এক্সপ্লোর

EV Car Discount: ২.৫ লক্ষ টাকা সস্তায় মিলছে এই EV, এক চার্জে ছুটবে ৪৬১ কিমি; দেখেই মন ভরবে

MG ZS EV: ২০২৫ সালের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসে এই সংস্থা জেড এস ইভির দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছিল, তারপরে এখন সেই দামে স্বস্তি মিলেছে। কত দমে পাবেন এই গাড়ি ?

MG ZS EV Cars: বিগত কয়েক বছরে বৈদ্যুতিন গাড়ির চাহিদা পাল্লা দিয়ে বেড়েছে ভারতের বাজারে। আপনিও যদি এই নতুন বছরে একটি বৈদ্যুতিন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার জন্য বড় সুযোগ রয়েছে। এমজি জেডএস ইভি (MG ZS EV) আপনি কিনতে পারেন যাতে এক ধাক্কায় ২.৫ লক্ষ টাকার ছাড় পাবেন আপনি। এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি ২০২৫-এর জন্যই শুধু এই ছাড়ের (EV Discount) সুযোগ রয়েছে। ফলে এই মাসে আপনি যদি এমজি মোটরসের এই গাড়ি কেনেন তাহলে ২.৫ লক্ষ টাকা বেঁচে যাবে আপনার।

২০২৫ সালের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসে এই সংস্থা জেড এস ইভির দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছিল, তারপরে এখন সেই দামে স্বস্তি মিলেছে। আগের মাসে এই ইভিতে ১.৬৯ লক্ষ টাকা দাম বাড়ানো হয়েছিল। তবে এখন এই গাড়িতেই মিলছে ২.৪৫ লক্ষ টাকার ছাড়ের সুযোগ। কোন ভ্যারিয়ান্টে কত ছাড় মিলছে এই গাড়িতে ?

এমজি জেডএস ইভি ২০২৪-এর এক্সিকিউটিভ ভ্যারিয়ান্টে মোট ২.৪৫ লক্ষ টাকার ছাড় পাওয়া যাচ্ছে। আর অন্যদিকে জেডএস ইভি এক্সাইট প্রো ভ্যারিয়ান্টে ১.৮৫ লক্ষ টাকার ছাড় পাওয়া যাচ্ছে। এমজির জেড এস ইভি এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ প্লাস এবং এসেন্স ভ্যারিয়ান্টে ১.৮৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। আর এর জেডএস ইভির ১০০ বছরের সংস্করণে আপনি পেয়ে যাবেন ১.৮৫ লক্ষ টাকার ছাড়। তবে জেডএস ইভির বেস মডেলের দাম কিন্তু আগের মাসে বাড়ানো হয়নি। এখনও এই ভ্যারিয়ান্টটি আপনি ১৮.৯৮ লক্ষ টাকায় পেয়ে যাবেন। শুধুমাত্র এমজি জেডএস ইভি (EV Discount) ২০২৫ ভ্যারিয়ান্টের জন্য ২.০৫ লক্ষ টাকার ছাড় মিলছে।

এমজি মোটরসের এই ইভির পাওয়ারট্রেন নিয়ে কথা বলতে হলে প্রথমেই উল্লেখ করতে হয় এতে আপনি পাবেন ৫০.৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক, এর কারণে এই গাড়িটিতে একবার সম্পূর্ণ চার্জ দিলে আপনি ৪৬১ কিমি যেতে পারবেন। এডিএএস অটোনমাস লেভেল ২-এর ফিচার্স থাকবে এই গাড়িতে যার কারণে গাড়িটি মাত্র ৮.৫ সেকেন্ডের মধ্যেই ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টায় গতি এনে দেবে।  

আরও পড়ুন: Income Tax Bill: এই দিন থেকে চালু হবে নয়া আয়কর আইন, ক্রিপ্টো, ক্যাপিটাল গেইন কর সহ আরও কী বদল ?

সেরা শিরোনাম

Maruti Suzuki Fuel: পেট্রোল-ডিজেল নিয়ে টালমাটাল, মারুতি সুজুকির বিক্রিতে বড় ভরসা যোগাচ্ছে CNG গাড়ি?
পেট্রোল-ডিজেল নিয়ে টালমাটাল, মারুতি সুজুকির বিক্রিতে বড় ভরসা যোগাচ্ছে CNG গাড়ি?
TATA Car Price Hike : ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
Kia Syros EV: Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget