এক্সপ্লোর

New EV Policy: ইভি নির্মাণের ক্ষেত্রে আসছে নতুন নীতি, কমে যাবে আমদানি কর- আরও কী বদল ?

Electric Vehicle: বৈদ্যুতিক গাড়ির জন্য একটি নতুন নীতি চালু করেছে ভারত সরকার যেখানে কর ছাড় দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই নীতির মাধ্যমে ভারতে আনার চেষ্টা করা হবে টেসলার মত বড় বড় ইভি নির্মাতা সংস্থাকেও।

EV in India: বহুদিন ধরেই ইভি নির্মাণের দুনিয়ায় বেশ কিছু নীতির বদল আনার পরিকল্পনায় ছিল ভারত সরকার। এবার সেই নীতি (New EV Policy) বদলে গেল। ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে বিনিয়োগকারী সমস্ত সংস্থা এবার করে ছাড় পাবে। শুক্রবার এই নতুন ইভি নির্মাণ সংক্রান্ত ভারত সরকার তাঁর নতুন নীতি ঘোষণা করেছে। টেসলা সহ বিশ্বের শীর্ষস্থানীয় ইভি নির্মাণকারী সংস্থাগুলি এই নীতির অপেক্ষাতেই ছিল। আর এই নতুন নীতিতে সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে ভারতে বিদেশি বিনিয়োগ আনার ব্যাপারে। বিদেশি সংস্থাগুলিকে অন্ততপক্ষে ৪১৫০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে যাতে ভারত ইভি প্রযুক্তি উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানে যেতে পারে।

ছাড় মিলবে আমদানি করে

বৈদ্যুতিক গাড়ির জন্য একটি নতুন নীতি (New EV Policy) চালু করেছে ভারত সরকার যেখানে কর ছাড় দেওয়া হবে বলে জানা গিয়েছে। নতুন এই নীতিতে বলা হয়েছে যদি কোনও সংস্থা ৫০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করে এবং ৩ বছরের মধ্যে দেশে একটি উৎপাদন কারখানা স্থাপন করে, তবেই তাঁকে আমদানি করে ছাড় দেওয়া হবে। আর এই নীতির মাধ্যমে ভারতে আনার চেষ্টা করা হবে টেসলার মত বড় বড় ইভি নির্মাতা সংস্থাকেও।

বিশ্বের ইভি নির্মাতা সংস্থাগুলি আসবে ভারতে

একটি আনুষ্ঠানিক বিবৃতিতে কেন্দ্র সরকার জানিয়েছে, বিশ্বের বড় বড় ইভি নির্মাণকারী সংস্থা যাতে ভারতে এসে তাঁদের মডেল বানায় এবং বাজারগত করে, সেই চেষ্টা করা হবে। ইভি ইকোসিস্টেমকে শক্তিশালী করার কাজ করবে এই নতুন ইভি নীতি (New EV Policy)। ৪১৫০ কোটি টাকা থেকে শুরু করে যে কোনও পরিমাণের বিনিয়োগ হতে পারে, তবে বিনিয়োগকারী সংস্থাকে ৩ বছরের মধ্যেই দেশে গড়ে তুলতে হবে কারখানা।

৫০ শতাংশ ভারতে তৈরি যন্ত্রাংশ ব্যবহার করতে হবে

নতুন ইভি নীতি অনুসারে বিনিয়োগকারী সংস্থাকে ৩ বছরের মধ্যে ন্যূনতম ২৫ শতাংশ মেড ইন ইন্ডিয়া যন্ত্রাংশ ব্যবহার করতে হবে এবং ৫ বছরের মধ্যে ৫০ শতাংশ ভারতে নির্মিত যন্ত্রাংশ ব্যবহার করে গাড়ি নির্মাণ করতে হবে। যদি সংস্থা ভারতে তাঁর কারখানা স্থাপন করে, তাহলে ৩৫ হাজার ডলার বা তাঁর বেশি দামের গাড়ির ক্ষেত্রে তাঁদের ১৫ শতাংশ কাস্টম ডিউটি দিতে হবে। ৫ বছরের জন্য এই সুবিধে পাওয়া যাবে।

সঙ্কটে পড়বে টাটা ও মহিন্দ্রা ?

এই নীতি টাটা মোটরস এবং মহিন্দ্রা এবং মহিন্দ্রা সংস্থার জন্য একটি বড় ধাক্কা। এই দেশীয় সংস্থাগুলিই ইভির আমদানিতে কর ছাড় দেওয়ার নীতির বিরোধিতা করেছিল। সংস্থা দুটির দাবি, এই কর ছাড়ের কারণে ভারতে দামি ইভি গাড়ি বিক্রি করা সহজ হবে।

আরও পড়ুন: Ola Electric: আইপিও আসার আগেই নয়া চমক, বাজারে বৈদ্যুতিন অটোরিকশা আনছে এই সংস্থা

সেরা শিরোনাম

Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি

ভিডিও

Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani
Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget