এক্সপ্লোর

Ola Electric: দেশে প্রথম বৈদ্যুতিন বাইক আনছে ওলা, এই দিনে আসবে বাজারে

Ola Bikes: বৈদ্যুতিন স্কুটারের হাত ধরে এখন ভবীশ আগরওয়াল ওলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। গাড়িপ্রেমীরা বৈদ্যুতিন দু-চাকার গাড়ির পাশাপাশি ওলা ইলেকট্রিকের পক্ষ থেকে চার চাকার গাড়িরও প্রত্যাশা করছেন।

Ola Electric Bike: কিছুদিন আগেই জানতে পারা গিয়েছিল বৈদ্যুতিন স্কুটারের পর এবার বৈদ্যুতিন বাইক আনছে ওলা ইলেকট্রিক। তবে জানা ছিল না ঠিক কবে বাজারে আসবে এই বাইক। এবার সেই দিনক্ষণ জানালেন ওলার সিইও ভবীশ আগরওয়াল। বোর্ড অফ ডিরেক্টরসের একটি সাংবাদিক সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন তিনি। এরই মধ্যে তুঙ্গে রয়েছে ওলা ইলেকট্রিকের আইপিও নিয়ে তোড়জোড়।

ভারতের বাজারে কবে আসবে ওলা বাইক

ওলা ইলেকট্রিকের আইপিও নিয়ে জোর জল্পনার মাঝে জানা গেল আগামী বছর অর্থাৎ ২০২৫-এর শুরুর দিকেই বাজারে আসবে ওলা ইলেকট্রিকের এই নতুন বাইক। ২৯ জুলাই আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান ওলার সিইও ভবীশ আগরওয়াল। তিনি বলেন এই ওলার বাইক আগামী ২০২৫ সালের প্রথম ৬ মাসের মধ্যেই বাজারে আসবে। আর এই বৈদ্যুতিন বাইক সংক্রান্ত সমস্ত তথ্য আগামী ১৫ অগাস্ট ওলার ইভেন্টের সময় জানানো হবে।

বৈদ্যুতিন স্কুটারের হাত ধরে এখন ভবীশ আগরওয়াল ওলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এছাড়াও গাড়িপ্রেমীরা বৈদ্যুতিন দু-চাকার গাড়ির পাশাপাশি ওলা ইলেকট্রিকের পক্ষ থেকে চার চাকার গাড়িরও প্রত্যাশা করছেন। এখন ওলার এস ওয়ান প্রো, এস ওয়ান এয়ার, এস ওয়ান এক্স বৈদ্যুতিন স্কুটার বাজারে পাওয়া যাচ্ছে এবং সেগুলির চাহিদাও তুঙ্গে।

দেশেই তৈরি হবে ইভির ব্যাটারি

এই সাংবাদিক সম্মেলনে ওলার সিইও ভবীশ আগরওয়াল জানিয়েছেন যে, ভবিষ্যতে যে সমস্ত বৈদ্যুতিন মোটরসাইকেল ভারতে নির্মিত হবে তার ব্যাটারিও তৈরি হবে দেশের ভিতরেই। ওলা জানিয়েছে তাদের এই বৈদ্যুতিন বাইকে সবথেকে বড় ইভি ব্যাটারি দেখা যাবে। বৈদ্যুতিন গাড়ি নিয়েও এদিন নিজের পরিকল্পনার কথা জানান ভবীশ আগরওয়াল। তবে এও স্পষ্ট করে দেন যে এখন তাঁর অগ্রাধিকার বৈদ্যুতিন বাইক নিয়েই।

আসছে ওলা ইলেকট্রিকের আইপিও

আগামী ২ অগাস্ট বাজারে আসবে ওলা ইলেকট্রিকের আইপিও। ৬১০০ কোটি টাকার এই আইপিও নিয়ে ইতিমধ্যেই বিনিয়োগকারীদের মধ্যে জোর জল্পনা চলছে। অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য আইপিও খুলে যাবে ১ অগাস্ট। এতে প্রায় ৬০০ কোটি টাকার শেয়ার পাবেন আপনি। আগামী ৬ অগাস্ট পর্যন্ত বিড করা যাবে এই আইপিওতে।  

আরও পড়ুন: Ola Electric IPO: ওলা ইলেকট্রিক আইপিও কিনতে কত খরচ ? এই বলিউড তারকাদের বিনিয়োগ রয়েছে কোম্পানিতে

সেরা শিরোনাম

TATA Car Price Hike : ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
Kia Syros EV: Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
Skoda Slavia Facelift : চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget