডেলের (Maruti Suzuki) কাঠামোর উপর ভিত্তি করে তৈরি হয়েছে সুজুকির এই মডেলটি। এপ্রিল মাসে এই গাড়ি (Maruti Suzuki Fronks) কিনলে মোট ৬৮,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও সুজুকি ফ্রঙ্কস মডেলের জন্য ক্যাশ ডিসকাউন্ট থাকছে ১৫,০০০ টাকা, এক্সচেঞ্জ বোনাস পাবেন ১০,০০০ টাকা, কর্পোরেট বেনিফিট হিসেবে পাবেন ১৩০০০ টাকা। সবশেষে, গাড়ির সঙ্গেই আপনি পেয়ে যাবেন ৩০,০০০ টাকা মূল্যের ভেলোসিটি এডিশন কিট। তবে এই অফার শুধুমাত্র এর টার্বো পেট্রোল ভার্সনটির জন্য প্রযোজ্য।

মারুতি সুজুকি গ্র্যান্ড ভিতারা

মিড-সাইজের এসইউভির দুনিয়ায় মারুতির এই গ্র্যান্ড ভিতারা (Maruti Suzuki Grand Vitara) অনেকটাই সফল বলা চলে। ২০২৪ সালের এপ্রিল মাসে এই ভিতারার মডেলে ৭৯,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এই ছাড়ের মধ্যে রয়েছে ২৫,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, ৫০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ৪০০০ টাকার কর্পোরেট বোনাস মিলবে।

মারুতি সুজুকি জিমনি

জিমনির (Maruti Suzuki Jimny) এই মডেলগুলি ভারতের বাজারে ছোট এসইউভি মডেলের ক্ষেত্রে অনেকটাই ওভারপ্রাইসড ছিল বলে ধরে নেওয়া হয়। তবে এবার এপ্রিল মাসে এই জিমনি মডেলেও বিপুল ছাড় দিচ্ছে মারুতি সুজুকি। MY2023 মডেলের উপর ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। তবে MY2024 মডেলের উপরও ছাড় পাওয়া যাচ্ছে, এটা যদিও ডিলারের উপর নির্ভর করবে কত ক্যাশ ডিসকাউন্ট মিলবে।

মারুতি সুজুকি ব্যালেনো

নেক্সা রেঞ্জের গাড়িগুলির মধ্যে এই সুজুকি ব্যালেনো (Maruti Suzuki Baleno) খুবই জনপ্রিয় একটি মডেল। এই সেডান গাড়িটিতে এই মাসে ৫৩০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে ২৫০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, ২৫০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ৩০০০ টাকার কর্পোরেট বেনিফিটও মিলবে এই গাড়ি কিনলে।

আরও পড়ুন: 2025 Indian Scout: ইন্ডিয়ান নিয়ে এল ২০২৫ স্কাউট লাইনআপ, কী বদল হয়েছে বাইকে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kia New Car: Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Maruti XL6 Update : টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
Saptahik Rashifal: চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget