এক্সপ্লোর

Ola Electric Car: ওলার প্রথম ইলেকট্রিক গাড়ির দাম কত হতে পারে? কী বলছেন সংস্থার সিইও

Electric Car: ইলেকট্রিক স্কুটারের পর এবার ভারতে ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে চলেছে ওলা ইলেকট্রিক সংস্থা।

Ola Electric Car: ভারতে লঞ্চ হতে চলেছে ওলার ইলেকট্রিক গাড়ি (Ola Electric Car)। ইতিমধ্যেই সংস্থার সিইও ভাবিশ আগরওয়াল ওলার ইলেকট্রিক গাড়ির (Electric Car) লুক অ্যান্ড ডিজাইনের একটি টিজার ভিডিও ট্যুইটে প্রকাশ করেছেন। সেখান থেকেই ওলার (Ola Electric) প্রথম ইলেকট্রিক গাড়ি সম্পর্কে বেশ কিছু সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। সেগুলোই একনজরে দেখে নেওয়া যাক। এর আগে ইলেকট্রিক স্কুটারের রেঞ্জেই সীমাবদ্ধ ছিল ওলা সংস্থা। তবে তারা জানিয়েছিল যে ইলেকট্রিক গাড়ির পাশাপাশি স্পোর্টস কার লঞ্চেরও পরিকল্পনা রয়েছে। একে একে সেগুলোই ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে।  

ডিজাইন- ওলা ইলেকট্রিকের ওই ভিস্যুয়াল টিজারে দেখা গিয়েছে গাড়ির চওড়া বনেটে রয়েছে LED লাইট বার। এর উপরেই রয়েছে ওলার লোগো। গাড়ির পিছনের অংশে LED Tail Lamp- ও যথেষ্ট আকর্ষণীয়। এখানেও রয়েছে ওলার প্রতীক। একটি গ্লাস রুফ থাকবে এই ইলেকট্রিক ভেহিকেলে।

পারফরম্যান্স- এই প্রসঙ্গে নির্দিষ্ট ভাবে ওলা সংস্থা কিছু জানায়নি। তবে শোনা যাচ্ছে ঘণ্টায় ০-১০০ কিলমিটার/ঘণ্টা স্পিড তুলতে হলে সময় লাগবে মাত্র ৪ সেকেন্ড। ওলার প্রথম ইলেকট্রিক গাড়ির সঙ্গে অনেকাংশেই মিল রয়েছে স্পোর্টস কার- এর।

রেঞ্জ- এই ইল ইলেকট্রিক ভেহিকেলে একবার চার্জ দিলে ৫০০ কিলোমিটার পর্যন্ত সফর করা সম্ভব হবে। এমনটাই শোনা গিয়েছে। লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে ওলার এই ইলেকট্রিক গাড়িতে।

ওলার ইলেকট্রিক গাড়ি- সমস্ত ফিচার এবং স্পেসিফিকেশনের মধ্যে ওলার প্রথম ইলেকট্রিক গাড়ির দাম নিয়েই হইচই শুরু হয়েছে। ওলা কর্তৃপক্ষ এখনও তাদের প্রথম ইলেকট্রিক গাড়ির দাম সঠিকভাবে প্রকাশ করেনি। তবে সম্প্রতি সিইও ভাবিশ আগরওয়াল জানিয়েছেন যে ওলার ইলেকট্রিক গাড়ির দাম হতে পারে ৪০ থেকে ৫০ লক্ষ টাকার মধ্যে। এটি আদতে একটি প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ি হতে চলেছে।

লঞ্চের সম্ভাব্য সময়- শোনা যাচ্ছে ওলার এই স্মার্ট ফাস্টেস্ট ইলেকট্রিক গাড়ি যার সঙ্গে স্পোর্টস কার- এর ফিচারের অনেক মিল থাকতে চলেছে তা ভারতে সম্ভবত লঞ্চ হবে ২০২৪ সালে। অর্থাৎ বছর দুই পরে ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে পারে ওলার প্রথম ইলেকট্রিক গাড়ি।

ওলা কর্তৃপক্ষ ২০২১ সালের ১৫ অগস্ট ভারতে প্রথম লঞ্চ করেছিল ইলেকট্রিক স্কুটার। অনেক সমস্যা দেখা দিলেও বেশ সাড়া জাগিয়েছিল ওলার এই প্রোডাক্ট। তাই নিজেদের প্রথম ইলেকট্রিক গাড়ির ব্যাপারেও আশাবাদী ওলা ইলেকট্রিক কর্তৃপক্ষ। তাদের অনুমান এই গাড়িও ভারতের বাজারে ব্যাপকভাবে সাড়া জাগাবে।

আরও পড়ুন- ৯ হাজার টাকায় বাড়িতে বুলেট ! এই দুর্দান্ত স্কিম দিচ্ছে কোম্পানি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget